বিয়ে পাগলের গল্প ( বৈধ ভালোবাসা )

বিয়ে পাগলের গল্প, পর্ব 47

#বিয়ে_পাগলের_গল্প : ❤️ 😂 😮 😢

#বৈধ_ভালবাসা ❤️ 😂 😮 😢

#পর্ব: ৪৭ ❤️ 😂 😮 😢

#গল্প_বুড়ি_তিলোত্তমা (#মিষ্টি) ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সাহিল বলছে, আমার অফিসের কলিগ সাব্বির আর ওর ফ্যামেলি আসবে। মা খুব কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলো তারা হঠাৎ আসবে কেন ? সাহিল বলল, ওরা নাকি নানাজ্বীকে দেখতে আসবে । গতকাল আসতে চেয়েছিল কিন্তু ওদের এক আত্মীয় অসুস্থ ছিল তাকে নাকি দেখতে গিয়েছিল । এজন্য আসতে পারে নাই । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আমি হঠাৎ কেন জানি একটা রহস্যের গন্ধ পাচ্ছি । ভাবছি সাহিলকে কিছু বলবো নাকি বলবো না । তারপর আমি রুমে গিয়ে সাহিলকে জিজ্ঞেস করলাম, ❤️ 😂 😮 😢

------ আচ্ছা তারা আজ কি শুধু নানাজ্বীকেই দেখতে আসছে ? ❤️ 😂 😮 😢

------ কেন দাদাকে ছাড়া আর কাকে দেখতে আসবে ? ❤️ 😂 😮 😢

------ না মানে বলছি নানাজ্বীর সাথে তারা কি আগে থেকেই পরিচিত ? ❤️ 😂 😮 😢

------ হুম । দাদার একবার খুব শখ করল ঘাটাইল ক্যান্টনমেন্ট দেখার । এজন্য সাব্বিরকে বললাম দাদার কথা। ও শোনার পর ও বলল,সাহিল ভাই আমাদের বাসা ক্যান্টনমেন্টের পাশেই। আর ওর আব্বু নাকি আর্মিতে ছিল । এজন্য বলল, আমাদের বাসায় দাদাকে নিয়ে আসেন । বাসায় ও বেড়িয়ে যান আর ক্যান্টনমেন্টেও । সাব্বির আরও বলল, ওর আব্বু সাথে থাকলে নাকি দাদাকে সব কিছু ভালভাবে ঘুরিয়ে দেখানো যাবে । কারণ ক্যান্টনমেন্ট তো রিস্টেকশন এরিয়া । এখানে সবাই যেকোন জায়গায় অনুপ্রবেশ করতে পারে না । এজন্য আমি সাব্বিরদের বাসা ঘাটাইলে দাদাকে নিয়ে গিয়েছিলাম । সেখান থেকেই দাদার সাথে ওদের পরিচয় । ❤️ 😂 😮 😢

------ ওহ্ তাই । আচ্ছা তোমার এই সাব্বির সম্পর্কে ডিটেইলে বল তো ? ❤️ 😂 😮 😢

------ কেন , তুমি ওর সম্পর্কে জেনে কি করবা ? ❤️ 😂 😮 😢

------ পরে বলবো এখন না । ❤️ 😂 😮 😢

সাহিল আমাকে সাব্বির সম্পর্কে সব মোটামুটি সব বলল । ছেলেটা নাকি খুব ভদ্র। আর ওর ফ্যামিলি খুব ভাল । যাই হোক আমার যা বুঝার আমি বুঝেছি । কাল বাসায় এত বড় একটা অনুষ্ঠান হওয়ার ফলে পুরা বাসার অবস্থা ১২ টা বেজে আছে । ডেকারশনের লোকেরা তাদের সব জিনিস পত্র নিয়ে গেল । এখন বাড়িটা একটু হালকা লাগছে । মা সায়লা আম্ম আর সাহিল মিলে বাসা গোছাচ্ছে । আমাকে তো মহারানীর মত করে বসিয়ে রাখছে । এক দুবার কিছু করার জন্য উঠতে নিয়েছিলাম । সাহিলের চোখ রাঙ্গানী দেখে বসে পড়ছি । সায়লা বলছে এই রোযার দিনে মেহমান আসা ভালই আসবে বসবে আর চলে যাবে । মা ধমক দিয়ে বলে এই এসব কি বলিস ? মেহমার হচ্ছে আল্লাহর রহমত। ❤️ 😂 😮 😢

সায়লা আমাকে জিজ্ঞেস করলো,, ❤️ 😂 😮 😢

------ বৌমনি কে আসবে গো ? ❤️ 😂 😮 😢

------ তোর ভাইয়ার সাথে চাকরী করে সে আর তার ফ্যামেলি আসবে নানাজ্বীকে দেখতে ? ❤️ 😂 😮 😢

------ বৌমনি তাদের বাসা কি ঘাটাইল ? ❤️ 😂 😮 😢

----- হুম, তুই জানলি কি করে ? ❤️ 😂 😮 😢

------ তোমার ওলীমার দিন এসেছিল তো । দাদাকে ডাকতে গিয়ে ঐ ছেলেটার আব্বার সাথে দেখা হয়েছিল । আমাকে মামুনি বলে অনেক প্রশ্ন করলো । আর ঐ ছেলেটা আড়চোখে আমার দিকে নাকি ৩-৪ বার তাকিয়েছে । ❤️ 😂 😮 😢

----- তোর দিকে তাকিয়েছে তুই জানলি কেমনে ? ❤️ 😂 😮 😢

------- সারিকা বলছে আমাকে । ছেলেটা নাকি বারবার আমার দিকে তাকাচ্ছিল । ❤️ 😂 😮 😢

----- তা তুই ছেলেটাকে দেখছিস ?. ❤️ 😂 😮 😢

------ হঠাৎ চোখ পড়ছিল, কিন্তু চেহারা মনে নাই । এই তুমি আমাকে এসব প্রশ্ন করছিলে কেন ? ❤️ 😂 😮 😢

------ কারণ আছে পরে বলবো । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আমরা সব গোছানোর পরপর দেখছি দুটো বাইকে করে চারজন লোক এসেছে । এক বাইকে একজন পুরুষ আর মহিলা আরেক বাইকে দুজন পুরুষ । তারা বসার ঘরে গিয়ে বসলো । নানাজ্বীর রুম থেকে মহিলা যে কজন ছিল তারা চলে এলো । তারপর তারা নানাজ্বির রুমে প্রবেশ করলো । গতকাল থেকে নানাজ্বী বেশ সুস্থ । তিনি কাল থেকে বসে বসে নামায আদায় করছেন । তারা নানাজ্বীর সাথে কুশলাদি জিজ্ঞেস করে । তারপর তারা কি জন্য আসছে সে কথা বলল । তাদের সাথে যে মহিলা আসছে সে ঘুরে ঘুরে আমাদের বাসার সব কিছু দেখছে । তারপর সায়লার রুমের সামনে গিয়ে বলল এটা কার রুম । আমি তখন বললাম ওর কথা । মহিলা বললেন আমি সায়লার সাথে দেখা করতে পারি ? আমার মনে হয় আমার ধারনা ঠিক । আমি ওনাকে মায়ের রুমে বসিয়ে সায়লাকে নিয়ে গেলাম । সায়লা এমনিতেই যথেষ্ট সুন্দর । এজন্য জাস্ট ওর পোশাক পাল্টে কমলা আর জলপাই কালের কম্বিনেশনে একটা সুতি থ্রি পিছ পড়ালাম । তারপর মায়ের রুমে সায়লাকে নিয়ে গেলাম। সায়লা মহিলাকে দেখে সালাম দিলেন । তারপর ওনি সায়লাকে বেশ কিছু কমন প্রশ্ন জিজ্ঞেস করলেন । আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওনি সাব্বির ভাইয়ের কি হন ? ওনি বললেন মা । ❤️ 😂 😮 😢

সাহিল আমাকে ইশারা করে ডেকে রুমে নিয়ে গেল । আর বলল ❤️ 😂 😮 😢

-----এই ঘটনা তো অন্যরকম । ❤️ 😂 😮 😢

---- কি ? ❤️ 😂 😮 😢

-------ওনারা নাকি সায়লাকে দেখতে আসছে সাব্বিরের জন্য । ❤️ 😂 😮 😢

------হুম হুম আমি তো আগেই আন্দাজ করছি। ❤️ 😂 😮 😢

----- আর এজন্য তুমি সাব্বির সম্পর্কে জানলে । তা তুমি বুঝলে কি করে ? ❤️ 😂 😮 😢

----- বাড়িতে বরই গাছ থাকলে চোখ কান খোলা রাখতে হয় । কারণ যে কেউ ঝাঁকি দিতে আসতে পারে। তা নানাজ্বী কি বলছে? ❤️ 😂 😮 😢

----- দাদার নাকি সাব্বিরকে খুব পছন্দ হইছে । এখন তারা বলল তাদের আমাদের সব পছন্দ । এখন আমরা সব দেখে শুনে হা বললেই বিয়ে ঠিক হয়ে যাবে । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

এতক্ষণে বাবাও দেখছি চলে এসেছে । সাহিল বাবাকে নিয়ে কি কি যেন কথা বলছে । বাবা তো বলছে নানাজ্বী এই অবস্থা আর রোযা রমজানের দিন । এখন না এসব নিয়ে পরে ভাববে সে । কিন্তু নানাজ্বী তো জেদ ধরে বসলো । আজকেই নাকি ছেলের বাড়ি দেখতে যেতে বলছে । কারণ ছেলে মেঝ ভাই দেশের বাহিরে থাকে ফ্যামেলি সহ । তারা নাকি শিঘ্রই চলে যাবে । এজন্য তাদের একটু তারা আছে ।সব মিলিয়ে কি যে হ-য-ব-র-ল অবস্থা । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

অবশেষে নানাজ্বী হুকুম দিল ছেলে আর মেয়েকে কথা বলতে । সায়লা তো কেঁদে কেটে একাকার । সায়লা তো মনে মনে বকা দিয়ে সাব্বিরের চৌদ্দ গুষ্ঠির নাম উদ্ধার করছে । আমি ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে নানাজ্বীর রুমে পাঠালাম । আর বাকি সবাই এসে বসার ঘরে বসলো । ওদিকে সায়লা তো কেঁপে কেঁদে অস্থির হচ্ছে । মেয়েদের এই সময়টা ভাইবা বোর্ডের চেয়ে কম না । জান আত্ম সব পানি পানি হয়ে যায় । যত সাহসী আর দজ্জাল মেয়েই হোক না কেন । আমি নানীমাকে সায়লার সাথে পাঠিয়ে দিলাম । কারণ সায়লা তো নানাজ্বীর সামনে কোন কথাই বলবে না । আর আমি তো যাবোই না । বেচারি অনেক কান্নাকাটি করছিল। অবশেষে আমি আবায়া পড়ে নানাজ্বীর রুমে গেলাম । সায়লা তো আমার হাত এমন শক্ত করে ধরে বসে আছে কি আর বলবো । ওদিকে সাব্বির ভাই বেচারাও লজ্জায় লাল হয়ে যাচ্ছে । নানাজ্বীর রুমে কিছু কথা বলার পর আমি নানীমা আর ওদের দুজনকে নিয়ে সায়লার রুমে গেলাম । সাব্বির ভাই দেখছি এখন একটু আকটু কথা বলছে । কিন্তু সায়লা তো একটা কথাও বলছে না । বাধ্য হয়ে আমিই সব প্রশ্ন জিজ্ঞেস করলাম । ওরা কথা বলার পর চলে গেল । সাব্বির ভাই যাওয়া সময় খুব তাকাতাকি করছিল সায়লাকে দেখার জন্য । কিন্তু সায়লা তো তার রুমেই ঘাপটি মেরে বসে আছে । ❤️ 😂 😮 😢

তারা আমাদের মতামত ফোনে সব জানাতে বলল । নানীমা তো বলছে পোলা খুব সুন্দর । পোলা ফর্সা লম্বা গায়ে গতরে মাশআল্লাহ। পোলা শিক্ষিত পরিবার ভালা আর কি চাস । সায়লা তো রাগে বলছে তুমি বিয়ে কর । নানীমা বলছে,, হ আমার হেই বয়স থাকলে তোর কন লাগতো না। সায়লা নানীমার কথা শুনে বলে, দাড়াও দাদারে বলতেছি তোমার বউয়ের মতিগতি ঠিক নাই । নানীমা বলছে, দাড়া তো দাদারে আমি কইতাসি তার নাতিনের মতিগতি ঠিক নাই । এদের কান্ড দেখে আমি হাসছি । নানাজ্বীর রুমে আমাদের সবার ডাক পড়ছে । সায়লা ওর রুমে বসে রইলো। আমরা সবাই,মিলে নানাজ্বীর রুমে বসলাম । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

নানীমা জিজ্ঞেস করছে তারা সায়লার কথা জানলো কি করে ? আর ওকে এর আগে দেখছে কোথায় ?, সাহিল আমাদের বলছে,,, ❤️ 😂 😮 😢

আমার ওলীমার দিন সাব্বির আর ওর বাবা এসেছিল । ওরা সায়লাকে সেদিন দেখছে । এতদিন বলবে বলবে করে বলতে পারিনি । এখন ওর আব্বার নাকি সায়লার কথা মনে পড়ছে। আর ওর আব্বা নাকি সায়লার সাথে কথা বলছে । সাব্বিরের নাকি সায়লা পছন্দ ❤️ 😂 😮 😢

আবার দাদার অসুস্থতার কথা শুনছে । এখন তারা রথ দেখেও যাচ্ছে আবার কলাও বেঁচে যাচ্ছে এই আর কি । আমার অফিসের একজন আছে সে তো সাব্বিরকে তার মেয়ে দেয়ার জন্য অস্থির । কিন্তু সাব্বির বিয়ে করতে চাচ্ছে নিজে জেলায় আর ধার্মিক ফ্যামেলিতে। এদিক দিয়ে তো আমরা আলহামদুলিল্লাহ । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

বাবা আর মা সাহিলকে ছেলে সম্পর্কে সব জিজ্ঞেস করছি । সাহিল ছেলের সম্পর্কে ডিটেইলস সব আমাদের বলছে,, ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সাব্বিরের পুরা নাম হচ্ছে শাহরিয়ার সাব্বির ।ও ২০১০ এস এস সি কমপ্লিট করছে। তারপর টাংগাইল পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রিকে সাবজেক্টের উপর ডিপ্লোমা করছে । তারপর ঢাকা থেকে বি.এস.সি করছে আর ২০১৮ ফেব্রয়ারি আর্মির সিগন্যালে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে চাকরীতে জয়েন করছে । সাব্বিররা তিন ভাই বোন নাই । সাব্বির ভাইদের মধ্যে সবার ছোট। আর দুই ভাই বিয়ে করছে। বড় ভাই সচিবালয়ে চাকরি করে আর ভাবী স্কুলের টিচার। মেঝ ভাই ফ্যামেলি সহ সৌদিআরব থাকে। আর ওর বাবা আর্মিতে চাকরি করতো। অনেক বছর যাবত ওনি রিটার্য়ার করছে । ❤️ 😂 😮 😢

আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাব্বির ছেলে হিসাবে খু্ব ভাল । আমি ওকে ওর চাকরীর শুরু থেকে চিনি । ও খুবি নম্র ভদ্র অমায়িক ছেলে। আর নামায কালামে খুবই পারদর্শী আর ফ্যামেলিও ধার্মিক । দেখতে কেমন তা তো তোমরা সবাই দেখছো । আর যে কথাটা তোমাদের বলব তা তোমরা পজিটিভ বা নেগেটিভ দু দিকেই নিতে পারো । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো কি ?. ❤️ 😂 😮 😢

সাহিল উত্তরে বলল, ছেলেটার মা নেই । বর্তমানে যিনি আছেন তিনি ওদের সৎ মা । সাব্বিরের মা মারা যাওযার পর ওর আব্বা একা একা বাসায় থাকতো রান্নাবান্না করতো । পরে ম সাব্বির ওর আব্বার কষ্ট দেখে ভাইদের সাথে কথা বলে ওর আব্বাকে বিয়ে করিয়ে দিয়েছে । মহিলা নাকি বন্ধ্যা ছিল বলে তার স্বামী তাকে তালাক দিয়েছিল। পরে সাব্বিরের আব্বার সাথে বিয়ে হইছে । ওনার আচার-আচরণ নাকি খু্ব ভাল। সাব্বির সব সময় ওনার কথা প্রশংসা করে । এখন বাকিটা তোমরা বল ? ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সবাই বলল, এটা কোন ব্যাপার না । কারণ একজন পুরুষ মানুষ এই বয়সে জীবনসঙ্গী ছাড়া বড় অসহায় । ছেলেরা যার যার মত কর্ম ব্যস্ততায় । তবে তিনি বা একা একা এই বয়সে নিজেকে কি করে সামলাতো । আর কত জায়গায় তো বিয়ের পর শ্বাশুড়ি মারা যাওয়ার পর বিয়ে করে বাচ্চাকাচ্চাও হয়। এটা কোন নেগেটিভ বিষয় না । ❤️ 😂 😮 😢

সাহিল আবার বলল, সাব্বির নাকি বিয়ের পর বউ নিয়ে ঢাকায় থাকবে। এজন্য মনে হয় খারাপ হবে না। সায়লার সাথে বিয়ে হলে আমি দেখে শুনে বোনকে রাখতে পারব। ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

নানাজ্বী তো এত অস্থির হইছে তা বলার মত না । পারলে মনে হয় সে আজকেই সে বিয়ে দিবে। বাবা চাচা ওনারা তো বাপের উপর কিছু বলতেও পারছে না । ছেলে সবার পছন্দ হইছে । আর যেহেতু যেখানে সাহিলের সুপরিচিত । সেখানে কে কি বলবে ? আর যতটুকু বুঝলাম সায়লারও ছেলে একদম অপছন্দ হয়নি । কারণ ছেলেকে দেখলে সবাইকে ছেলে পছন্দ করতেই হবে । এখন সবার চিন্তা সায়লা ছোট । সবে ১৮ তে পা রাখছে । নানীমা তো বলেই দিল তার বিয়ে হইছে ১২ বছর বয়সে । তবে সায়লার সমস্যা কি ?। আর এই বয়স নাকি মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স। ❤️ 😂 😮 😢

আবার তাদেরও তাড়াতাড়ি ডিসিশন জানাতে হবে । সব মিলিয়ে সবাই টেনশনে । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

অবশেষে ডিসিশন হল আমাদের বাড়ি থেকে সাহিল বাবা দুই চাচা আর সাহিলের বড় মামা যাবেন । তারপর তারা দেখে শুনে ডিসিশন জানাবে । নানাজ্বী বলে দিল যদি সব পছন্দ হয় তবে কাল নাকি বিয়ে পড়িয়ে তারা ছেলে নিয়ে চলে যাবে । তারপর ঈদের পর নাকি অনুষ্ঠান করে সায়লাকে বিদায় দিবে । নানাজ্বী মনে হয় নাতনির বিয়ের আমেজে অনেক সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের কত রকমের হালেই রাখতে পারেন । তিনি রহমত না করলে দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই মানুষকে সুস্থ করার । আর খুশির খবর শুনেই অর্ধেক সুস্থ । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সাহিল ওরা সবাই সন্ধ্যার আগেই সাব্বিরদের বাসায় থেকে চলে আসছে । তারা ইফতার করার জন্য ওদের খুব জোরাজোরি করছে । কিন্তু ওরা নানাজ্বীর জন্য তাড়াতাড়ি চলে আসছে । কারণ বাড়িতে একজন পুরুষ মানুষও ছিল না । কিছু একটা হলে তখন কে কি করবে? সবাই ইফতার শেষ করে নামাযে চলে গেল । ওরা একবারে এশার আর তারাবি পড়ে তারপর বাসায় আসলো । রাতে খাবারের পর বাবা বলল, ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

বাবা ঃ কালকেই তো সায়লার বিয়ে ফাইনাল হল। ওরা কাল বিয়ে পড়িয়ে ছেলে নিয়ে চলে যাবে। ওরা আংটি পড়িয়ে রাখতে চাইছিল। কিন্তু আব্বা আগেই বলছে সাহিলের বিয়ের মত ভুল যেন এ বাড়িতে আর দ্বিতীয় বার না হয় । ❤️ 😂 😮 😢

মা ঃ তা ছেলের বাড়িঘর সব কেমন দেখলা ? ❤️ 😂 😮 😢

বাবা ঃ ছেলে ছেলের পরিবার পরিবেশ সব আমাদের সবার ভাল লেগেছে । বাহিরেও খোঁজ খবর নিয়েছি সবাই ছেলে ছেলের পরিবার সম্পর্কে ভাল বলছে । আমার এত তাড়াহুড়ো ছিল না। কিন্তু আব্বার শরীর ভাল না সে নাতীন জামাই দেখতে চাইছে আর কি? আজ হলেও মেয়ে বিয়ে দিতে হবে কাল হলেও দিতে হবে । এখন আমার বাপ যদি নাতিন জামাই দেখে যেতে পারে তবে মন্দ কি ? আর আল্লাহর হুকুম ছাড়া তো আর বিয়ে সাদী হয় না । ❤️ 😂 😮 😢

সাহিলের মামা ঃ হুম ঠিক বলছ । তালই শরীরের যে অবস্থা । তার ইচ্ছা অনুযায়ী কাজ করা ভাল। আর ছেলেদের ৪ তলা বাড়ি শিক্ষিত পরিবার । আর ছেলে তো মাশাআল্লাহ হাজারে একখান । ❤️ 😂 😮 😢

মা ঃ সবি,আল্লাহর ইচ্ছা । আল্লাহ ছেলের বউ ভাল মিলাইছে । এখন মেয়ের জামাই ভাল মিলাইলে আর কি চাই । আলহামদুলিল্লাহ । ❤️ 😂 😮 😢

আমি ঃ আচ্ছা সায়লা জিজ্ঞেস করলো ওর পড়াশোনার কি হবে ? ❤️ 😂 😮 😢

সাহিল ঃ আমি সাব্বিরের সাথে কথা বলছি ও বলছে কোন অসুবিধা নাই সায়লার পড়াশুনা চলবে । হয়তবা রেগুলার কলেজ করতে পারবে না । কিন্তু রেগুলার পরীক্ষাগুলো দিবে । ❤️ 😂 😮 😢

নানাজ্বীর মনটা খুব খুশি । সে নাকি সাব্বিরকে যেদিন প্রথম দেখছে, সেদিন তার মনে হইছিল সাব্বিরকে নাতিন জামাই করার জন্য । আল্লাহ তার মনের আশা পূরণ করছে । আমি আমার রুমে গেলাম । আরেকজন দেখছি মনের সুখে বিছানায় শুয়ে শুয়ে গুনগুনিয়ে গান গাইছে । আমি তার গান শুনে অবাক। আমি বিছানার এক পাশে গিয়ে বসলাম । সাহিল সেই কোন আমলের সিনেমার গান গাইছে । ❤️ 😂 😮 😢

এ আকাশকে সাক্ষী রেখে ❤️ 😂 😮 😢

এ বাতাসকে সাক্ষী রেখে ❤️ 😂 😮 😢

তোমাকে বেসেছি ভালো ❤️ 😂 😮 😢

তুমি মোর দুই নয়নের আলো ❤️ 😂 😮 😢

আরে বাহ্ আমার বর তো ভালই গান গায় । তা আজ হঠাৎ মনে এতে রং লাগছে কেন ? পুরানো কোন বান্ধবীর কথা মনে হইছে নাকি ? ❤️ 😂 😮 😢

সাহিল আমার কোলে মাথা রেখে বলছে,,, ❤️ 😂 😮 😢

----- হুম সত্যি বলছো । আমার পুরানো দিনের বান্ধবীর কথাই মনে হইছে । তার কথা ভাবতেই কেন জানি মনে গান চলে আসলো। ❤️ 😂 😮 😢

------ ওহ্ তাই বুঝি । তা সেই বান্ধবীর নাম কি? দেখতে কেমন ? কোথায় প্রথম দেখা ? ❤️ 😂 😮 😢

------ আস্তে আস্তে একবারে এত প্রশ্ন কেন ? আমার বান্ধবীর নাম তো তাসফিয়া তিলোত্তমা মিষ্টি । ❤️ 😂 😮 😢

------ একদম কথা ঘুরাবে না । মিথ্যুক কোথাকার । ❤️ 😂 😮 😢

------ আমি সত্যি বলছি জান । জানো তো আমার কেন জানি আজ, তোমার সাথে প্রথম দেখার কথা মনে পড়ে গেল । একটা মেয়ে বোরকা পড়ে আমাদের বাসায় আসলো ।বোরকার নেকাবের ভিতর থেকে বাহিরে শুধু এক জোড়া চোখ । তার দুচোখ ভরা শুধু ছিল মায়া । চোখের দিকে তাকিয়ে এই প্রথম বুকের বা পাশে কেমন জানি চিনচিন ব্যাথা করছিল ।তারপর ভাবলাম আমার বুকের ব্যাথা ঔষুধ মনে হয় একমাত্র দাদা দিতে পারবে। দাদার রুমে গিয়ে তো অবাক । সেই চোখ জোরার মুখ টাও দেখলাম । সিমসাম চেহারা আলতো কমল দুটো ঠোঁট, নাকের উপর জমে থাকা ফোটা ফোটা ঘাম আর কথার কন্ঠ তো একদম বুকে তীরের মত বিঁধল । আমি আর দেরী না করে দাদাকে বললাম, দাদা আমার এই মেয়েকে চাই । এই মেয়েরে আর বাড়ি থেকে যাইতে দিওনা । আমার বউ বানাইয়া রাখো । দাদা তো হাসতে হাসতে শেষ । শালার বুড়া কয় আমি নাকি #বিয়ের_পাগল হইছি । যাই হোক দাদা আমার আল্লাহর রহমতে সেই বুকে ব্যাথা মলম একদম ফিক্সড করে দিছে । ❤️ 😂 😮 😢

আমি সাহিলের কথা শুনে হাসতে হাসতে শেষ। পাগল একটা । এই পাগল নিয়ে যে আমি কি করি । আমি বললাম, ❤️ 😂 😮 😢

------- হুম আমার সব মনে আছে। আমার সাথে একটু কথা বলার জন্য কি পরিমাণ যে পিছনে ঘুরতে । আর সাত বোনকে যে কি পরিমাণ টাকা ঘুষ দিয়েছো তা আল্লাহ মালুম । আর বাড়িতে আসলেই দাদাকে দিয়ে আমাদের বাড়িতে খবর পাঠাতে আসার জন্য । ❤️ 😂 😮 😢

------ তুমি তো দুনিয়ার বজ্জাত ছিলা । তুষার আর আম্মু আসছে কিন্তু তুমি আসো নাই । ❤️ 😂 😮 😢

------ আসবো কি করে ? তুমি তো আমাকে বউ ভাবতা । আর বউ ভেবে যদি উল্টাপাল্টা কিছু করতা তখন । সেই ভয়ে আমি আসিনি । ❤️ 😂 😮 😢

----- হুম, এজন্যই তো আমাকে কলেজ গেটে দাড়িয়ে থাকতে ইইছে ঘন্টা পর ঘন্টা । তারপরও ম্যাডামের পাত্তা পাওয়া যায় নাই । ❤️ 😂 😮 😢

----- এই আমি কি তোমাকে আসতে বলছিলাম ? ❤️ 😂 😮 😢

----- না বলনি । এই সত্যি করে বল তো আমাকে দেখলে তোমার মনে খুশি লাগতো না । ❤️ 😂 😮 😢

------ মনে বেশি খুশি লাগতো বলেই তো তোমার থেকে পালিয়ে পালিয়ে থাকতাম । নিজেকে অনেক কষ্টে তোমার থেকে আলাদা রাখছি । সোজা কথা নিজের মনের সাথে জিহাদ ঘোষণা করছিলাম । তা না হলে আমাদের ভালবাসাটা আর বৈধ ভালবাসা থাকতো না । ❤️ 😂 😮 😢

------ ইস্ তুমি কত নিষ্ঠুর ছিলে গো । ❤️ 😂 😮 😢

------ আহারে পরান আমার । নিজের বিয়ে তো হয়ে গিয়েছে । এবার বোনের বিয়ে নিয়ে একটু ভাবো। আমার ভাই ভাল বোনের বিয়ের শোকে তিনদিন আগে খাওয়া দাওয়া বাদ দিয়া কান্নাকাটি করছে । আর তুমি তো মহাখুশি দেখছি । ❤️ 😂 😮 😢

------ সত্যি বলতে আমি খুশি । কারণ সাব্বিরের মত ছেলে যে আল্লাহ সায়লার কপালে রাখছে । এতে আমি মহাখুশি । আলহামদুলিল্লাহ "" সবি তার ইচ্ছা । সাব্বির সায়লাকে দেখবা আল্লাহর রহমতে খুব ভাল রাখবে । এজন্য আমার চিন্তার থেকে খুশি বেশি । ❤️ 😂 😮 😢

----- হুম তা ঠিক বলছো । মেয়ে বোন ভাগ্নী এদের সৎ পাত্রে দিতে পারলে পরিবারের সবার শান্তি । আর যদি ভাগ্যক্রমে কু পাত্রে পড়ে তবে সবার অশান্তি । ❤️ 😂 😮 😢

------ এই সায়লা কিছু বলছে ? ❤️ 😂 😮 😢

------ কি বলবে ? ওর তো অন্য কোন পছন্দ নাই বলছে তো । কিন্তু কেন জানি ওর মনটা খুব খারাপ । আজকের সব ঝামেলায় ওর সাথে ভাল করে কথাও বলতে পারলাম না । ❤️ 😂 😮 😢

------ এই শুনো সাব্বিরের নাম্বারটা সায়লাকে দিয়ে এসো । সাব্বির দিতে বলছে । ও বললো তোমাদের সামনে নাকি ওরা দুজনেই কথা বলতে লজ্জা পেয়েছে । এজন্য ফোনে দুজনের কিছু বলার থাকলে বলে নিক । ❤️ 😂 😮 😢

----- আরে বাহ্ তুমি তো দেখছি ডিজিটাল সুমুন্দি । ❤️ 😂 😮 😢

------ এই গালাগালি দিচ্ছো কেন ? ❤️ 😂 😮 😢

------ কেবল তো এক বোনের জামাইয়ের সুমুন্দি হইছি । ৬ জন তো বাকি আছে । হি হি । ❤️ 😂 😮 😢

------ ওহ্ তাই তো । বড় চিন্তার বিষয় । ❤️ 😂 😮 😢

------ হুম , এই কোল থেকে মাথা সরাও । আমি সায়লার রুম থেকে আসি । ❤️ 😂 😮 😢

----- প্লিজ আর পাঁচ মিনিট ।। ❤️ 😂 😮 😢

------ আর পাঁচ সেকেন্ড না । সায়লা ঘুমিয়ে পড়লো যে । প্লিজ জান মাথা সরাও না । ❤️ 😂 😮 😢

------ হুম সরাবো তবে একটা ❤️ 😂 😮 😢

সাহিল তবে একটা বলতেই মাথাটা জোর করে সরিয়ে বললাম তবে একটা কঁচু। বেচারা অসহায়ের মত তাকিয়ে থেকে ভিলের মত বলল, পরে দেখে নিব । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আমার ভাবতেই অবাক লাগছে কালকে সায়লার বিয়ে । আমি সায়লা রুমে গিয়ে দেখছি ও কি করছে । সায়লা দেখছি বালিশে মুখ গুজে কাঁদছে । ওর কান্না দেখে আমার মনটা কেমন জানি করে উঠলো। আমি ওকে জিজ্ঞেস করলাম কি হইছে ও বলল,, ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

#চলবে,,,,,,,,,, ❤️ 😂 😮 😢

★বানানের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন"'। ❤️ 😂 😮 😢

#জাযাকাল্লহ_খইরন ★★★ ❤️ 😂 😮 😢

Advertisement
Ad Space Available
Previous Next
Join the Chapter Discussion
SPEED
18px
1.8