##বিয়ে_পাগলের_গল্প ❤️ 😂 😮 😢
#বৈধ_ভালবাসা ❤️ 😂 😮 😢
পর্ব : ৩০ ❤️ 😂 😮 😢
গল্পকার : গল্প_বুড়ি_তিলোত্তমা ❤️ 😂 😮 😢
♦ ❤️ 😂 😮 😢
♦ ❤️ 😂 😮 😢
আমার নানু নানাজ্বীকে জিজ্ঞেস করলো । ভাইজান নাতি কেমন বাজার সদাই করতে পারে ? নানাজ্বী মুখ খোলার পর তো আমরা সবাই হাসতে হাসতে শেষ,,,,,,। ❤️ 😂 😮 😢
নানাজ্বী ঃ আর কইস শালার কথা । শালায় আমারে পাগল কইরা দিসে । ১০ টেকার জিনিষ ১৫ টেকা নিয়া আইবো । পঁচা মাছ বরফ দিয়া রাখছে । কয় দাদা মাছ ভালা আছে । আমি দেখি পঁচা আর শালায় কয় ভালা । এই শালায় খাব বাজার কইরা । কোন কিছুর দাম জানেনা, হুনেনা,দেহেনা । খালি কয় নিয়া যাও । এত দামাদামি কইরা কি হইবো ? টেকা তো গাছের গোডা, যে ঝাহি দিলেই পরে । ❤️ 😂 😮 😢
সায়মা ঃ দাদা চুপ হও । সবার সামনে তুমি দাদাইরে এমন করে বকা দিবা না । দাদাই নতুন জামাই না । ❤️ 😂 😮 😢
নানু ঃ হ ভাই মাথা ঠান্ডা করেন । আর কিছু কইয়েন না । এহন কার পোলাপান বাজার সদাই করলে তো জানবো । দিনদিন জিনিষের দাম বাড়ে কমে। ওরা বুঝবো কেমনে ? ❤️ 😂 😮 😢
নানাজ্বী ঃ শোন তাহামিনা এর পর থাইকা সাহিল আইলে ওরে বাজারে পাঠাবি । তোর মেয়ের জামাইয়ের বাজার করা শেখা লাগবো না । তোর মাইয়ারে তো কুইয়া পঁচা মাছ খাইয়া মারবো । ❤️ 😂 😮 😢
সায়লা ঃ দাদা তুমি যে কথা বললে, দাদাই তো এর পর শ্বশুড়বাড়িতে আসা বন্ধ করে দিব । ❤️ 😂 😮 😢
সবাই মিলে মনে হয়, এখানে আরেকটা বাজার বসিয়েছে । আমরা সবাই খুব হাসাহাসি করছি । এদের দাদা নাতির কান্ড দেখে । ❤️ 😂 😮 😢
নানাজ্বী ওরা অনেক বাজার করে নিয়ে আসছে । আম্মু বলল, মনে হয় ওরা ১০ হাজার টাকার বাজার করছে । মাছ, মাংস,দুধ থেকে শুরু করে চাল, ডাল,মশলা সবজি সব নিয়ে আসছে । আমার আম্মুর মনে হয় একমাস আর বাজার করা লাগবে না । ❤️ 😂 😮 😢
আমার রুমে গিয়ে দেখছি আমার বরটা চুপচাপ শুয়ে আছে । আর মনে মনে কি কি যেন ভাবছে । কি আর ভাববে? সকালে দাদার ঝারি গুলো মনে করছে বোধহয় ।বেচারার দাদা আজ তার মান-সম্মানের ১২ টা বাজিয়েছে । ❤️ 😂 😮 😢
আমি সাহিলের পাশে গিয়ে ওর মাথায় হাত দিয়ে বললাম ""''' ❤️ 😂 😮 😢
----- কি হয়েছে তোমার ? এত কি ভাবছো ? ❤️ 😂 😮 😢
----- কিছু না । কি আর ভাববো ? মনে কত আশা নিয়ে শ্বশুড়বাড়িতে আসলাম । আর আমার দাদা সব আশায় জল ঢেলে দিল । ❤️ 😂 😮 😢
----- কি এমন আশা করছো ? আর নানাজ্বী তোমার কি আশায় জল ঢেলে দিল ? ❤️ 😂 😮 😢
----- বলা যাবে না । প্যাকটিক্যালি করে দেখাতে হবে । ❤️ 😂 😮 😢
এই বলে সাহিল আমাকে বিছানায় ফেলে দিল। আর শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো । আমাকে একদম নড়াচড়া করতে দিচ্ছে না । আমার দিকে তাকিয়ে তাকিয়ে আবার হাসছে।আমি কতক্ষণ অসহায়ের মত হাত পা নড়াচড়া করে থেমে গেলাম । কারণ জানি ওর শক্তির সাথে পেরে উঠবো না । কিন্তু এভাবে থাকলেও হবে না । কারণ দরজা লক করা না । যদি কেউ এসে যায় । তবে আমার মানসম্মানের ১২ টা বাজবে । আজ নাতি মনে হয় দাদার উপর প্রতিশোধের জের আমার উপর নিবে । ❤️ 😂 😮 😢
আমি সাহিলকে বললাম,,,, ❤️ 😂 😮 😢
----- এই তুমি কি করছো ? যে কেউ এসে পড়বে তো । ❤️ 😂 😮 😢
----- না কেউ আসবেনা । ❤️ 😂 😮 😢
----- আসবে না মানে তুমি জানলে কি করে ? ❤️ 😂 😮 😢
------ সবাই জানে তুমি আমি এখন এক রুমে আছি। এজন্য কেউ ডিস্টার্ব করবে না । ❤️ 😂 😮 😢
------ এই তুমি এত বেহায়া কেন ? দিন দুপুরে কি শুরু করলে ? নাকি লজ্জা শরম সব বাজারে বিক্রি করে আসছো । ❤️ 😂 😮 😢
---- কি শুরু করছি মানে? বিয়ে করছি কি এমনি এমনি নাকি ? বউ নিয়ে পার্কে কিছু করা যাবে না মানলাম । কিন্তু ঘরে বউ নিয়ে কিছু করলে সমস্যা কি ? ❤️ 😂 😮 😢
আমার কাছে ওর হাবভাব বেশি সুবিধার লাগছে না । এই বরগুলো কেন যে এমন হয় ? এরা কেন কিছু বুঝেনা । সব সময় মান সম্মান নিয়ে টানাটানি করে। আমি আর কিছু না ভেবে ওর পিঠে একটা জোরে চিমটি মেরে দিলাম । চিমটি মেরে তো আরেক মুশকিলে পড়লাম । সাহিল আমাকে বলছে, দাড়াও তোমার মজা আমি দেখাচ্ছি । তোমাকে চিমটি না আদর দিয়ে ঘায়েল করতে হবে। ❤️ 😂 😮 😢
আমার মনে হচ্ছে যেন, আমি মৌচাকে ঢিল মারলাম । যা শুরু করছে একে আর কন্ট্রোল করা যাবে না । আমি চুপ করে সাহিলের ফোন থেকে সায়লাকে ফোন দিলাম । কিন্তু ও ফোন রিসিভ করলো না । ইস কেমনডা লাগে । আজ আমার বর বৈধ ভালবাসার ফায়দা লুটেই ছাড়বে । একটু পরেই দরজায় কে যেন নক করলো । আমার তো সেই খুশি লাগছে । সাহিল তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিল । আমি তাড়াতাড়ি উঠে কাপড় ঠিক করলাম । আর আমার বর ফাজিলটা আমাকে চোখ মেরে ঘুমের ভান করে শুয়ে রইলো । ❤️ 😂 😮 😢
দরজা খুলে দেখি আবরাজ আর আবরার । ওদের পিছনে সায়লা দাড়িয়ে । আমি রুম থেকে বের হয়ে । বিচ্ছু দুটোকে পাঠিয়ে দিলাম সাহিলের কাছে । মনে মনে বলি, সাহিল আহমেদ এবার বুঝবে তুমি জ্বালা যন্ত্রনা কত প্রকার কি কি আর উদাহরণ সহ । আমি সায়লাকে জড়িয়ে ধরে বললাম এতগুলো ভালাবাসা । ❤️ 😂 😮 😢
আজ আমাদের বাসায় বেশি আত্মীয় স্বজন নেই । আমাদের আর সাহিলদের ফ্যামেলির লোক ছাড়া শুধু ডাঃ নানা নানু । আমরা আমরাই সবাই । দুপুরবেলা নামায পড়ে সবাই খেতে আসলাম । আম্মু আর মামী দেখছি ড্রইং রুমের সব আসবাবপত্র এক সাইডে করে রাখছে । খাবার খাওয়ার জন্য ফ্লোরে চাদর পেতে বসার আয়োজন করছে । নানাজ্বী নাকি বলছে, সবাই মিলে একসাথে বসে খাবে । কারণ ডাইনিং টেবিলে তো ৭-৮ জনের বেশি খেতে পারবে না । এজন্য এই ব্যবস্থা । ❤️ 😂 😮 😢
আমি সাহিলদের বাড়িতে নানাজ্বীকে দেখছি, ওনি ফ্লোরে মাদুর পেতে খেতে বসেন । নানাজ্বী বলে, এভাবে খাবার খাওয়া নাকি সুন্নত । আমরা সবাই খেতে বসলাম । আম্মু আর মামী ওরা কত রকমের আইটেম যে রান্না করছে । কি আর বলবো ? আম্মু মামী আর মামা মিলে সবাইকে খাবার সার্ব করছে । আমি হেল্প করতে চেয়েছিলাম কিন্তু ওরা করতে দিচ্ছে না । নানাজ্বী বলে দিল, এখানে বাহিরের কেউ নাই যে, মেহমানদারী করতে হবে । যার যা লাগবে সে নিয়ে নিবে । আর ওদের ও আমাদের সাথে বসতে বলছে । কি আর করার ? নানাজ্বীর এক কথা আমাদের ১০০ কথার সমান । ❤️ 😂 😮 😢
আজ বেশ ভাল লাগছে । এভাবে সবাই মিলে খাবার খাচ্ছি । ব্যাপারটা কেমন জানি রাজকীয় রাজকীয় লাগছে । আর এভাবে খাবার খাওয়ার মজাই আলাদা । বেশি মজা নিচ্ছে আবরার আর আরবাজ । ওরা তো একবার ওর কাছে বসছে তো, আবার আরেকজনের পাশে বসতেছে । ❤️ 😂 😮 😢
খাবার শেষে আম্মু পায়েস নিয়ে আসলো । নানাজ্বী বলছে, খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত । এই পায়েস দেখে ডাঃ নানা আবার আমার নানার বিয়ের পরের দিন বাজারের গল্প শুরু করে দিল । আমরা শুনে তো হাসতে হাসতে অস্থির । নানা বলছে,, ❤️ 😂 😮 😢
ডাঃ নানা ঃ জানিস তোর নানার বিয়াতে বাজার করতে গিয়া কি করছিলাম ? ❤️ 😂 😮 😢
নানু ঃ সেই কেলেঙ্কারির কথা আর পোলাপাইনদের শুনাইয়া কাম নাই । ❤️ 😂 😮 😢
তুষার ঃ নানার বিয়েতে কি করছিলে ? বল তো শুনি। ❤️ 😂 😮 😢
ডাঃ নানা ঃ তোর নানা বিয়ের পরেরদিন আমাগো বাজারে পাঠাইছে বাজার করতে । আমরা বাজারে গিয়া ২ কেজি দুধ কিনা তার মধ্যে ৮ কেজি পানি মিশাইয়া ১০ কেজি বানাইছি । আর খালি সস্তা সবজি কিনা বস্তা ভরছি । কিন্তু কে জানে যে, ঐ গুলা আমাগো রান্না কইরা খাওয়াবো । ❤️ 😂 😮 😢
খাবার শেষে পায়েস দেইখা তো সবাই খুব খুশি । পায়েস খাবার দিছে । মুখে দিয়া খাইয়া দেহি চিনি দিয়া জাও ভাত রান্না করলে যেমন লাগে । খাইয়া দেহি তেমন স্বাদ লাগে । তোর নানায় কয় হ আরও স্বস্তায় বাজার কর । আর এহন পানি দেয়া দুধের পায়েস খা । ভাগ্য ভাল পঁচা কুইয়া মাছ গুলান আমাগো দিয়া খাওয়ায় নাই । সেই থিকা শিক্ষা হইছে । আর কোনদিন বিয়াতে খারাপ বাজার করি নাই । যদি আমাগো দিয়া খাওয়ায় । ❤️ 😂 😮 😢
নানু ঃ খাওয়াবার চাইছিল । খালি ভাই আর ভাবির জন্য পারে নাই । তাইলে তোমাগো আরেক দফা শিক্ষা হইতো । ❤️ 😂 😮 😢
সায়মা ঃ একেই বলে ঠ্যালার নাম বাবাজি । ❤️ 😂 😮 😢
সায়লা ঃ হুম । সস্তার তিন অবস্থা । ❤️ 😂 😮 😢
তুষার ঃ তবে আজ সাহিল ভাইয়ার প্রতিশোধ নেয়ার সেরকম একখান চান্স ছিল । ❤️ 😂 😮 😢
সামিহা ঃ এমন করলে, আজ ডাঃ নানার মত দাদা আর দাদাইয়ের অবস্থা হইতো । ❤️ 😂 😮 😢
একজনের এক কথা । আমরা তো সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছি। আর যা খাবার খেয়েছি তা তো হাসতে হাসতেই হজম হয়ে গিয়েছে । নানাজ্বী খাবার শেষ করে সবাইকে একটা দোয়া বলার কথা বলল । ❤️ 😂 😮 😢
দোয়াটি হল ❤️ 😂 😮 😢
#আলহামদুলিল্লাহিল্লাযি আত্ব-মানি -হাযা ওয়া রযাক্বনিহি মিন গইরি হাউলিন মিন্নি ওয়া লা- কুওয়াহ ( সুনানে আবু দাউদ, সুনানে তিরমিযী আর ইবনে মাযহা) ❤️ 😂 😮 😢
#অর্থ ঃ সকল প্রশংসা আল্লহ তায়ালার জন্য যিনি আমাকে রিযিক দিলেন এবং এর মাধ্যমে আমাকে পরিপুষ্ট করলেন এবং তা হয়েছে আমার নিজস্ব প্রচেষ্টা বা ক্ষমতা ছাড়া । ❤️ 😂 😮 😢
নানাজ্বী বলল, খাবার শেষ করে এই ছোট্ট দোয়াটি পড়লে অনেক ফজিলত হয় । এই দোয়ার মাধ্যমে আল্লহ আমাদের সকল গুনাহ মাফ করে দিতে পারেন । কারণ খাবার শেষ করে আল্লহর প্রশংসা করলে আল্লহ অনেক খুশি হন । ❤️ 😂 😮 😢
আমরা সবাই অবাক হলাম । সত্যি ছোট্ট একটা দোয়ার কত ফযিলত । আমরা যদি সহীহ শুদ্ধভাবে আমল করতে পারি । তবে ছোট্ট একটা আমলেই আমাদের জন্য অনেক বড় ফায়দা হতে পারে । ❤️ 😂 😮 😢
বিকেল হতেই আমার বিদায়ের ঘন্টা বেজে উঠলো । আসরের নামায পড়ে সাহিলদের বাড়ির উদ্দেশে রওনা হব । আম্মু আর মামী নানা রকমের পিঠা আর মিষ্টি প্যাকেট করে দিল সাহিলদের বাড়ির জন্য । কারণ গ্রামের আগের মানুষেরা জিজ্ঞেস করে । বউয়ের মা কি খাবার পাঠিয়েছে । আগে তো শুনতাম পিঠা, নাড়ু মোয়া এসব নাকি বড় বড় মাটির হাড়ি ভর্তি করে দিতে হত । না দিলে নাকি, বউকে শ্বাশুড়ি মরার আগ পর্যন্ত কথা শুনতে হত । ❤️ 😂 😮 😢
আমার আম্মু ওরা এসব শখ করে দিল । কারণ বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছি তাই । আমি আবায়া পড়ে আমার প্রয়োজনীয় সব জিনিষ গুছিয়ে নিলাম । এরপর বাসা থেকে বিদায় নিব । সবার কাছ থেকে বিদায় নিলাম । কিন্তু তুষারকে কোথাও পাচ্ছি না । আমি জানি ও কোথায় আছে আর কি করছে ? আমি ওর খোঁজে ঐ জায়গায় গেলাম । আমি গিয়ে ওকে দেখে তো দিশেহারা ""'' ❤️ 😂 😮 😢
♥ ❤️ 😂 😮 😢
♦ ❤️ 😂 😮 😢
চলবে,,,,,,,,,, ❤️ 😂 😮 😢
🎁🎁🎁 ❤️ 😂 😮 😢
♦ ❤️ 😂 😮 😢
♦ ❤️ 😂 😮 😢
★বানানের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন"'। ❤️ 😂 😮 😢
#জাযাকাল্লহ_খইরন💜💔💔💔💜 ❤️ 😂 😮 😢