বিয়ে পাগলের গল্প ( বৈধ ভালোবাসা )

বিয়ে পাগলের গল্প, পর্ব ৩১

বিয়ে_পাগলের_গল্প : ❤️ 😂 😮 😢

বৈধ_ভালবাসা ❤️ 😂 😮 😢

পর্ব : ৩১ ❤️ 😂 😮 😢

গল্পকার : গল্প_বুড়ি_তিলোত্তমা ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

সবার কাছ থেকে বিদায় নিলাম । কিন্তু তুষারকে কোথাও পাচ্ছি না । আমি জানি ও কোথায় আছে আর কি করছে ? আমি ওর খোঁজে ঐ জায়গায় গেলাম । আমি গিয়ে ওকে দেখে তো দিশেহারা ""'' ❤️ 😂 😮 😢

তুষারকে দেখছি, ছাদের এককোণায় গিয়ে কাঁদছে । আমি যে ওর পাশে দাড়িয়ে আছি ও খেয়ালি করেনি । ও আমার বিদায়ের বিরহে এতটা কাতর যে আমাকে খেয়াল করেনি । আমি তুষারের পিঠে হাত দিতেই, ও পিছন ফিরে একবার তাকালো । আবার ও ওর মুখটা লুকিয়ে ফেললো । তুষারের চোখ মুখ ফুলে গিয়েছে । ও এমনিতেই অনেক ফর্সা । মনে হচ্ছে যেন, ওর গালদুটো ফেটে এক্ষুণি রক্ত ঝরবে । আমি ওকে পিছন থেকেই জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম,,, ❤️ 😂 😮 😢

------ ভাই বল কি করবো ? আমাদের মেয়েদের সৃষ্টি করা হয়েছে পর কপাল করে । ইচ্ছে থাকলেও তো থাকার উপায় নেই । তুই এমন করলে বল, আমি কি শান্তি পাবো তোকে ছেড়ে থাকতে ? প্লিজ সোনা ভাই আমার কাঁদিস না । তোর কান্না দেখলে আমার কলিজা ছিড়ে যায় যে । ❤️ 😂 😮 😢

আমি এত কাঁদছি । ও তারপরও পিছনে ফিরছে না । আমি জানি ও নিজেকে লুকিয়ে, নিজেকে সামলানোর চেষ্টা করছে । এজন্যই তো আমার বিদায়ের সময় চুপিচুপি ছাদে এসে কাঁদছে । আমি আর কিছু না বলে ওকে ছেড়ে চলে আসার জন্য দু কদম বাড়াতেই । ও পিছন থেকে এসে আমাকে জাপটে ধরে জড়িয়ে ধরলো । আর হাউমাউ করে কাঁদতে শুরু করলো । আমি সত্যি জীবনে কল্পনা করতে পারিনি । আমার বিয়ের পর তুষার এতটা ভেঙ্গে পড়বে । আমি তো ভেবেছি আম্মুর আর নানু মনে হয় বেশি ভেঙ্গে পড়বে । কিন্তু আল্লহ কি কাজ । তারা যথেষ্ট শক্ত আছে । কিন্তু আমার বরফের মত শক্ত ভাইটি আইসক্রীমের মত গলে গিয়েছে । ❤️ 😂 😮 😢

সাহিল এসে তুষারকে জড়িয়ে ধরলো । আর বলল,,, ❤️ 😂 😮 😢

----- তুষার ভাই আমার বল, এমন করলে কি হবে ? তোমার আপু কতটা কষ্ট পাচ্ছে । আর তোমাকেই এখন আম্মু আর নানুর খেয়াল রাখতে হবে । এখন তুমি বাচ্চাদের মত কাঁদলে কেমন হয় বল তো ? ❤️ 😂 😮 😢

তুষার নির্বাক হয়ে সাহিলের কথাগুলো শুনছে । ও কোন কিছুই বলছে না । সাহিল তুষার আর আমাকে নিয়ে নিচে নেমে এলো । সবার মাঝে এক চাপা কান্না বিরাজ করছে । এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে । সাহিল আমাকে ইশারা করে বুঝালো । আমাদের এখন আর দেরি করলে চলবে না । আমাদের বেড়িয়ে পড়তে হবে । আমি তুষারের হাত দুটো নিয়ে আম্মু আর নানুর হাতে দিয়ে বললাম,,, ❤️ 😂 😮 😢

----- ভাই আজ থেকে এই দুজনের দায়িত্ব তোর । তুই যদি ভেঙ্গে পড়িস তবে আম্মুর কি হবে ? তুই,তো জানিস , আম্মুর হাই প্রেশার ।আম্মুকে ঔষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিস । আর ভাল করে পড়াশুনা করিস । আমি আবার কদিন পর আসবো । আর তোর যখনি আমার কথা মনে পড়বে আমাকে ফোন দিবি । ❤️ 😂 😮 😢

তুষার বলল উঠলো হুম ফোন দিবো । ❤️ 😂 😮 😢

কিন্তু তুই আর ভাইয়া কিন্তু ঝগড়া করবি না । ❤️ 😂 😮 😢

ওর কথা শুনে সবাই মৃদু হেসে দিল । আমরা গাড়িতে গিয়ে বসলাম । ❤️ 😂 😮 😢

সাহিল তুষারকে বলল, তোমার আপুকে ভাল করে বলে দাও । কারণ আমি তো শান্তশিষ্ট ভদ্রলোক । আর তোমার আপু তো আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করে । ❤️ 😂 😮 😢

তুষার হেসে বলল, তুমিও কিন্তু কম যাও না । ❤️ 😂 😮 😢

সবার থেকে বিদায় নিয়ে গাড়ি ছেড়ে দিলো । আমি একবার পিছন দিকে তাকিয়ে । আর দ্বিতীয় বার তাকালাম না । শুধু সারা রাস্তায় অঝরে কেঁদে গিয়েছি । বিশেষ করে তুষারের জন্য বেশি খারাপ লাগছে । সাহিল শক্ত করে আমার হাত দুটো ধরে আমাকে শান্তনা দেয়ার চেষ্টা করছে । ❤️ 😂 😮 😢

আমরা সাহিলদের বাড়িতে এসে পৌছালাম । গাড়ির শব্দ পেয়ে দেখি সবাই দাড়িয়ে আছে । আমি গাড়ি থেকে নেমে সবাইকে সালাম দিলাম । তারপর ঘরে প্রবেশ করে সবার সাথে কথাবার্তা বললাম । ব্যাথায় মাথাটা যেন ছিড়ে যাচ্ছে । সাহিল আম্মুকে ফোন করে দিল । আমরা পৌছে গিয়েছি । মা আমাকে ডেকে সবাইকে মিষ্টি পিঠা এসব দিতে বলল । নানাজ্বি মাকে বলল, তোমারা শ্বাশুড়ি বউ মিলে দাও । এ বেচারি একটু কাপড়চোপড় ছাড়ুক । মা আমাকে ইশারা করলো রুমে যাওযার জন্য । আমিও এই সুযোগে সরাসরি আমার রুমে চলে গেলাম । রুমে গিয়ে আবায়া খুলতে খুলতে মাগরিবের আযান দিল । আমি আযানের শব্দ শুনে আযানের জবাব দিচ্ছিলাম । সেই মূহুর্তে সাহিল রুমে প্রবেশ করলো । সাহিল আমাকে জিজ্ঞেস করছে বিড়বিড় করে কি বলছো, ❤️ 😂 😮 😢

আমি আযানের জবাব শেষ করে বললাম । আমি আযানের জবাব দিচ্ছিলাম । সাহিল বলল, আচ্ছা আযানের জবাবে কি বল ? আমি সাহিলকে এই হাদিস টা শুনালাম,,, ❤️ 😂 😮 😢

#রাসূল সাঃ এরশাদ করেছেন, ❤️ 😂 😮 😢

যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাও তখন সে যেন যা বলে তোমারা তাই বল । অতঃপর আমার উপর দরুদপাঠ করবে, আল্লহ তার উপর ১০বার রহমত বর্ষণ করবেন । অতঃপর তোমরা আল্লহর নিকট ওয়াসীলা নামক স্থানটি চাও। কেননা উহা জান্নাতের এমন একটি স্থান, যা আল্লহর বান্দারের মধ্যে একজনের জন্য নির্ধারিত । আমার ধারণা আমি সেই ব্যক্তি। যে ব্যক্তি আমার জন্য উক্ত স্থান প্রার্থনা করবে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। (#মুসলিম/#মিশকাত) ❤️ 😂 😮 😢

অন্য এক বর্ণনায় এসেছে, মুয়াজ্জিন যখন হাইয়্যা আলাছ স্বলাহ এবং হাইয়্যা আলাল ফালাহ্ বলবে, তখন শ্রোতাকে " লা-হাওয়া ওয়া লা- কুউওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে । ❤️ 😂 😮 😢

(#মুসলিম /মিশকাত) ❤️ 😂 😮 😢

জাবির (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আযান বলবে,,,,, ❤️ 😂 😮 😢

#আল্ল-হুম্মা রব্বা হা-যিহিদ্ দা'ওয়াতিত তা -তা-ম্মাহ ওয়াস্বলা-তিল ক্ব-য়িমাহ, আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাযীলাহ্, ওযাব' আসহু মাক্ব-মাম মাহ্মূদানিল্লাযী ওয়া'আত্তাহ । ❤️ 😂 😮 😢

অর্থ ঃ হে আল্লহ ! এই পরিপূর্ণ আহবান ও প্রতিষ্ঠিত স্বলাতের তুমিই প্রভু ! মুহাম্মদ (সাঃ) - কে ওযাসীলা নামক স্থান ও মর্যাদা দান কর । তুমি তাকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দাও, যা তাকে তুমি প্রদানের ওয়াদা তুমি করেছ । ( #বুখারী / মিশকাত) ❤️ 😂 😮 😢

আমি সাহিলকে বললাম, দেখছো এইটুকু আমলের জন্য কিয়ামতের দিন আমরা রাসূল সাঃ এর সাফাআত পেতে পারি । কারণ এই দোয়া আল্লহর দরবারে কবুল হলে আমাদের জন্য নবীজির শাফাআত ওয়াজিব হয়ে যাবে । ❤️ 😂 😮 😢

এখন তাড়াতাড়ি নামাজে যাও। তা না হলে জামাত মিস করবে । আর আওয়াল ওয়াক্তে নামায পড়া উত্তম । সাহিল মসজিদে নামায পড়তে চলে গেল । আমিও নামায পড়ে নিলাম । নামায পড়ে কিছু তাসবীহ তাহলীল করলাম । কারন আমি ফযর এবং মাগরিবের পর বেশি দোয়া পাঠ করি । কারণ এই দুই সময়ে দোয়া পাঠ করা উত্তম বেশি । ❤️ 😂 😮 😢

আজ কেন জানি মাথা ব্যাথা কমছে না । প্রচন্ডভাবে মাথাটা ব্যাথা করছে । এজন্য আমি সাত পাঁচ না ভেবে শুয়ে পড়েছি । যদি একটু ঘুম হলে ব্যাথাটা কমে । বেশ কিছুক্ষণ ঘুমানোর পর চোখ মেলে তাকালাম । মাথা ব্যাথাটা আল্লহর রহমতে এখন আর নেই । এজন্য ঘুম থেকে উঠে নানাজ্বীর রুমের দিকে গেলাম । রুমে গিয়ে দেখি নানাজ্বী নেই । নানাজ্বী,বাবা আর সাহিল এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছে। ওরা এখনো ফেরেনি । তারপর ভাবলাম মায়ের রুমে যাই। মায়ের রুমে যেতেই দেখি সাহিলের চাচীরা আমাকে নিয়ে নানান কথা বলছে । কে জানতো এ ঘুমানো নিয়ে এতকিছু হয়ে যাবে । সাহিলের চাচীরা এই নিয়ে খুব মাইন্ড করছে । আমি সালাম দিয়ে সবার সাথে কথা বললাম । মাকে দেখলাম একটু মনটা ভার ভার । এদিকে ওর চাচীরা আমাকে আর আমাদের বাড়ি সম্পর্কে নানা রকমের কটু কথা বলছে । আমি বসে বসে সব হজম করছি । একটা সত্যি কথা আজ উপলব্ধি করলাম । সংসারের সুখ শান্তি বাহিরের মানুষ নষ্ট করে । কারন তারাই ঘরের মানুষের মন বিষিয়ে দেয় । ❤️ 😂 😮 😢

আমি চুপচাপ কোন কিছু না বলে নানীমার কাছে গেলাম । এর মাঝে ওরা নামাজ পড়ে চলে এসেছে । ❤️ 😂 😮 😢

আমি সবাইকে খাবার খেতে দিলাম । আজ কেন জানি মা খাবারের কাছে আসলেন না । সাহিল মায়ের রুমে গিয়ে মাকে জিজ্ঞেস করলেন তার শরীর ঠিক আছে কি না । ওনি উত্তরে বললেন, তার ভাল থাকার দিন নাকি চলে গিয়েছে । আমি মাকে খাবার দিয়ে নিজেও অল্প কিছু খেয়ে রুমে চলে এলাম । আজ মনটা বেশ খারাপ লাগছে । ❤️ 😂 😮 😢

কেন জানি আজ এই বাড়ির সব কিছু অচেনা লাগছে । বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো, আর ভাবনায় পড়লাম । মনে মনে বলি সবার সব পরিবর্তন সহ্য হবে । কিন্তু সাহিলের পরিবর্তন আমি সহ্য করতে পারবো না । ❤️ 😂 😮 😢

এশার নামায পড়িনি । এজন্য এশার নামায পড়ে নিলাম । আর কোরআন থেকে সূরা মূলক পাঠ করলাম । কারণ রাসূল (সাঃ) বলেছেন, এই সূরা হচ্ছে কবরের আযাব প্ররীহিতকারী । ❤️ 😂 😮 😢

সাহিল দরজার সামনে এসে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো । আমি ওর সালামের জবাব দিয়ে কোরআন রেখে দিয়ে বারান্দায় গেলাম । বারান্দায় সুন্দর ঝিরিঝিরি বাতাস বইছে বেশ ভাল লাগছে । আমি বারান্দায় মাদুর পেতে বসলাম । আর সাহিল এসে একবারে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো । আমি হাত দিয়ে ওর চুলগুলোকে বিলি কেটে দিচ্ছি । ❤️ 😂 😮 😢

আর ওনি যত রাজ্যের আজাইরা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে,,,, ❤️ 😂 😮 😢

---- তিলোত্তমা তোমার শরীর এখন ভাল ? ❤️ 😂 😮 😢

----- আলহামদুলিল্লাহ । ❤️ 😂 😮 😢

----- মন খারাপ ? ❤️ 😂 😮 😢

------ না ❤️ 😂 😮 😢

----- রাগ করছো আমার সাথে ? ❤️ 😂 😮 😢

----- না ❤️ 😂 😮 😢

---- সত্যি । ❤️ 😂 😮 😢

------ হুম সত্যি । আচ্ছা তোমার আজ কি হল ? আজ এত প্রশ্ন করছো ? আর আমি তোমার সাথে রাগ করবো কেন ? ❤️ 😂 😮 😢

----- না মানে । আজ তোমাকে কেমন জানি চিন্তিত দেখাচ্ছে । ❤️ 😂 😮 😢

----- না, আমি আবার কি চিন্তা করব । এখন তো আমার সব চিন্তা তোমার । ❤️ 😂 😮 😢

---- তবে তো আমার চিন্তাগুলো তোমার । তবে কি আমার চিন্তা করছিলে ? ❤️ 😂 😮 😢

----- তোমাকে নিয়ে আবার কি চিন্তা করবো বল ? ❤️ 😂 😮 😢

----- না, এখন তো তোমার চিন্তা একটাই আমি বর হিসেবে পারফেক্ট কি না । ❤️ 😂 😮 😢

----- কেন পারফেক্ট না হলে কি চেঞ্জ করার কোন অফার আছে নাকি ? ❤️ 😂 😮 😢

------ কি যে বল ? এত কষ্টের বউ কি আমি হাত ছাড়া করবো নাকি । তুমি চেঞ্জ করতে চাইলেই আমি করতে দিব নাকি ? ❤️ 😂 😮 😢

------ তবে কেন বললে ঐ কথা ? ❤️ 😂 😮 😢

শোন তোমাকে এর আগেও বলেছি এখনও বলছি । তুমি আমার জন্য পারফেক্ট বলেই, আল্লহ আমার জন্য তোমাকে নির্ধারণ করেছে । আর তোমার জন্য আমাকে । এখন আমি যদি বলি বা তুমি যদি বল, আমার জন্য তুমি ঠিক না । বা তুমি যদি এই কথা বল । তবে আমরা দুজনেই আল্লহর নিয়ামতের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করলাম । পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। এজন্য কাউকে পরিপূর্ণভাবে আশা করাও বোকামী । জানো আম্মু কি বলে,, ❤️ 😂 😮 😢

আম্মু বলে,,,, ❤️ 😂 😮 😢

তোর মনের মত কাউকে খুঁজিস না ❤️ 😂 😮 😢

কারণ পাবি না । ❤️ 😂 😮 😢

যাকে পাবি তাকে মনের মত করে গড়ে নিস । ❤️ 😂 😮 😢

আর তাও যদি না পারিস । ❤️ 😂 😮 😢

তবে তার মনের মত নিজেকে গড়ে নিস । ❤️ 😂 😮 😢

----- তিলোত্তমা সত্যি আম্মু অনেক দারুণ দারুণ কথা বলে । আমি তোমার সাথে জাস্ট মজা করছিলাম । কারণ তোমাদের বাসা থেকে আসার পর থেকেই তুমি খুব কম কথা বলছিলে তো । এজন্য তোমাকে একটু বাজিয়ে দেখলাম । ❤️ 😂 😮 😢

---- ওহ্ তাই বুঝি । আচ্ছা তুমি বল, আমাকে তুমি কতটুকু বিশ্বাস কর ? ❤️ 😂 😮 😢

----- হুম করি । যতটুকু একজন স্বামী হিসেবে স্ত্রীকে বিশ্বাস করতে হয় ততটুকু । হঠাৎ এই কথা বলছো কেন ? ❤️ 😂 😮 😢

----- এমনি জানতে ইচ্ছে হল তাই । কারণ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাস হচ্ছে নিঃশ্বাসের মত । যতক্ষণ বিশ্বাস আছে ততক্ষণ অন্তরের সম্পর্কটাও বেঁচে থাকে । আর বিশ্বাস মরে গেলে শুধু দুটো মানুষ বেঁচে থাকে । সম্পর্কটা তো বিশ্বাসের সাথেই দাফন হয়ে যায় । ❤️ 😂 😮 😢

----- এই তুমি আজ এত সিরিয়াস কথা বলছো কেন ? ❤️ 😂 😮 😢

------ কারণ তোমার আমার সম্পর্কই সিরিয়াস । আমরা তো আর প্রেম করছি না । প্রেম প্লাস সংসার দুটো আমাদের করতে হবে । তবে এ ব্যাপারে সিরিয়াস না হলে চলে । ❤️ 😂 😮 😢

সাহিল আমার কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে পড়লো । তারপর হাত দুটো ধরে আমাকে টেনে দাড়া করালো । এরপর পাজিটা একদম আমাকে কোলে তুলে নিলো আর ধীরে ধীরে বিছানার দিকে যাচ্ছে । আমাকে চোখ মেরে বলছে সংসার পরে । আগে প্রেমটা তো হোক ।❤❤❤ ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

এভাবে ভালবাসা হাসি আনন্দ আর নতুন সংসারের টানপূরণে কেটে গেল বেশ কতগুলো দিন । কয়েকদিন যাবত শুধু বাড়ির কথা মনে হচ্ছে । কারণ আমার ননদগুলো এখন স্কুল কলেজ নিয়ে ব্যস্ত । এজন্য কেন জানি বেশি খারাপ লাগে । আর সাহিল কেউ দিনের বেলায় বেশি আমার আশে পাশে আসতে দেই না । কারণ ওর চাচীরা নানা রকমের কথা বলে । যা শুনে আমার ভিষণ লজ্জা প্লাস খারাপ দুটোই লাগে। আজ বাড়ির জন্য মনটা কেমন কেমন জানি করছে । ❤️ 😂 😮 😢

কিন্তু কাউকে কিছু বলতে পারছিনা । কারণ মা বলছেন, বিয়ে হল তো কদিন । এক্ষুণি এত বাড়ি বাড়ি কর কেন ? এই বাড়ি কি আপন মনে হয় না । আমি ভেবেই পাইনা । মায়ের কেন এত পরিবর্তন হল ? বিয়ের আগে কতটা আন্তরিক ছিলেন। বিয়ের পর থেকে তার কি এমন হল , যে ওনি আমার সাথে কেমন কেমন করে কথা বলে । আমি তার সব কথা সহজ ভাবে নেয়ার চেষ্টা করি । কারণ আমি তার কথাগুলো জটিল করে নিলে আমাদের সম্পর্ক আরও জটিল হতে পারে । এ সম্পর্কে আমি কাউকে কিছু বলতে পারছিনা । কারণ সাহিলের কাছে তার মা সম্পর্কে কিছু বলাটা একদম ঠিক হবে না। আর নানীমাকে বললে ওনি যদি নানাজ্বীকে বলে। তবে আরেক তুলকালাম কান্ড হবে। সবকিছু মিলিয়ে নিজের ভিতর অস্থিরতা কাজ করছে । ❤️ 😂 😮 😢

মা বললেন বিকালবেলা ছাদে থেকে কাপড় আনতে হবে । আমি ছাদে গেলাম কাপড় আনতে । হঠাৎ কেউ মাথায় টোকা দিল । আমি চমকে উঠলাম , আর পিছনে তাকিয়ে দেখি সাহিল । মনে মনে এত রাগ হচ্ছে কি বলব । ও জানেই আমি অল্পতে চমকে উঠি। তারপর বারবার আমাকে চমকে দেয়। আমি গাল ফুলিয়ে আর কিছু বললাম না । আমি কাপড় নিয়ে নিচে নামবো । তখন আমাকে বলছে, কাল একজায়গায় যাব । তোমার জন্য সারপ্রাইজ আছে,,,, ❤️ 😂 😮 😢

রাগ করে থাকলে তুমিই ঠকবে । আমি কপাল কুঁচকে তাকিয়ে রইলাম । আর ভাবছি কি সারপ্রাইজ হবে পারে ,,,,, ❤️ 😂 😮 😢

♥ ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

চলবে,,,,,,,,,, ❤️ 😂 😮 😢

🎁🎁🎁 ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

! ❤️ 😂 😮 😢

★বানানের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন"'। ❤️ 😂 😮 😢

#জাযাকাল্লহ_খইরন💜💔💔💔💜 ❤️ 😂 😮 😢

Advertisement
Ad Space Available
Previous Next
Join the Chapter Discussion
SPEED
18px
1.8