বিয়ে পাগলের গল্প ( বৈধ ভালোবাসা )

বিয়ে পাগলের গল্প, পর্ব 48

#বিয়ে_পাগলের_গল্প : ❤️ 😂 😮 😢

#বৈধ_ভালবাসা ❤️ 😂 😮 😢

#পর্ব: ৪৮ ❤️ 😂 😮 😢

#গল্প_বুড়ি_তিলোত্তমা (#মিষ্টি) ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আমি সায়লাকে জিজ্ঞেস করলাম কি হইছে ও বলল,, ❤️ 😂 😮 😢

------ বৌমনি আমি বিয়ে করতে চাই না । ❤️ 😂 😮 😢

------ তার মানে কি তুই বিয়েতে রাজি না ? আমি তোর কথা শুনে ভাবছি তুই রাজি । তুই রাজি না থাকলে তো এই বিয়ের কোন মানেই হয় না । তুই জানিস রাসূল সাঃ কি বলছে ? ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

★আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিতঃ ❤️ 😂 😮 😢

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পূর্ব বিবাহিতাকে তার সুস্পষ্ট অনুমতি না নিয়ে এবং কুমারীকে তার সম্মতি না নিয়ে বিবাহ দেয়া যাবে না। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্‌র রসূল! তার (কুমারীর) সম্মতি কিভাবে নেয়া যাবে? তিনি বললেন, সে নীরব থাকলে। ❤️ 😂 😮 😢

(সহিহ মুসলিম, হাদিস নং ৩৩৬৪) ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

তোর অনুমতি ছাড়া বিয়ে দিলে তো বিয়েই হবে না । বিবাহের অন্যতম শর্ত হচ্ছে কনের অনুমতি নেয়া । এখন তুই বল তুই কেন রাজি না ? তোর কি অন্য কোন পছন্দ আছে ? যদি থাকে আমাকে নির্ধিদ্বায় বল । প্লিজ চুপ করে থাকিস না । ❤️ 😂 😮 😢

------ বৌমনি বিয়ে না করার জন্য কি অন্য পছন্দ থাকাটা জরুরি । এমনিতে কেউ বিয়ে না করতে চাইতে পারে না । ❤️ 😂 😮 😢

------ পারে । তার জন্য যথেষ্ট যুক্তিসম্মত কারণ থাকতে হবে । আমি তো ভেবেই পাচ্ছিনা বাবা আর তোর দাদাইকে কি বলব ? আর নানাজ্বীতো তোর বিয়ের খুশিতে মনে হয় অর্ধেক সুস্থ হয়ে গিয়েছে । এখন যখন এই মানুষটা শুনবে তুই বিয়েতে রাজি না । তখন তো তার মনটা ভেঙ্গে যাবে । ❤️ 😂 😮 😢

------- দাদা আমার বিয়ের জন্য অনেক খুশি। দাদা যদি খুশি থাকে তবে আমিও খুশি । জান আমি কি কারণে বিয়ে করতে চাইছিনা ? ❤️ 😂 😮 😢

------- কি কারণ ? আমি তো সেই কারণ শোনার জন্যই বসে আছি । ❤️ 😂 😮 😢

------ আসলে বৌমনি আমি কদিন পর ফুপি হব । আর বিয়ে হলে তো ❤️ 😂 😮 😢

------- বিয়ে হলে তো কি বল? তোর বিয়ে হলে ফুপি থেকে কি খালাম্মা হবি ? ❤️ 😂 😮 😢

------ ধ্যাত । আমার বিয়ে হলে কি তোমার পুচকে দুটোকে কি আমি সবসময় আদর করতে পারবো ? ❤️ 😂 😮 😢

------- কেন আদর করতে পারবি না ? ❤️ 😂 😮 😢

------- আমি থাকব শ্বশুরবাড়ি মন চাইলেই কি আসতে পারবো বল । আমার কত শখ পুচকে দুটো হলে তাকে কত আদর যত্ন করে মানুষ করব । কিন্তু বিয়ে হলে কি করে করব বল ? ❤️ 😂 😮 😢

------- ওহ্ এই কথা । বোকা মেয়ে তোর যখন এখানে আসতে মন চাইবে তুই তোর বরকে বলবি, ব্যাস হয়ে গেল । ❤️ 😂 😮 😢

------ কই তুমি তো মন চাইলে যেতে পারছো না । তবে আমি কি করে আসতে পারবো ? আচ্ছা, বৌমনি বল তো আমার বাড়িতে আসতে হলে আমাকে আমার বরের পারমিশন নিতে হবে কেন ? ❤️ 😂 😮 😢

------ সায়লারে আমাদের জীবনের এই অধ্যায় আল্লাহ তায়ালা নির্ধারণ করে দিয়েছে । কারণ ❤️ 😂 😮 😢

★আল্লাহ তায়ালা বলেন, ❤️ 😂 😮 😢

পুরুষদের যেমন নারীদের উপর অধিকার রয়েছে, তেমনিভাবে স্ত্রীদেরও পুরুষদের উপর ন্যায় সঙ্গত অধিকার রয়েছে। আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব দান করেছেন । আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ❤️ 😂 😮 😢

(সূরা বাকারাহ'র - ২২৮) ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

★আর রাসূল সাঃ বলেছেন, ❤️ 😂 😮 😢

যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তবে স্ত্রীর প্রতি তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম । ❤️ 😂 😮 😢

( মিশকাত হা/৩২৫৫) ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

এখন বুঝতে পারছিস । স্ত্রীদের জন্য স্বামীর অনুমতি জরুরি কেন ? স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এমন দুজন দুজনের আবরনের মত । একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ । ❤️ 😂 😮 😢

------- হুম বুঝলাম । ❤️ 😂 😮 😢

------ তবে কি তোর ভাইয়াকে বলবো তুই বিয়ে করতে চাচ্ছিস না ? ❤️ 😂 😮 😢

সায়লা লজ্জা পেয়ে আমার কাঁধে মুখ লুকিয়ে বলল,, ❤️ 😂 😮 😢

------- বারে আমি তাই বললাম বুঝি । ❤️ 😂 😮 😢

------ আলহামদুলিল্লাহ । নিশ্চিন্ত হলাম । ওহ্ ভাল কথা, যার জন্য এসেছিলাম । তোর ভাইয়া সাব্বিরের নাম্বার দিয়ে পাঠাইছে । তোদের মধ্যে কোন কথা থাকলে বলে নিতে পারিস। আর বিয়ে না করার কথা বললে ভাই আমাকেই বলে দে । অযথা ফোন করে বেচারার মন ভাঙ্গিস না । ❤️ 😂 😮 😢

------ যাও আমার ফোন নাম্বার লাগবে না । ❤️ 😂 😮 😢

------- সত্যি তো ? ❤️ 😂 😮 😢

-------- হুম সত্যি। ❤️ 😂 😮 😢

------- তোর না লাগলে কি হবে । আরেকজন তো আশার প্রহর গুনছে । কখন তার হবু প্রেয়শী ফোন করবে । তোর ফোনটা দে । ❤️ 😂 😮 😢

আমি সায়লার ফোন থেকে সাব্বিরকে ম্যাসেজ করে দিলাম এটা সায়লার নাম্বার । ম্যাসেজের নিচে লিখে দিয়েছি ভাবী তা না হলে আমার বেচারী ননদিনী লজ্জায় মূর্ছা যাবে । আরে বাহ্ ম্যাসেজ পাঠানোর সাথে সাথেই দেখছি কল করছে । বেচারা মনে হয় ফোন হাতেই বসে ছিল । কখন সে সায়লার সাড়া পাবে । এদিকে দেখছি আমার বরও কল দিয়েই যাচ্ছে । কেমনডা যে লাগে । সে জানেই কিন্তু আমি সায়লায় রুমে তারপরও কল করে যাচ্ছে । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

------ আমি গেলাম । তোরা কথা বল । বেশি কথা কিন্তু বলবি না । বিয়ের পরের জন্য কথা বাঁচিয়ে রাখিস । ❤️ 😂 😮 😢

------ হুম । তুমিও তাড়াতাড়ি যাও দাদাই তো চিন্তায় পড়ছে । আজ রাত বুঝি তুমি আমার কাছেই থেকে যাবা । ❤️ 😂 😮 😢

আমি সায়লার রুম থেকে নিজের রুমে চলে এলাম । ওনি দেখছি কেবল মশারি টানাচ্ছে । আজকাল ওনি মশারি ছাড়া যেন ঘুমাতেই পারে না । ফুল স্পিডে ফ্যান চলে তারপরও নাকি তাকে মশায় কিস করে । আমার দিকে তাকিয়ে তাকিয়ে সাহিল বলছে,, ❤️ 😂 😮 😢

------ ভাগ্যিস এলে । আমি তো ভেবেছি আজ তুমি সায়লার কাছেই থাকবে । ❤️ 😂 😮 😢

------ তুমি ফোন না দিলে হয়তবা থেকে যেতাম । কিন্তু ফোন দিলে বলেই এলাম । ❤️ 😂 😮 😢

------ কি বললে, দাড়াও এরপর থেকে রাত ৯টার পর অন্য কারও রুমে যাওয়া তোমার বন্ধ । ❤️ 😂 😮 😢

------ তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে । আমি রাত ৯ টার পর নানাজ্বীর রুমে গেলেও বুঝি সেখানে রাতে ঘুমাতে যাব । ❤️ 😂 😮 😢

----- তোমার তো হাসি পাবেই । বলে না ❤️ 😂 😮 😢

কারো পৌষ মাস, কারো সর্বনাশ ❤️ 😂 😮 😢

দাদার রুমে গেলে চিন্তা নাই । দাদা আর দাদী সময়মত ঠিকি তোমাকে আমার কাছে পাঠিয়ে দিবে বুঝলে । কিন্তু চিন্তা আমার বোনদের নিয়ে । ওরা তো ভাইয়ের কষ্ট একদম বুঝে না । ❤️ 😂 😮 😢

------- তুমি যে কি তা আল্লাহ জানে । ❤️ 😂 😮 😢

------ আমি আবার কি ? আমি বউ পাগল লোক । ❤️ 😂 😮 😢

------ ইস, তোমার কি একটু লজ্জাও করে না গো ? ❤️ 😂 😮 😢

------- না গো । বউয়ের কাছে আবার লজ্জা কি । তাড়াতাড়ি বিছানায় আছো । ❤️ 😂 😮 😢

------- যদি না যাই তবে ? ❤️ 😂 😮 😢

------ সেই হাদীসের কথা মনে আছে তো । স্বামী স্ত্রীকে বিছানায় ডাকলে তার ডাকে সাড়া না দিলে । সেই স্ত্রীকে আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তা নানত দেয় । ❤️ 😂 😮 😢

------- তুমি মনে হয় এই একটা হাদিস একদম ঠোটস্থ করে নিয়েছে । ❤️ 😂 😮 😢

আমি আস্তে করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম । আর সায়লার সব কথা বললাম । সাহিলও মনটা ভার করলো । কেননা আর কদিন পর বোনটা পরের বাড়ি চলে যাবে। তখন আর তার উপর অধিকার খাটানো চলবে না । ভাবতেই বেচারার চোখ জলে ভর্তি হয়ে আসছে । আমি ওর মনটা ঘুরানোর জন্য অন্য প্রসঙ্গে কথা বলছি,, ❤️ 😂 😮 😢

------ এই তোমার ছুটি কদিন বলে না তো ? ❤️ 😂 😮 😢

------- অলরেডী একদিন চলে যাওয়ার পর জিজ্ঞেস করছো । ❤️ 😂 😮 😢

------ কি করবো বল । জানলেই তো দিন গুনা শুরু । ❤️ 😂 😮 😢

------ হুম তা ঠিক । আগামী রবি বার অফিস করতে হবে । বুধ বৃহঃবার ছুটি নিয়েছি আর শুক্র শনি তো সরকারি ছুটি। সব মিলিয়ে চারদিন । তার মধ্যে তো একদিন শেষ । আর মাত্র তিনদিন বাকি । ❤️ 😂 😮 😢

------- আচ্ছা এখন যে ছুটি এসেছো ঈদে আসবে না । ❤️ 😂 😮 😢

------ ইংশাআল্লাহ আসবো তো । কারণ এবারে ঈদে তো বেশ লম্বা সরকারী ছুটি পড়বে । শুধু যদি ৩ তারিখে সরকার বন্ধটা দিয়ে দেয় । ❤️ 😂 😮 😢

------- হুম, জানো তো কেন জানি আমার খুব টেনশন হচ্ছে । সব কিছু ভালই ভাল মিটবে তো । ❤️ 😂 😮 😢

------ তোমার এমন কেন মনে হচ্ছে ? ❤️ 😂 😮 😢

------ জানি না গো । শুধু মনে হচ্ছে বড় ঝড়ের আগে যেমন প্রকৃতি শান্ত হয় । তেমনি যেন আমাদের বাড়ির পরিবেশ ও শান্ত হইছে । ❤️ 😂 😮 😢

------- টেনশন করো না । আল্লাহ যা করবে তা ভালোর জন্যই করবে। ঘুমাও রাত অনেক হলো । তোমার মাথায় আমি বিলি কেটে দিচ্ছি। এবার আস্তে আস্তে ঘুমাও । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সাহিল মাথায় হাত দেয়ার পর কখন ঘুমিয়েছি টের পাইনি । আজকাল ঘুমানোর পর আর উঠতে ইচ্ছে করে না। কেমন জানি খুব আলসেমি লাগে । সেহরির সময় আম্মুর ডাকে ঘুম ভাঙ্গছে । সাহিল ডাকতে ডাকতে অস্থির হয়ে খেতে চলে গিয়েছে। পরে আম্মু এসে ডাক দেয়ায় আমি উঠছি । আমি উঠে ফ্রেশ হয়ে খেতে গেলাম । এখন দেখছি সায়লা এখনও উঠেনি । আমি সায়লার রুমে গিয়েছি ওনি কানে ফোন নিয়েই ঘুমিয়ে আছে । আমি সায়লাকে ডেকে উঠালাম । ফোনের লাস্ট কল ডুরেশন ১ ঘন্টা ৪৭ মিনিট । আমি সায়লাকে বললাম,, ❤️ 😂 😮 😢

----- কিরে কথাই বলবি না । আর এতক্ষণ কথা বলছিস । ❤️ 😂 😮 😢

------ বৌমনি কি যে বলছো। লোকটা খুব কথা বলতে পারে । আমি তো শুধু কথা শুনছি । অবশেষে কখন ঘুমাইছি নিজেও জানি না । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আমি সায়লার কথা শুনে হেসে যাচ্ছি । তারপর তাড়াতাড়ি আমরা সেহেরী শেষ করলাম । বাবা নামায পড়তে চলে যাচ্ছে । আর সাহিল দেখছি বাসায় বসে আছে । ওনি আজ আলসেমি করে মসজিদে যাবেন না আমি জোর করে সাহিলকে মসজিদে পাঠালাম। ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

বাড়িতে মোটামুটি বিয়ের আমেজ চলে এসেছে । সাহিলের মামার বাড়ির সবাই চলে এসেছে। আমার মামা মামী তুষার ওরাও চলে আসছে । আজ শুধু নিকট আত্মীয় স্বজনরা আসবে। পরে সবাইকে বলা হবে । মেঝ মা এখনও আসেনি । ছোট মা বলল, সায়মার বিয়ের আগে সায়লার বিয়ে দিচ্ছে এজন্য তার মন খারাপ । সত্যি মেঝ মা পারেও বটে । একদম বাতাসের গলায় দড়ি দেয়। সায়মা নানীর বাড়ি গিয়েছিল সায়লার বিয়ের কথা শুনে আসছে । এখন তো সাত বোন মিলে যা শুরু করছে । আমি তো চিন্তায় আছি সায়লার বরের কি হাল হবে ? সাহিলকে খুঁজে পাচ্ছি না । কত রাজ্যের কাজ যে আছে । আর এদিকে তার খবর নাই । সব জায়গায় খবর নিয়ে দেখছি ওনি নানাজ্বীর রুমে আছেন। নানাজ্বীর হাত পায়ে নখ কেটে দিচ্ছেন । নানাজ্বী প্রত্যেক বৃহস্পতিবার হলে নখ, চুল মোচ ছাটেন । নানাজ্বী বলেন বৃহস্পতিবার নাকি এসব কাটা সুন্নত । সাহিল খুব যত্নের সাথে নানাজ্বী নখ কাটছেন । আর নানাজ্বী ওরে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছেন কোন ভাবে নখ কাটা সুন্নত । সাহিল হেসে বলছে, দাদা নখ কাটাও সুন্নত আছে । আমি সাহিলকে বললাম, জনাব ইসলাম এমন একটা ধর্ম যেখানে নখ কাটার সুশৃঙ্খল নিয়ম আছে । কারণ নিয়ম ছাড়া পৃথিবী অচল । আর এজন্য ইসলাম পৃথিবীর সবশ্রেষ্ঠ ধর্ম । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

বিকাল বেলায় সাব্বিরদের বাসার সবাই চলে এসেছে । এর মধ্যে আর সায়লা আর সাব্বিরের দেখা করানো হয় নাই । অবশ্য সাব্বিরের ভাবীরা বলেছিল । কিন্তু নানাজ্বী নিষেধ করছে । তিনি বলছে একবারের বিয়ের পর দুজনের দেখা সাক্ষাৎ হবে । বিয়ের আগে ছেলেমেরেদের এত সাক্ষাৎ করা ভাল না । ❤️ 😂 😮 😢

ইফতার শেষ করে সবাই নামায পড়তে চলে গেল । আর মাগরিবের নামাযের পর মসজিদে ওদের বিয়ে পড়ানো হবে । সায়লার দেনমোহর ধার্য করেছে ৩ লক্ষ টাকা। আমরা দেনমোহরের ব্যাপারে ওদের কিছু বলিনি। সায়লার শ্বশুর নিজে থেকে ৩ লক্ষ টাকা ধার্য করছে । বিয়ের সময় গহনা আর নগদ টাকা দিয়ে নাকি দেনমোহর পরিশোধ করবে । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আমরা সায়লাকে লাল কালারের জামদানি শাড়ী পড়িয়ে হালকা সাজালাম । বাবা এসে তিনবার সায়লা সম্মতি নিলেন । তারপর বাবা মসজিদে চলে গেলেন । সায়লা তো কেঁদে কেটে অস্থির । ওর কান্না দেখে বাকি বোনেরাও কাঁদছে । মায়ের ঘরে গিয়ে দেখছি মা কাঁদছে । মাকে অনেক বুঝিয়ে শান্ত করলাম । আম্মু দেখছি সায়লাকে বুঝাচ্ছে । একটু পর কাজী আসলো সায়লার সিগনেচার নেয়ার জন্য। বেচারির মনে হচ্ছে আজ নাম লিখতে কলম ভাঙ্গবে। ওর হাত কাঁপতে কাঁপতে মনে হয় কলম পড়ে যাচ্ছে । আমি সায়লার কানে কানে বললাম বিয়ে কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা শুধু লৌকিকতা বাকি । তাড়াতাড়ি সিগনেচার কর । সায়লা সিগনেচার করার পর সাত বোন গলা ধরে কান্না করছে । আমার নানু আর নানীমা ওদের বলছে, তোরা কান্দিস না তোদের ও তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করুম নে । সবাই তো নানুর কথা শুনে হেসে দিল । ❤️ 😂 😮 😢

ওরা সবাই এশার নামায পড়ে খাবার খেল । তারপর সায়লা আর সাব্বিরকে নানাজ্বীর রুমে নিয়ে যাওয়া হল । নানাজ্বী ওদের দুজনকে অনেক দোয়া করলেন । সাথে সাথে বাকি ছয় ননদের ও দোয়া করলেন । আর বললেন আল্লাহ মনে হয় না আর তোদের বিয়ে আমার কপালে রাখছে । নানাজ্বী কথা শুনে ওরা সবাই কেঁদে দিল । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সায়লা আর সাব্বিরকে কথা বলার জন্য সময় দেয়া হল । কারণ আজ সাব্বিরকে চলে যেতে হবে। বিয়েটা ঈদের পর হত । শুধু নানাজ্বীর অসুস্থতার কারণে রমযানেই বিয়েটা হল । সায়লাকে আমি সায়লার রুমে বসিয়ে দিয়ে দিলাম । এ বান্দা আমাকে কোন ভাবেই ছাড়ছে না । আমি কোন ভাবেই ওর কাছ থেকে ছুটতে পারছি না । ওদিকে আরেক বেচারা তো বউয়ের সাথে দেখা করবে বলে অস্থির হয়ে আছে । সায়লা বারবার বলছে ওর ভয় লাগছে । আমি সায়লাকে বলছি, তোর ভয় পাওয়ার কারণ তো আমি কিছুতেই বুঝতে পারছিনা । এখানে ভয়ের কি আছে? কারণ দেখা করবে কথা বলবে আর চলে যাবে । সায়লা আমাকে বলছে আমি নাকি কিছুই জানি না । মনে মনে বলি, বাচ্চার মা হতে চলেছি । আর আমি নাকি কিছু জানিনা । পরে শুনলাম আমার নানু আর নানীমা দুজনে মিলে সায়লার সাথে পন্ডিতি করছে । এমন কিছু বলছে যে বেচারি ভয়ে অস্থির । আমি সায়লাকে অনেক কষ্টে আসস্থ্য করলাম যে এসব এমন কিছুই হবে না । সায়লা তো আমাকে শাসিয়ে বলল, কিছু হইলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। অবশেষে দীর্ঘ আধা ঘন্টা যুদ্ধের পর বেচারা সাব্বিরের স্বাধীনতা উপভোগের সেই কাঙ্ক্ষিতক্ষণ এলো । হঠাৎ মনে পড়লো খাটের নিচ তো চেক করলাম না । আমার তো আবার কোমর নিচু করা মানা । অন্ধকারে ঢিল মেরে দিলাম । বললাম,, খাটের নিচে কে বেড়িয়ে আয় । ওমা বলার সাথে সাথে দেখছি সায়কা আর সারিকা বেড়িয়ে আসছে। আমি তো বড়বড় চোখ করে তাকিয়ে আছি । ওরা দুজন কান ধরে বলছে বৌমনি আমাদের দোষ না সায়লা আপু থাকতে বলছে । ❤️ 😂 😮 😢

হায় আল্লাহ ! ❤️ 😂 😮 😢

জীবনে আর কত কি দেখার বাকি । নিজের বিয়েতে যে নিজে আড়িপাততে বলে এই জীবনে প্রথম দেখলাম আর শুনলাম । বেচারি সায়লার আর কি দোষ দুই বয়স্ক পন্ডিতের কারণেই বেচারী ভয়ে নিজেই নিজের প্রটেকশন নিয়েছে । আমি দুটোকে নিয়ে রুম থেকে বেড়িয়ে এলাম । আর সাব্বিরকে রুমে পাঠিয়ে দিলাম । সাহিল আমার দিকে হা করে তাকিয়ে আছে । তারপর কাছে এসে বলছে, তুমি ঢুকলে একা আর বের হলে দুজন নিয়ে । ম্যাজিক জানো নাকি ? আমি বললাম আমি ম্যাজিক না জানলেও তোমার পন্ডিত দুই দাদী ম্যাজিক জানে । সাহিলকে সব কথা খুলে বলাতে ও হাসতে হাসতে অস্থির । আর বলছে দাদা জানলে আমাদের বিয়ের দিনের মতই দাদীকে বকবে । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

রাত ১১টা বেজে গিয়েছে । ১ ঘন্টা পর সাব্বির সায়লার রুম থেকে বের হয়ে এলো । ওরা এখন চলে যাবে। আমরা অবশ্য থাকতে বললাম । কিন্তু কথা তো আগে থেকেই ফাইনাল করা ছিল । এজন্য তারা গাড়ী রিজার্ভ করে নিয়ে আসছে । সবাই বিদায় নিয়ে চলে গেল । আমি সায়লার রুমের দিকে গেলাম । ওর রুমের ভিতর ঢুকতেই দেখছি বারবার নিজের ঠোঁট মুছছে আর আমাকে বলল,, ❤️ 😂 😮 😢

------ বৌমনি তুমি কিছুই জানোনা । তুমি আমার সাথে মিথ্যা বলছো । ❤️ 😂 😮 😢

আমি অবাক হয়ে তাকিয়ে বললাম,, ❤️ 😂 😮 😢

----- আমি কি মিথ্যা বলছি ? ❤️ 😂 😮 😢

------ ঐ শালায় পুরা ক্যারেক্টারলেস । জানো আমার সাথে কি করছে ? ❤️ 😂 😮 😢

------ যাই করুক না কেন ভাই আমার জানার দরকার নাই । কারণ স্বামী স্ত্রীর মাঝের কথা অন্যেকে বলতে নাই । আর অন্যের জানতেও নাই । ❤️ 😂 😮 😢

------ না তোমাকে শুনতে হবে । তুমি জানো বেটা মিচকে শয়তান পুরা ইমরান হাসমীর । ❤️ 😂 😮 😢

আমি সায়লার কথা শুনে ফিক করে হেসে দিলাম । মনে মনে বলি নতুন বউ পাইলে সব সোজা সাপটা পুরুষ মানুষগুলো ইমরান হাসমীর হয়ে যায় । আর বললাম, ❤️ 😂 😮 😢

----- এসব কথা জানি আবার, বাকি বোনদের না বলিস । আর বরকে মিচকে শয়তান বলতে হয় না । তা শুধু কি ঐ দিল নাকি আরও কিছু দিয়েছে ? ❤️ 😂 😮 😢

----- হুম, এই আংটি দিয়েছে আর এই ফোন । ❤️ 😂 😮 😢

------ দেখছিস বর কত ভাল । এতদিন সবাইকে স্মার্টফোনে কিনে দিতে বললি , দিল না । আর বরের কাছে না চাইতেই পেয়ে গেলি । ❤️ 😂 😮 😢

------- আমার এসব লাগে না । এই বেটা আর আমাদের বাসায় আসবে না । যা করছি না ? ❤️ 😂 😮 😢

------ এই তুই কি করছিস ? ❤️ 😂 😮 😢

------ পিঠের মধ্যে চিমটি আর খামচে মেরে দিয়েছি । জানো যাবার সময় কি বলছে ? বলে কি না, এমনি দেখতে তো শান্তশিষ্ট এখন দেখছি লেজ বিশিষ্ট । ❤️ 😂 😮 😢

------ হি হি হি এসব বলছে । বেচারার তো আজ রাতের আরাম হারাম করছিস তুই । ❤️ 😂 😮 😢

------ যাও তো । তোমরা সবাই একদম খারাপ । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আমি সায়লাকে বুঝি শুনিয়ে শান্ত করলাম । আজ তো বাসা ভর্তি লোক । আবায়া পড়ে থাকতে থাকতে আজ আমি অস্থির । রুমে গিয়ে ফ্রেশ হয় আগে নামায পড়ে নিলাম । আর শরীর চলছে না । কাজ না করলেও দৌড়াদৌড়িতে আমার অবস্থা কেরোসিন । বিছানায় গা এলিয়ে দিতেই কখন ঘুমিয়েছি জানি না । রাতে সাহিল এসে ডাকছে । আর বলছে তাড়াতাড়ি উঠ । ঘড়িতে তাকিয়ে দেখি। রাত ২ টা বাজে । আমাকে ওযূ করে নানাজ্বীর রুমে তাড়াতাড়ি যেতে বললো । আমি কিছু জিজ্ঞেস করার আগেই সাহিল চলে গেল । ওযূ করে নানাজ্বীর রুমে গিয়ে দেখি,,, ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

#চলবে,,,,,,,,,, ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

★বানানের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন"'। ❤️ 😂 😮 😢

#জাযাকাল্লহ_খইরন★★★ ❤️ 😂 😮 😢

Advertisement
Ad Space Available
Previous Next
Join the Chapter Discussion
SPEED
18px
1.8