বিয়ে পাগলের গল্প ( বৈধ ভালোবাসা )

বিয়ে পাগলের গল্প, পর্ব ৫২ ( অন্তিম পর্ব)

♣#বিয়ে_পাগলের_গল্প : ❤️ 😂 😮 😢

♠#বৈধ_ভালবাসা ❤️ 😂 😮 😢

♣#পর্ব : (অন্তিম পর্ব) ❤️ 😂 😮 😢

♠#গল্পকার : #গল্প_বুড়ি_তিলোত্তমা ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

#সমাপ্ত লেখা দেখলে বুঝবেন পুরো গল্প র্সাপোর্ট করছে । কারণ এ্যাপসের ভিন্নতায় পুরো গল্প সাপোর্ট নাও করতে পারে । আজকের পর্বটা অন্যদিনের পর্বের চেয়ে বেশ বড়। ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

আমি এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। প্রচুর পরিমানে ব্লিডিং হওয়ার ফলে আমার শরীর প্রায় রক্ত শূন্য । শুধু এখন ভাবছি এই মনে হয় জীবনের শেষ সময় । কেন জানি বারবার আম্মু আর সাহিলের মুখটা ভেসে আসছে । আর আব্বু মনে হয় দুহাত বাড়িয়ে এগিয়ে আমাকে ডাকছে, তার কাছে যাওয়ার জন্য । পিছন ফিরে তাকাতেই দেখছি সাহিল আমার হাতটা শক্ত করে ধরে আছে । ❤️ 😂 😮 😢

তারপর আমার সাথে কি হল আমি কিছুই জানিনা । ❤️ 😂 😮 😢

চোখ খুলে নিজেকে আইসিইউ তে আবিষ্কার করলাম । আমার মুখে অক্সিজেন মাস্ক লাগানো । দুহাতে ক্যানোলা লাগানো স্যালাইন চলছে । আমার চোখ খোলা দেখে সাথে সাথে নার্স ডাক্তারকে খবর দিল । ডাঃ হাফসা আমার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে জিজ্ঞেস করলেন আমি এখন কেমন আছি ? ভাঙ্গা গলায় শান্ত স্বরে বললাম আলহামদুলিল্লাহ । আমার জবাব শুনে নার্স অবাক হয়ে বললেন, এই অবস্থাতেও আলহামদুলিল্লাহ । নার্সের এমন বলার কারণ হচ্ছে ওনি ভিন্ন ধর্মের। হাফসা ম্যাম তাকে বললেন, সৃষ্টিকর্তা আমাদের যে অবস্থায় রাখুক না কেন ? আমরা সেই অবস্থায় তার শুকরিয়া করবো। কারণ এ তো এখন কথা বলতে পারছে । কিছুক্ষণ আগেও তো সে বাঁচা মরার মাঝে ছিল । এজন্য এই হাল তার জন্য অনেক ভাল । নার্স ডাঃ ম্যামের কথা শুনে মৃদু হাসলেন আর বললেন, সত্যি আপনাদের ধর্মটা অনেক সুন্দর । ❤️ 😂 😮 😢

আমার হঠাৎ সাহিলের কথা মনে পড়লো । ওর কথা মনে পড়াতেই আমার বুকের ভিতর চাপা ব্যাথা অনুভব করলাম । ❤️ 😂 😮 😢

আমি হাফসা ম্যামকে ধীর গলায় বললাম, আমি এখানে কতদিন যাবত আছি । নার্স উত্তরে বলল, তিনদিন । ❤️ 😂 😮 😢

নার্সের কথা শুনে আমি শিঁউরে উঠলাম । জানিনা তিনদিনে সাহিলের কি অবস্থা হয়েছে ? ডাঃ আমাকে দেখে বললেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শরীর এখনো অনেক দুর্বল । আরও চারদিন নাকি এখানে থাকতে হবে । ❤️ 😂 😮 😢

আমি ডাঃ কে বলে সাহিলের সাথে দেখা করতে চাইলাম । ডাঃ হেসে বললেন, বাচ্চাদের কথা তো কিছু জিজ্ঞেস করলেনা । আমি মৃদু হেসে বললাম, আমি জানি আল্লাহর রহমতে আমার বাচ্চারা ভাল আছে । কিন্তু আমার বর কেমন আছে আমি তা জানিনা । ❤️ 😂 😮 😢

নার্স বলল, বরকে নিয়ে এত চিন্তা কেন ? সবাই তো বাচ্চাদের নিয়ে চিন্তা করে । ❤️ 😂 😮 😢

আমি নার্সের কথা শুনে মৃদু হেসে চুপ করে রইলাম । আর মনে মনে বলছি, আমার বাচ্চারা তার মাকে এখনো চিনেনা । এজন্য বাচ্চারা মা ছাড়া বেশ ভালই আছে । ❤️ 😂 😮 😢

কিন্তু বাচ্চার বাবা তো বাচ্চার মাকে ছাড়া দুনিয়া অন্ধকার মনে করে । এজন্য তার কথা চিন্তা করেই কেমন জানি লাগছে । মনে মনে বারবার এক প্রশ্ন উঁকি মারছে সাহিল ভাল আছে তো ? ❤️ 😂 😮 😢

ডাঃ হাফসা সাহিলকে ১০ মিনিটের জন্য আমার সাথে দেখা করার অনুমতি দিল । আমি বেডে চোখ বন্ধ করে শুয়ে আছি । কারো হাতের স্পর্শ পেয়ে আমি চোখ মেললাম । চোখ মেলে সাহিলের দিকে তাকাতেই আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো । আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি , আমি আবার সাহিলের মুখটা দেখতে পারছি । আমি তো ভেবেছিলাম হয়তবা ওর সাথে আমার এই শেষ দেখা । ❤️ 😂 😮 😢

সাহিল আমার বেডের পাশে চেয়ারে বসে আমার হাতটা উঁচু করে দুহাতে চেপে ধরে ওর মুখের কাছে নিয়ে রেখেছে । দুজনেই অঝরে কেঁদে চলেছি । সাহিলের চোখের পানিগুলো টপটপ করে আমার হাতের মধ্যে চুয়ে পড়ছে। এভাবেই মনে হয় ৫-৭ মিনিট চলে গেল। এতক্ষণ মনে হয় শুধু চোখের ভাষায় দুজনে মান অভিমানের কথা বললাম । অবশেষে আমি নীরবতা ভেঙ্গে জিজ্ঞেস করলাম,,, ❤️ 😂 😮 😢

------ আমার বাবু আব্বু কেমন আছে ? ❤️ 😂 😮 😢

------ আলহামদুলিল্লাহ এখন ভাল আছি । ❤️ 😂 😮 😢

----- তুমি ? ❤️ 😂 😮 😢

------ আলহামদুলিল্লাহ । আমার বাবুরা কেমন আছে ? ❤️ 😂 😮 😢

----- হুম, ভাল আছে । ❤️ 😂 😮 😢

এই কয়েকটা কথা বলতেই সময় শেষ । আজ নিজেকে জেলখানায় থাকা কয়েদীদের মত লাগছে । নার্স এসে আমাকে বলছে, আপনার স্বামীর মত এমন স্বামী খুব কম দেখেছি । আপনি আর দুদিন সেন্স লেস থাকলে এই বেচারাকে ভর্তি করতে হত । আপনার যেদিন বেবি হল । সেদিন কি অবস্থা তার । আপানাকে যখন লেবার রুম থেকে আইসিইউ তে আনা হল । তখন তো সে আপনাকে দেখে সেন্সলেস হয়ে গিয়েছিল । ভাগ্যিস তার পাশে একজন ছিল । তা না হলে তো সেদিন তার মাথা ফ্লোরে পড়ে ফেটে যেত । সত্যিই সবি সৃষ্টিকর্তার কৃপা। আপনি আমাদের জন্য নতুন আর অন্যরকম একটা কেস । টুইন বেবি এই অবস্থায় নরমাল ডেলিভারিতে হওয়া । সত্যি ভাবা যায় না । আপনার তো ৫ ব্যাগ রক্ত লাগছে । ডাঃ ম্যাম শুধু বলল, আল্লাহ মানুষকে কত কি দেখায় যে, আল্লাহ বলে, তোরা ভাবিস এক আর আমি করি আরেক । আপনার আল্ট্রা করে বুঝার উপায় ছিল না যে, আপনার বেবি ১৫ দিন আগেই হয়ে যাবে । আর এজন্য এত কিছু হল । আমরা সত্যি আপনার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। কারণ আপনার শরীরের ভিতর রক্ত যাচ্ছিল না । রক্ত দেয়ার পরপর সব রক্ত লিক হয়ে বের হয়ে পরছিল । পুরা সি.এম.এইচে আপনাকে নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল । আপনার জন্য সবাই খুব দোয়া করছে । রোগী থেকে রোগীর আত্মীয় স্বজন যারা শুনছে, তারাই দোয়া করছে । আপনার ফুটফুটে দুটো বাচ্চার জন্য । আপনার সুস্থতায় আমরা সবাই অনেক খুশি । ❤️ 😂 😮 😢

আমি আল্লাহর কাছে হাজার বার শুকরিয়া করছি, আল্লাহ আবার আমার জীবন ফিরিয়ে দিয়েছে । ❤️ 😂 😮 😢

আমাকে একদিন পর বেডে দেয়া হল । আম্মু আমার বাবু দুটোকে আমার কাছে আনলো । ওদের মুখের দিকে তাকিয়ে সব দুঃখ যেন এক নিমিষেই ভুলে গেলাম । আমার বাবু দুটো দেখতে একদম তাদের বাবার মত হইছে । আশেপাশের কেবিনের লোক তাদের আত্মীয় স্বজন সবাই আমাকে উঁকি মেরে দেখছে । আজ বাবা দাদা হওয়ার খুশিতে টাংগাইল থেকে মিষ্টি নিয়ে আসছে । গাইনি ওয়ার্ডের মোটামুটি সব রোগী আর স্টাফদের মিষ্টি খাওয়ানো হল । সবাই আমার সুস্থতায় খুব খুশি । ❤️ 😂 😮 😢

এত সব কিছুর মাঝে আমি আমার বাচ্চাদের নামের কথাই ভুলে গিয়েছি । আমি আম্মুকে জিজ্ঞেস করলাম,,, --- আম্মু আমার মেয়ে দুটোর কি কোন নাম রাখছো ? ❤️ 😂 😮 😢

আমার কথা শুনে সবাই হেসে দিল । আমি ওদের হাসি দেখে বোকা হয়ে গেলাম । সায়লা বলল, ❤️ 😂 😮 😢

সায়লা ঃ ভালই মা অসুস্থ হয়ে জানেনা তার ছেলে নাকি মেয়ে হইছে । আর বাচ্চার বাপ তো তাদের মায়ের শোকে জানেনা । দুইদিন পর দাদাই জানছে । ❤️ 😂 😮 😢

বৌমিনি তোমার দুটো মেয়ে নয় । একটা মেয়ে আরেকটা ছেলে হইছে । ❤️ 😂 😮 😢

আমি ঃ আলহামদুলিল্লাহ । আল্লাহ সবার মনের আশা পূরণ করছে । কিন্তু তো দাদাইয়ের কথা আর কি বলবো ? মানুষটা আর বদলালোনা । ❤️ 😂 😮 😢

সায়লা ঃ তোমার কিছু হলে, দাদাই মনে হয় কি যে করত আল্লাহ জানে । আর নাম রাখা তো দূরের কথা । ❤️ 😂 😮 😢

আম্মু ঃ তুই জানতিস না তোর কি বাচ্চা হইছিল ? ❤️ 😂 😮 😢

আমি ঃ না আম্মু আমার দ্বিতীয় বাবু হওয়ার পরপর আমি সেন্সলেস হই । তারপর কি হইছে আমি কিছুই জানিনা । ❤️ 😂 😮 😢

আম্মু আমার কথা শুনে আমার কপালে মুখে বারবার চুমু দিয়ে বলল, ❤️ 😂 😮 😢

আম্মু ঃ মিষ্টি তুই জানিস সেদিন আমরা কোন কিয়ামতের মধ্যে ছিলাম । তোর ঐ অবস্থা । আমার আর সায়লার কাছে বাচ্চা দুটো । আমি আর সায়লা বাচ্চা দুটোর কানে কালিমা আর একামত দিলাম । আরও কত কি করছি । সাহিলের তো কোন খোঁজ খবর নাই । সে তো তোর খোঁজের জন্য ব্যস্ত । ❤️ 😂 😮 😢

ওদিকে সাব্বির তোকে ব্লাড দিতে গেল । সাহিলকে সামলানোর কেউ নেই। সাহিল তো কয়েকবার সেন্সলেস হইছে তোর অবস্থা দেখে । সাহিলের কাছে শুধু তুষার ছিল । ও বেচারা তো কেঁদে কেটে একাকার । ও আর সাহিলকে কি শান্তনা দিবে । আমরা তো বাবুর কাছ থেকে সরতেই পারছিনা । চারদিক থেকে মনে হয় বিপদ ঘিরে ধরছে । সব মিলিয়ে মনে হইছে এ যেন কিয়ামতের মাঠ । আল্লাহ না বাঁচালে আর উপায় নাই । যাক অবশেষে আল্লাহ মুখ ফিরে চেয়েছেন । ❤️ 😂 😮 😢

আমরা তো তোকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম । আল্লাহ শুধু আমাদের উপর দয়া করে তোকে ফিরিয়ে দিয়েছে। ❤️ 😂 😮 😢

মা ঃ মিষ্টিরে তোর কিছু হলে মনে হয় আমার ছেলেটারে আর বাঁচানো যাইতো না । ❤️ 😂 😮 😢

সায়লা ঃ হুম বৌমনি কি আর বলবো । এখানে তো পুরুষ মানুষ রাতে থাকার জন্য এ্যালাও না । দাদাইতো বাচ্চাদের মত বারবার জেদ করছিল এখানে থাকার জন্য । সাব্বির জোর করে দাদাইকে নিয়ে গিয়েছে । দাদাই নাকি এ তিনদিন একদম ঘুমাইনি । সাব্বির আমাকে এসে বলতো, জানো সায়লা সাহিল ভাই সারারাত নামাজ পড়ে আল্লাহর কাছে ভাবীর জন্য কান্নাকাটি করে । এ বেচারা বিছানাতে শরীর রাখে না । তার সারারাত এক ভাবেই কাটে । এত কিছুর মাঝে সাহিল ভাই মসজিদে গিয়ে নামায পড়ছে । সত্যি বৌমনি তোমার কিছু হলে আমাদের সব এলোমেলো হয়ে যেত । ❤️ 😂 😮 😢

সাহিলের কথা শুনে আমার এত খারাপ লাগছে। মনে মনে বলছি, ও কেন যে এত পাগলামি করে । ও কেন বুঝেনা ও ভাল না থাকলেও যে আমি ভাল থাকি না । আর ও কত স্বার্থপর শুধু নিজের কথা ভাবলো । আমার বাচ্চা দুটোর কথা একদম চিন্তা করলো না । ❤️ 😂 😮 😢

হঠাৎ সাহিল কেবিনে ঢুকতেই ওরা সবাই বাহিরে চলে গেল । আমার বরের উপর আমার খুব অভিমান হচ্ছে, নিজের চেহারার কি হাল করছে । মনে হয় এ কদিন না খাইছে না ঘুমাইছে। দেখে মনে হচ্ছে #ছ্যাকা_খাওয়া_বাপ্পারাজ । আমি মুখ ভার করে বাবুদের আদর করছি । সাহিল আমার কপালে ঠোঁট ছুঁয়ে বাবুদের আদর করতে গেল। আর আমি অমনি বাবুদের সরিয়ে নিলাম । সাহিল আমাকে বলছে,, ❤️ 😂 😮 😢

----- ঠিক আছে বাবুর আম্মু বাবুদের আদর নাই করতে দিল । তাকে আদর করতে দিয়েছে আমি তাতেই হ্যাপি । ❤️ 😂 😮 😢

------ এই তুমি এত নিষ্ঠুর কেন ? আমার নিষ্পাপ বাচ্চা দুটো দেখে তোমার একটুও মায়া হয় না । ❤️ 😂 😮 😢

------ বাচ্চার মায়া করার জন্য বাচ্চার মা তো আছেই । বাচ্চার বাবা শুধু বাচ্চার মায়ের মায়া করবে। ❤️ 😂 😮 😢

------ তুমি কোন কথাই বলবে না । তুমি আমাকে কথা দিয়ে কথা রাখনি । আমার বাচ্চার প্রতি তুমি বাবা হিসাবে কোন দায়িত্ব পালন করনি । আমি মরে গেলে আমার বাচ্চাদের যে কি হত আল্লাহ জানে । ❤️ 😂 😮 😢

------ দেখ এটা হসপিটাল আর তুমি অসুস্থ । আমি এখানে তোমার সাথে কোন সিনক্রিয়েট করতে চাইনা । এজন্য আজেবাজে কথা বন্ধ কর । ❤️ 😂 😮 😢

------- ঠিক আছে । আমি আর কোন কথাই বলবো না । ❤️ 😂 😮 😢

------ প্লিজ রাগ করোনা সোনা,ময়না পাখি, টিয়া পাখি । ❤️ 😂 😮 😢

------ হইছে আর আদর দেখাতে হবে না । ❤️ 😂 😮 😢

------ আমার কথাগুলো তো শোন, সেদিন যে আমার জীবনে কি দিন ছিল তা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে । তুমি তো সেন্সলেস হয়ে ভালই ছিলে । আর আমরা তো সেন্স থাকা অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। ❤️ 😂 😮 😢

------ হুম এজন্য তো তুমি তিনবার সেন্সলেস হইছো । নিজের প্রতি তোমার কোন খেয়াল নেই । আমার বাচ্চাদের কথা বাদ দিলাম । নিজের দিকটা তো ভাববে । ❤️ 😂 😮 😢

-------- তোমাকে আমি এর আগেও বলছি আজও বলছি আমার ফাস্ট প্রায়োরিটি তুমি ছিলে আর আজও তুমি আছো । কারণ আমি জানি আমার বাবুর আম্মু ভাল থাকলে আমি আর আমার বাবুরাও ভাল থাকব । ❤️ 😂 😮 😢

------ বাবুর বাপ এত জানে । আর এটা জানেনা বাবুর বাবা ভাল থাকলে যে বাবুর মা ভাল থাকবে তার বেলায় । নিজের চেহারা কি হাল করে রাখছো। দেখে মনে হচ্ছে #ছ্যাকা_খাওয়া_বাপ্পারাজ ❤️ 😂 😮 😢

সাহিল আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরল । তারপর এমন ভাবে হাসছে। আমি শুধু মুগ্ধ নয়নে ওর হাসির পানে চেয়েছিলাম । আর ভেবেছিলাম, এ হাসি যেন কোনদিন মলিন না হয় । ❤️ 😂 😮 😢

তুষার দরজায় নক করে কেবিনে ঢুকলো । তুষার এসেই আমার গলা জড়িয়ে ধরে কেঁদে দিল । আমার ভাইটার দিকে তাকিয়ে দেখছি আমার ভাইটা বেশ শুকিয়ে গিয়েছে । তুষার কত কথা যে বলছে । ওর কথা আর শেষ হচ্ছে না । আমার ভাই তো ভাগ্নে ভাগ্নীর নাম ঠিক করে ফেলছে । আমার মেয়ের নাম নাকি #সন্দেশ আর ছেলের নাম নাকি #চমচম । আমি আর সাহিল তো তুষারের কথা শুনে হেসে যাচ্ছি । ❤️ 😂 😮 😢

সাতদিন পর আমাকে ডিস্চার্জ করলো । সাব্বির ভাই এসে আমাদের নিয়ে গেল । সাহিল গতকাল মা আর তুষাকে নিয়ে টাংগাইলে চলে গিয়েছে । কারন আজ বাবুদের সাতদিন । এজন্য আজ ওদের আকীকা করা হবে । সাতদিনে আকীকা করা যখন উত্তম তবে আমরা উত্তম পন্থা বেছে নিব না কেন ? বাবা নাকি তিনটা ছাগল কিনছে । ছেলে বাবুর জন্য দুটো আর মেয়ে বাবুর জন্য একটা । অনেকে বলছিল, গরু কিনে আকীকা দেয়ার জন্য । কিন্তু আমরা তা করিনি । কারণ ❤️ 😂 😮 😢

হাদীসে বকরীর কথা উল্লেখ করা আছে । ❤️ 😂 😮 😢

♣উম্মে কুরয (রাঃ) থেকে বর্ণিতঃ ❤️ 😂 😮 😢

তিনি বলেনঃ আমি হুদায়বিয়ায় রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কুরবানীর জন্তুর গোশ্ত সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য উপস্থিত হই। তখন আমি তাঁকে বলতে শুনিঃ পুত্র সন্তানের পক্ষ হতে আকীকার জন্য দু’টি বকরী, আর কন্যা সন্তানের জন্য একটি বকরী তা নর হোক বা মাদী, যবেহ করতে হবে। ❤️ 😂 😮 😢

(সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৪২১৭) ❤️ 😂 😮 😢

এজন্য বাবা একি রকমের নাকি তিনটা ছাগল কিনছে । আজ নানাজ্বী বেঁচে থাকলে ওনি সব এক হাতে করতো। আর কত খুশি যে হত । আমার প্রতিটি মূহুর্তে নানাজ্বী শূণ্যতা অনুভব করি । ❤️ 😂 😮 😢

এখন বাবুদের নাম নির্বাচনের পালা। ❤️ 😂 😮 😢

♣সামুরা ইব্‌ন জুনদুব (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিতঃ ❤️ 😂 😮 😢

তিনি বলেনঃ প্রত্যেক সন্তান স্বীয় আকীকার সাথে আবদ্ধ। তার পক্ষ হতে তা তার জন্মের সপ্তম দিনে যবেহ করতে হবে। সেদিন তার মাথা মুণ্ডন করতে হবে এবং তার নাম রাখতে হবে। ❤️ 😂 😮 😢

(সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৪২২০) ❤️ 😂 😮 😢

আমি লাবিবকে সুন্দর অর্থ সহ ইসলামিক নাম দিতে বলছিলাম । লাবিব বেশ কতগুলো নাম পাঠিয়েছে । ❤️ 😂 😮 😢

আমরা কত গুলো নামে মধ্যে দুটো নাম সিলেক্ট করছি । মেয়ে বাবুর জন্য নাম হচ্ছে #সুবহা_বিনতে_সাহিল ❤️ 😂 😮 😢

সুবহা অর্থ ভোরবেলা । ❤️ 😂 😮 😢

আর ছেলে বাবুর নাম ঠিক করছি # সাজিদ_বিন_সাহিল ❤️ 😂 😮 😢

সাজিদ অর্থ সেজদাকারী । ❤️ 😂 😮 😢

মা বাবার নাম রাখার আগে খেয়াল করা উচিৎ আরবী নামের অর্থ দেখা । কারণ রামীম অর্থ পঁচা গলা, রেবা- সুদ, রিনা - ঋণগ্রস্থ । এধরনের আরও অনেক নাম আছে । যা আরবী নাম কিন্তু অর্থ সুন্দর না । ❤️ 😂 😮 😢

তুষার প্রশ্ন করছিল, ভাইয়ার নামের সাথে মিলিয়ে কেন নাম রাখা হল ? আমি তুষারকে বললাম, কেয়ামতের দিন আল্লাহ তার বান্দাদের বাবার নামের সাথে মিলিয়ে ডাকবেন । এই কথা বলতেই, সায়লা মজার এক কাহিনি বলল, ওদের পাশের বাড়ির একজন নাকি ছেলের নাম রেখেছে খালিদ বিন ওয়ালিদ । যেখানে পিচ্চির বাবার নাম হচ্ছে আনিস । তার মানে অর্থ দাড়াও ওয়ালিদের ছেলে খালিদ । এখানে হওয়ার কথা খালিদ বিন আনিস । ❤️ 😂 😮 😢

সায়লা কথা শুনে আমি তো হাসতে হাসতে শেষ । কারণ লোকটা জানে না যে বিন বা বিনতের সাথে বাবার নাম যোগ করতে হয় । আমাদের মাঝে অনেকে আছে এই ভুলগুলো করে থাকে । যার ফলে সন্তানের বাবার নাম চেঞ্জ হয়ে যায় । ভাবা যায় কত মারাত্মক ভুল। ❤️ 😂 😮 😢

আম্মু দুই বাবুর মাথার চুল মুন্ডন করছে । ডাক্তাররা চুল কাটা নিষেধ করছে । কিন্তু আমার আম্মু এসব কথা শোনার মত লোক না । কারন আম্মু বলে ডাক্তারের চেয়ে বড় ডাক্তার ছিল আমার নবীজি সাঃ। সে হাদীসে বলছে, ❤️ 😂 😮 😢

♣আলী ইবনু আবী তালিব (রাঃ) থেকে বর্ণিতঃ ❤️ 😂 😮 😢

তিনি বলেন, একটি বকরী দ্বারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাসানের আকীকা করেন এবং বলেনঃ হে ফাতিমা! তার মাথা নেড়া করে দাও এবং তার চুলের ওজনের অনুরূপ রূপা দান কর। তদানুযায়ী আমি তার চুল ওজন করলাম এবং তার ওজন এক দিরহাম বা তার কাছাকাছি হয়। ❤️ 😂 😮 😢

হাসান, ইরওয়া (১১৭৫) ❤️ 😂 😮 😢

(জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৫১৯) ❤️ 😂 😮 😢

বাবুদের মাথার চুল মুন্ডন করে সেই চুলের ওজন করে টাকা দিয়ে দেয়া হল । আলহামদুলিল্লাহ আমরা মা বাবা হিসাবে সন্তানের প্রতি প্রাথমিক যে দায়িত্ব পালন করতে হয় । তা করতে সক্ষম হইছি । আকীকা করা সুন্দর নাম রাখা । এখন আল্লাহ চাহে তো তাদের যেন ইসলামি জীবন ব্যবস্থায় লালন পালন করতে পারি । ❤️ 😂 😮 😢

১৫ দিন কেটে গেল । বেচারা সাহিলের জায়গা হইছে গেস্ট রুমে । আর আম্মু থাকছে আমার রুমে । দুটো বাবুকে তো আমার একার পক্ষে সামলানো সম্ভব না। সাহিল মাঝে মাঝে এসে আমার কাছে খুব দুঃখ প্রকাশ করে । বেচারা নাকি এ বিরহ আর মেনে নিতে পারছে না । আমি ওর কথা শুনে শুধু হাসি আর ও আমার হাসি দেখে রাগ করে । আজ কদিন ধরে আম্মুর চোখে বেচারার দুঃখ আর সহ্য হচ্ছে না । আম্মু আজ আমাকে গেস্ট রুমে থাকতে বলছে । আর বলছে আমি যেন একটু পর পর এসে বাবুদের খাইয়ে যাই। আম্মুর কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছিনা । যেমন আজব মেয়ের জামাই তেমন আজব শ্বাশুড়ি । ❤️ 😂 😮 😢

এই নির্লজ্জ বরের জন্য যে আর আমাকে কত লজ্জা পেতে হবে আল্লাহ জানে । ❤️ 😂 😮 😢

সকালবেলা আম্মু আমার দুই বাবুকে শরীরে সরিষার তেল মাখিয়ে দিয়ে বিছানার উপর রৌদ্রে শুয়ে রাখছে । এতে নাকি বাচ্চারা ভিটামিন ডি পায় । ডাক্তার সরিষার তেল দিতে নিষেধ করলেও আম্মু তাতে কোন আগ্রহ নেই । তার এক কথা আমার এই সরিষার তেল লাগিয়ে সে আমাদের মানুষ করছে । এজন্য আমাদের হাড়গোড় নাকি অন্যান্য বাচ্চাদের চেয়ে শক্ত । আমিও কিছু বলিনা । কারণ আমার মায়ের বাচ্চা লালনপালনের বেশ অভিজ্ঞতা আছে । ❤️ 😂 😮 😢

আমি বাবুদের ঘুম পাড়িয়ে রুমটা একটু গুছিয়ে নিচ্চি । আজ কতটা মাস ধরে কোন কাজ না করতে করতে হাত পায়ে মনে হয় জং ধরে গিয়েছে । বাবুরা পেটে আসার পর থেকেই তো বিশ্রামের মধ্যেই আছি । আম্মু আর সায়লা একটু ছাদে গিয়েছে বাবুদের কাপড় শুকাতে দিতে । এই ফাঁকে আমি একটু কাজ করছি । তা না হলে এই দুইজনের যন্ত্রণায় তো এক গ্লাস পানিও ঢেলে খাওয়া যায় না । পানি ঢেলে খেতে নিলেও এরা পানি গ্লাসে ঢেলে দেয় । ❤️ 😂 😮 😢

হঠাৎ সাহিল চোরে মত আমার রুমে ঢুকে দরজা আটকিয়ে দিয়েছে । আমি তোর হাবভাব দেখে হতবাক । এই সকালবেলা আমার রুমে এসে দরজা লক করলো । আম্মু আর সায়লা দেখলে কি ভাববে ? সাব্বির ভাই টের পেলে তো আমার লজ্জায় মাথা কাটা । আমি কিছু বলবো তার আগেই দেখছি আমাকে এসে জড়িয়ে ধরছে । কেমন ডা লাগে । আমি রাগ করে বলছি,, ❤️ 😂 😮 😢

----- এই তুমি এই সকালবেলা কি শুরু করলা ? মনে হয় আমার মানসম্মান ফালুদা না বানিয়ে তুমি ছাড়বা না । ❤️ 😂 😮 😢

----- তুমি আমার বউ । তোমার সাথে আমার #বৈধ_ভালবাসা । এজন্য তোমার সাথে এক রুমে দিনেই থাকি আর রাতেই থাকি সমস্যা কি ? ❤️ 😂 😮 😢

----- এই তুমি কি লজ্জা শরম সব ঢাকা শহরের কোর্পারোশনের ড্রেনে ফেলে দিয়ে আসছো ? ❤️ 😂 😮 😢

----- না আমার লজ্জা সব তো তোমার নামে উৎসর্গ করছি । ❤️ 😂 😮 😢

----- ধ্যাত তুমি যে কি বলো না ? ❤️ 😂 😮 😢

সাহিলের সাথে কথা বলতে বলতেই আমার পুঁচকে মেয়েটা কেঁদে উঠলো । ভ্যা ভ্যা করে কেঁদেই যাচ্ছে । আমি সাহিলের থেকে নিজেকে ছাড়িয়ে মেয়েটাকে কোলে নিলাম তবুও কান্না থামাচ্ছে না । সাহিল আমার কাছ থেকে সুবহাকে কোলে নিলো । আর অমনি মেয়েটা আমার শান্ত হয়ে গেল । সাহিলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে । সাহিলও মেয়ের সাথে কথা বলছে । আবার ছেলেটাও দেখি কাঁদছে । এই টুইন বেবীর যন্ত্রণা হচ্ছে একজন যা করে আরেকজন তাই করে । সাহিল সুবহাকে আমার কোলে দিয়ে সাজিদকে কোলে নিলো । ও আল্লাহ ছেলেও বাবার কোলে গিয়ে কি খুশি । ❤️ 😂 😮 😢

সাহিল তো বাবুর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ❤️ 😂 😮 😢

----- দেখছো আমার ছেলেমেয়েরা কত ভাল । বাবার আদর ঠিকি বুঝছে । ❤️ 😂 😮 😢

----- হুম সত্যি আমার ছেলেমেয়েরা খুব বুদ্ধিমান তা না হলে অসময়ে কেঁদে কি আর বাবার হাত থেকে মাকে বাঁচায় । ❤️ 😂 😮 😢

সাহিল আমার কথা শুনে অভিমান করে বলছে,, ❤️ 😂 😮 😢

----- হুম বাচ্চাগুলোকে তো এখন থেকেই বাপের বিরুদ্ধে ট্রেনিং দিচ্ছো । যাতে বাপের রোমান্সের ১৩ টা বাজায় । তুমিও পরে এর মজা বুঝবা । ❤️ 😂 😮 😢

আমি সাহিলের কথা শুনে হাসছি । আর বলছি, ❤️ 😂 😮 😢

----- বাবুদের তোমার পক্ষে তো নিতেই পারো । বাবু বাবা শুধু বাবুর মাকে আদর করার জন্য ব্যস্ত । বাচ্চাদের ব্যাপারে খুব উদাসীন । এজন্য বাচ্চাগুলো বাবার সাথে এমন করছে । বাচ্চারা বলছে, আমাদের ছেড়ে আমার মাকে আদর করা । এবার তোমার মজা বুঝাবো বাবা । ❤️ 😂 😮 😢

------ হুম তোমার তো খুশির শেষ নাই । বাবুর বাবা কি আর বাবুর মায়ের রুমে থাকে, যে সে বাবুদের আদর করবে । ❤️ 😂 😮 😢

------ আমি এজন্য বলি বাবুর বাবাকে বাচ্চা সামলানোর ট্রেনিং নিতে হবে । ❤️ 😂 😮 😢

----- এই কথার মানে কি ? ❤️ 😂 😮 😢

----- বাবুর বাবা যদি বাবুদের সামলাতে পারতো তবে তো আর বাবুর নানুকে বাবুদের মায়ের সাথে থাকতে হত না । বাবু বাবা বাবু মায়ের সাথেই থাকতে পারতো, সিম্পল । ❤️ 😂 😮 😢

------ হায়রে আমার কি দিন আসলো । যারা আমার জন্য দুনিয়ায় আসলো । আজ তাদের সামলিয়ে নাকি তাদের মায়ের কাছে থাকতে হবে । আর কত কি যে শুনবো । ❤️ 😂 😮 😢

আমার বেচারা বর আমার কাছে থাকার জন্য বাচ্চাদের খুব যত্ন নিচ্ছে । আম্মু তো সাহিলের কান্ড দেখে হাসে আর বলে, ও কেন এত বউ পাগল হইছে । আমি আম্মুকে বলি, আম্মু নজর দিও না । আম্মু আমার কথা শুনে বলে,আমার মেয়েটা কেন যে এত পাজি । আর জামাইটা কত ভাল । ❤️ 😂 😮 😢

সাহিল এখন দ্বায়িত্ববান বাবা হচ্ছে । সে বাচ্চা সামলানোর ট্রেনিং আমার আম্মুর কাছ থেকে নিয়ে নিয়েছে । আমিও আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ । তারপরও সাহিল সময় পেলেই বাবুদের গোসল করায় ঘুম পাড়ায় । ❤️ 😂 😮 😢

শুধু বাবুদের খাবারের দ্বায়িত্ব আমার । আম্মু চলে গিয়েছে । সামনে তুষারের এস এস সি এক্সাম । সায়লা পুরা রান্নাঘর সামলায় । আমি মাঝে মাঝে জোর করে একটুআধটু সাহায্য করি । কিন্তু পাজিটা আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়না । ❤️ 😂 😮 😢

আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব সুন্দর ভাবে বাচ্চাদের সামলে নিচ্ছি । সায়লা আর সাব্বির ভাই আমাদের প্রচুর হেল্প করে । সাব্বির ভাই তো ছোট বাচ্চা কোলে নিতে পারে না । এজন্য সায়লার কোলে থেকে আদর করে । এদিকে বিশেষ করে বাচ্চার বাবার বাচ্চা সামলানো নিঃসন্দেহে প্রশংসনীয় । আমি ধারণাই করি নাই আমার বর বাচ্চা সামলাতে এত এক্সপার্ট হবে । সাহিল তো বলে, হয়েছি কি সাধে শুধু তোমার কাছে একটু জায়গা পাওয়ার জন্য । ওর কথা শুনে আমি তো হাসতে হাসতে লুটোপুটি খাই । এমন বউ পাগল বর জীবনে দেখিনি । ❤️ 😂 😮 😢

দেখতে দেখতে আমার বাবুদের ১ বছর হয়ে গেল । তারা এখন একটু একটু দাড়াতে পারে । আর একটু একটু করে কথা বলে । বেশি ডাকে তার বাবাকে । দুটো বাচ্চার সাথেই তাদের বাবার ভাব বেশি । আমি মনে হয় শুধু ওদের লালন পালনের জন্যই আছি । মাঝে মাঝে দুটোকে ধরে পেটাতে ইচ্ছে করে । তাদের বাবাকে দেখলে তাদের দিন দুনিয়ার হুশ থাকেনা । দুটো ছেলেমেয়ে বাবা বলতে অজ্ঞান । আর তাদের বাবাও তাদের ছাড়া থাকতে পারে না । ❤️ 😂 😮 😢

এজন্য আমিও এখন ঢাকাতে থাকি । সায়লা আর সাহিলের যন্ত্রণায় টাংগাইলে থাকার উপায় নাই । সায়লা তো তার ভাতিজা ভাতিজি ছাড়া এক মূহুর্তে থাকতে পারে না । আর বাচ্চা দুটো সাব্বির আর সায়লাকে ছাড়া কিছুই বুঝে না । আমি কিছুদিনের জন্য বাড়িতে বেড়াতে এসেছি । সাহিলের জন্য তো কোথাও থেকে শান্তি পাইনা । তার নাকি বউ বাচ্চা ছাড়া রাতে ঘুম আসে না । এজন্য তার সুযোগ সুবিধা মত নিয়ে আসবে আর নিয়ে যাবে । ❤️ 😂 😮 😢

কিন্তু এবার সামিহার বিয়ে হল এজন্য আসা হইছিল । সিয়ামটা দেখছি ছোট ছোট পায়ে গুড়গুড় করে দৌড়াদৌড়ি করি । এই সিয়ামটার জন্য মা বাবা একটু শান্তি পায় । কারণ ঐ তো বাড়িতে একমাত্র ছোট্ট বাবু। আমার দুটো তো ঢাকাতেই থাকে । তাদের তো তারা মন ভরে আদর করতে পারেনা । শ্বশুড়বাড়িতে তাদের সাথে থাকার সুবিধা হচ্ছে বাচ্চারা তাদের ছোটবেলাটা দাদা-দাদির সাথে আদরে উপভোগ করতে পারে । আর তারাও বুড়ো বয়সে জীবনকে নতুন করে উপভোগ করতে পারে। দাদা-দাদি, নানা-নানি এদের সাথে নাতি-নাতনীদের অন্যরকম কানেকশন । ❤️ 😂 😮 😢

বাড়িতে এসে শুনলাম সায়মা প্রেগনেন্ট । আমাদের সায়লা যে কবে বেবি নিবে আল্লাহ জানে । মনে মনে ভাবি এই বাড়িতে সবার দুটো করে বাচ্চা হলেও তো ১৬ জন বাচ্চা । ভাবা যায় আমাদের বাড়ি তো কদিন বাবু দিয়ে ভর্তি হয়ে যাবে । ❤️ 😂 😮 😢

কদিন আমাদের বাড়িতেও থেকে এলাম ।আপনাদের তো বলতে ভুলে গিয়েছি, আমার মামীর তো আবার মেয়ে বাবু হইছে । মেয়ের নাম রাখছে তৌসিফা । তৌসিফা দেখতে খুব কিউট হইছে । মামা মামী তো আমার বাচ্চা দুটোকে দেখার জন্য কত আফসোস করছে । বিশেষ করে মামা তো আমার মেয়ের জন্য দিওয়ানা । মামীতো সুযোগ পেলেই বলে, তোর মেয়ে যেন আমাকে বুড়ো বয়সে বর ছাড়া না করে । আম্মুও দুষ্টুমি করে বলে, তোর জন্য তো আমার নাতি আছে চিন্তা কিসের । এদের এসব কথা শুনে তো আমরা খুব মজা নিই । ❤️ 😂 😮 😢

আমরা বাড়িতে আসার পর থেকে তুষার তো তার ভাগ্নে ভাগ্নীকে কি করবে কি দিবে এসব নিয়েই ব্যস্ত । এবার তো পাজি দুটো তুষারের বিছানার ১২ টা বাজিয়ে দিয়ে আসছে । এই পরিমান ওর বিছানাতে হিসু করছে কি বলবো । সব দোষ আম্মুর । কারণ বাচ্চারা বাসায় থাকলে আম্মু ডায়াপার পড়াতে দেয় না । এজন্যই তো আম্মু আর তুষারের বিছানার ১২ টা বাজিয়েছে । তারপরও তুষার খুব খুশি । আমার বাবু দুটো তো নানুকে মা মা বলে পাগল করে দেয় । নানুর পানের ঢালা কতবার যে নিয়ে চলে আসে তার হিসেব নেই । আমি আসার সময় ওরা সবাই কত কাঁদলো । আসলে এখন ওদের আমার চেয়ে আমার বাচ্চাদের জন্য মন পুড়ে বেশি । আমার ভাই তুষার যে এখনও কাঁদে কি আর করবো । এখন তো আরও বেশি কাঁদে মামা হওয়ার যন্ত্রণায় । তার ভাগ্নে ভাগ্নীর জন্য শুধু মন পুড়ে । কিন্তু তাদের কাছে তো গিয়ে ওর থাকার উপায় নাই । তুষার তো কলেজে পড়ছে । এজন্য ও ঢাকা গিয়ে থাকতে পারছেনা । কলেজে তো সিলেবাস বেশি সময় কম । যার ফলে তুষারের পড়াশোনা থেকে কোন ছুটি নাই । সবার সবার জন্য মন পুড়ে শুধু মনে হয় আমার পুড়ে না । এজন্য তো সবার থেকে দূরে থাকছি । ❤️ 😂 😮 😢

সময় কোনদিক থেকে কেটে যায় টের পাওয়া যায় না । দেখতে দেখতে বিয়ের ১০ টা বছর পার করে ফেললাম । আল্লাহ যেন এভাবে সাহিলের সাথে আরও অনেকগুলো বছর নেয়। আমার দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে । দ্বিতীয় ছেলের জন্ম হল পুরা বিয়ের ১০ বছর পর । সাহিলের সাথে অনেক কান্নাকাটি করে দ্বিতীয়বার মা হওয়ার সুযোগ হইছে । তার সেই এক ভয়, যদি প্রথমবারের মত কিছু হয় । কিন্তু আলহামদুলিল্লাহ এবার কোন প্রকার ঝামেলা ছাড়াই আমার দ্বিতীয় ছেলে সাদিকের জন্ম হইছে । ❤️ 😂 😮 😢

সায়লা ফোন করে বলছে ওর মেয়েরা বাবুকে দেখার জন্য কান্না করছে । মেয়ে দুটো প্রায় সময় আমার কাছে থাকে । ওরা দেশের বাড়িতে বেড়াতে গিয়েছে । এজন্য বাচ্চাগুলো কাঁদছে । ❤️ 😂 😮 😢

আমরা আর ওরা নিজস্ব ফ্লাট কিনেছি । এখন আমরা আর সায়লারা পাশাপাশি ফ্লাটে থাকি । কারণ এখন সবার পরিবার বড় হইছে । আমার দুই ছেলে এক মেয়ে । সায়লার দুই মেয়ে এক ছেলে । এখন তো বড় বাসা ছাড়া হচ্ছে না । কিন্তু আগের একসাথে থাকাটা খুব বেশি মিস করি । ❤️ 😂 😮 😢

আমরা আজ সবাই ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি । আমাদের গ্রামের বাড়িতে বাবা আর চাচারা মিলে এক অনুষ্ঠানের আয়োজন করছে । কারণ এখন আর আগের মত সবার সাথে দেখা হয় না । আমরা গেলে ওরা আসেনা আবার ওরা আসলে আমাদের যাওয়া হয় না । এইভাবে সবার সাথে সাক্ষাৎ হয় না । এজন্য বাবা আর চাচা ওরা সবাই মিলে ডিসেম্বরে অনুষ্ঠানের আয়োজন করছে । সবার বাচ্চার স্কুল ছুটি থাকবে আর সবাই আসতেও পারবে আর সবার সাথে সবার দেখাও হবে । এই জন্য এই আয়োজন । ❤️ 😂 😮 😢

বাড়ির গেটের কাছে গাড়ি থামতেই সব বাচ্চারা দৌড়ে এলো । আজ বাড়িটাতে অন্যরকম এক আমেজ । আজ বহু বছর পর সবাই একত্র হচ্ছি । সাত জামাইকে আজ একত্র করা হবে । সব মিলিয়ে যাকে বলে এলাহি কান্ড । আমার ৬ ননদ এসে আমাকে জড়িয়ে ধরছে । আর ছোটার কোন উপায় নেই । অনেকদিন পর সাতবোন একত্রে হয়ে কত দুঃখ সুখের গল্প করছে ওরা । এক একজন মনে হয় বর বাচ্চার কথা একদম ভুলে গিয়েছে । আমার সাত ননদ বাচ্চার মা হইছে । ১০ বছরে কত কিছু পাল্টে গিয়েছে । কিন্তু নানাজ্বীর শূন্য স্থানটা আমাদের মনে শূন্য হয়ে আছে । মানুষটা আজ বেঁচে থাকলে সবার চেয়ে বেশি খুশি হতেন । ছোট মার ছেলে সিয়াম এসেই আগে গলা জড়িয়ে ধরবে । আর ভাবী ভাবী বলে অস্থির করে তুলবে। ছোট মা বলে, সাবালক হওয়ার আগেই ভাবীর কাছে আদর নে । বড় হলে তো তোর ভাবী আর তোর সাথে দেখা দিবে না । কারণ হাদীসে তো দেবর হল মৃত্যুর সমতূল্য । সিয়াম শুনে হাসে আর বলে, ভাবী সবমসময় আমাকে আদর করবে । বড় হলেও আদর করবে । ❤️ 😂 😮 😢

বাহিরে গাড়ির হর্ণ বাজছে । সুবহা আর সাজিদ খুশিতে দৌড় দিয়ে যাচ্ছে । কারন তুষার ওরা সবাই এসেছে । মামা মামী তো এখন বাংলাদেশে সিফট্ হইছে । তারা এখন উত্তরাতে ফ্লাট নিয়ে থাকে । এদিকে তুষার ডাক্তারি কমপ্লিট করে বিসিএস ক্যাডার ডাক্তার হইছে । যাক ডাক্তার নানার যোগ্য উত্তরসূরি হইছে । ❤️ 😂 😮 😢

গত বছর তুষার বিয়ে করছে । ওর বউও ডাক্তার । ওরা দুজনও আজ এই অনুষ্ঠানে সামিল হচ্ছে । দশ বছরে তুষারের সব পাল্টে গেলেও ও সেই আগেই মতই কাঁদুনে স্বভাবের আছে । এখনও আমার বাচ্চাদের জন্য জান যায় । এজন্য তুষারের বউ কনাকে বলি তোমরাও তাড়াতাড়ি একটা বাবু নিয়ে নাও । কনা আমার কথা শুনে শুধু হাসে । ❤️ 😂 😮 😢

আজ সারাদিনটা অনেক সুন্দর কাটলো । আর রাতেও তো সবাই ১১টা পর্যন্ত আড্ডা দিলাম । আজ আমাদের সবার মনে হচ্ছে চাঁন রাত । সেই ঈদের দিনের মত আমেজ । ওরা বোনেরা তো এখনও আড্ডা দিচ্ছে। আজ মনে হয় সবাই সেই আগের জীবনে ফিরে গিয়েছে । বাচ্চাদের তাদের বাবা আর নানা নানীরা সামলাচ্ছে । আমার দুটো তো আম্মু আর মায়ের কাছে রয়েছে । শুধু পুঁচকেটা বাবার কাছে আছে । এজন্য পুঁচকেটার বাবা ফোন দিয়েই যাচ্ছে । আমি ওদের সাথে আড্ডার সমাপ্তি দিয়ে এলাম । আমার ননদেরা তো কত কি বলছে । বলছে ওদের দাদাই নাকি বিরহ যাতনায় কাতরাচ্ছে । সবগুলো একবারে #ফাজিলের_ডিব্বা । ❤️ 😂 😮 😢

রুমে এসে দেখছি আমার পুঁচকে ছেলেটা কি সুন্দর করে গালের নিচে হাত দিয়ে ঘুমাচ্ছে । আমার ছোট ছেলেটার বয়স ৫ মাস । আমার কেন জানি এই বয়সের বাচ্চাদের খুব কিউট লাগে । মনে হয় এতটুকু থাক । আর যেন বড় না হয় । কিন্তু আশ্চর্যের বিষয় বাচ্চার বাপ গেল কই । ওহ্ তার মানে সে বারান্দায় । এই শীতের মধ্যে বারান্দায় কি করে জনাব । আমি বারান্দায় উঁকি দিয়ে দেখছি সাহিল চাদর গায়ে বারান্দার গ্রিল ধরে দাড়িয়ে আছে । বারান্দায় উঁকি দেয়াতেই মনে হয় শীতের বাতাস আমার গায়ের উপর আছড়ে পড়লো । শীতে পুরা শরীর শিহরিত হয়ে উঠলো । ❤️ 😂 😮 😢

আমি সাহিলকে বললাম,, ❤️ 😂 😮 😢

----- এই বাবুর আব্বু শুনচ্ছ, এই শীতে বারান্দায় কি করছো ? ❤️ 😂 😮 😢

,------ হুম শুনছি । তা তুমি দূরে দাড়িয়ে কি করছো ? ❤️ 😂 😮 😢

------ যে শীত আমি বারান্দায় যেতে পারবো না । ❤️ 😂 😮 😢

------ আরে বোকা তুমি আসো না । শীত লাগবে না । ❤️ 😂 😮 😢

------ কেন শীত লাগবে না । আমি ঐখানে গেলেই কি শীত গায়েব হয়ে যাবে ? ❤️ 😂 😮 😢

------- হুম সত্যি গায়েব হয়ে যাবে । ❤️ 😂 😮 😢

আমি বারান্দায় যেতেই সাহিল তার চাদরের ভিতরে আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিলো । সাহিলের শরীরের উঞ্চতা আমাকে বিমোহিত করে দিল । এ যেন এক অন্যরকম ভাললাগা । ওর কাছে আসতেই যেন সব শীত গায়েব হয়ে গেল । সাহিল আমাকে আবার জিজ্ঞেস করছে,, ❤️ 😂 😮 😢

----- কি এখনও শীত করছে ? ❤️ 😂 😮 😢

------ উমমমম না । ❤️ 😂 😮 😢

----- কি বরটা দারুণ ম্যাজিক জানে না । ❤️ 😂 😮 😢

------ হুম আমার বরটা তো বিশাল বড় জাদুকর । ❤️ 😂 😮 😢

------ হুম আমার কাছে তো ভালবাসা যাদু আছে । যা তোমার সব সমস্যাকে এক নিমিষেই মিটিয়ে ফেলবে । ❤️ 😂 😮 😢

----- হুম, তা বুঝলাম । কিন্তু ওদের সাথে গল্প করছিলাম । তুমি আমায় এত আজেন্টভাবে ডাকলে কেন ? ❤️ 😂 😮 😢

------ ডাকবো না । আমি না ডাকলে মনে হয় আজ তুমি ওদের সাথেই থেকে আসতে । ❤️ 😂 😮 😢

------ থাকলে সমস্যা কি । তোমার সাথে তো সবসময় থাকি । ওদের সাথে আজ কত বছর পর দেখা হল । আর তুমি না,, ❤️ 😂 😮 😢

------- ওদের সাথে দশবছর পর দেখা । আর তোমার সাথে এই জায়গায় কাটানো সময় কিন্তু অনেক বছর । বাচ্চাদের ভীরে তো তোমাকে এভাবে পাই না । ঢাকা শহরের বারান্দায় তো তুমি আমার সাথে এভাবে থাকবেই না । তবে কি আর করার । ❤️ 😂 😮 😢

----- তুমি জানো তোমার বোনেরা আমাকে কত কি বলে ক্ষ্যাপাচ্ছিল ? ❤️ 😂 😮 😢

------ ওরা আর দশ বছরেও চেঞ্জ হল না । ❤️ 😂 😮 😢

------ হুম ওদের দাদাই তো দশ বছরে কোন চেঞ্জ হয়নি । সে এখনও নিজেকে এভারগ্রীণ মনে করে । সত্যি তোমার মনটা আর বুড়ো হল না । ❤️ 😂 😮 😢

------ আমার ভালবাসা অলওয়েজ এভারগ্রীণ। আর এজন্য তুমিও ১০ বছরে সেই আগের মতই এভারগ্রীণ আছো । তোমাকে দেখে বুঝার উপায় নেই তুমি তিন বাচ্চার মা । সবি আমার এই এভারগ্রীণ ভালবাসা জেল্লা । যা তোমার উপর পড়তেই তুমি গ্লো করা শুরু কর । ❤️ 😂 😮 😢

------- হইছে , আমাকে আর ফ্লাড করতে হবে না । তোমার মক্কর আমার বুঝা শেষ । এবার আমায় ছাড়ো । ❤️ 😂 😮 😢

------ সোনা পাখি তোমারে আমি ছাড়িবো বলিয়া, প্রেম খাঁচায় আষ্টেপৃষ্টে আটকায়নি । তুমি যে আমার বন্দী শালায় বন্দী । তাই ছুটিবার কোন পথ যে নাই । ❤️ 😂 😮 😢

আমি সাহিলের কথা শুনে হাসতে হাসতে অস্থির হচ্ছি । আমার পাগল বরটা আর শুধালো না । আমি দুষ্টমি করে সাহিলের পেটে আমার হাতের কুনই দিয়ে হালকা গুতো দেই । বেচারা উহ শব্দ করে আমাকে ছেড়ে দেয় । ভাবলাম এই যাত্রায় মনে হয় বাঁচলাম । কিন্তু না আমাকে একবারে পাঁজা করে কোলে তুলে নিলো আর বলছে,, ❤️ 😂 😮 😢

------ বউ গো দশ বছরে তোমার বয়স না বাড়লেও ওজন ঠিকি বাড়ছে । প্লিজ দয়া করে আমার গলাটা জড়িয়ে ধর । ❤️ 😂 😮 😢

আমি সাহিলের কথা শুনে প্রচুর হাসছি । ফাজিল একটা সবসময় ফাজলামি । আমিও দুষ্টুমি করে গলা জড়িয়ে ধরছি না । কোলে তোলার মজা টের পাও । ❤️ 😂 😮 😢

----- আমার ওজন বাড়েনি । বাচ্চা কোলে নিতে নিতে বাচ্চার মায়ের ওজন তোলা ভুলে গিয়েছো । এজন্য এখন আমাকে ভারী মনে হচ্ছে । ❤️ 😂 😮 😢

------ প্লিজ সোনা গলাটা জড়িয়ে ধর । তা না হলে কিন্তু পড়ে গেলে আমার দোষ নাই । ❤️ 😂 😮 😢

মনে মনে বলি বলে কি, তাড়াতাড়ি করে সাহিলের গলা জড়িয়ে ধরলাম । এই বয়সের বরের কোল থেকে পড়ে মাজা ভাঙ্গলে কেলেঙ্কারির শেষ থাকবে না । আমি সাহিলের গলা জড়িয়ে ধরার পর থেকে ও হেসেই যাচ্ছে, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ❤️ 😂 😮 😢

------ কি গো কি হলো ? হাসছো কেন ? ❤️ 😂 😮 😢

------ হাসবো না । কেমন করে তোমাকে আমার সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিলাম । পরে যাওয়ার কথা না বললে তো তুমি আমাকে জড়িয়ে ধরতে না । ❤️ 😂 😮 😢

------- তোমার দুষ্টুমি কি দশ বছরে কমবে না । ❤️ 😂 😮 😢

------ না, আমি তো চাই তোমার সাথে সারাজীবন এভাবে দুষ্টুমি করতে । তুমি আমার একমাত্র #বৈধ_ভালবাসা লাইসেন্স । তোমার সাথে দুষ্টুমি বন্ধ করলে তো আমারি লস। ❤️ 😂 😮 😢

আমি রাগ করে সাহিলের বুকে কয়েকটা কিল দিলাম । তারপর লজ্জায় ওর বুকে মুখ লুকালাম । সাহিল আমাকে কোলে করে বিছানায় পর্যন্ত নিয়ে এলো । বেচারার মনে কত রকমের লাড্ডু যে ফুটছিল । তা বিছানাতে আসার পর হাওয়াই মিঠাই হয়ে গেল । আমার ছোট্ট পুঁচকেটা ঘুম থেকে জেগে একা একা খেলছে । তার বাবা তাকে দেখে হতাশ হয়ে শুয়ে পড়লো । আর বলল, হায়রে বাবা তোরা কেন আমার রোমান্সের ১২ টা বাজাস। তোর মায়ের সাথে রোমান্স না করলে তো তোরা দুনিয়ায় আসতি না । তারপর তো বুঝিস না কেন তোদের অসহায় বাপের কষ্ট । আমি সাহিলের কথা শুনে হাসছি । বেচারা আমার হাসি দেখছে আর জ্বলছে আর লুচির মত ফুলছে । আমি আর কিছু না বলে পুঁচকে টাকে আবার ঘুম পাড়িয়ে পুঁচকের বাবাকে বললাম, ❤️ 😂 😮 😢

তোমার কথা শুনে তো ছেলেটা আমার ঘুমিয়ে পড়লো এখন, । সাহিল একগাল হেসে খুশিতে আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিলো । ❤️ 😂 😮 😢

সত্যি স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহর বড় নিয়ামত । বছরের পর বছর গেলেও তাদের ভালবাসা কমে না । বরং দিনদিন আরও বাড়ে । এই স্বামী স্ত্রীর সম্পর্ক একমাত্র নারী পুরুষের মাঝে #বৈধ_ভালবাসার সম্পর্ক । কারণ এই ভালবাসার সম্পর্কের মাধ্যমেই নারী পুরুষের জন্য হালাল আর পুরুষ নারীর জন্য হালাল । ❤️ 😂 😮 😢

আর এই হালাল ভালবাসার সম্পর্ক ধরে জন্ম হয় হাজার নারী পুরুষের । আল্লাহ যেন আমাদের সকলের #বৈধ_ভালবাসার সম্পর্কে অটুট রাখে । আমাদের ভালবাসার সম্পর্ক যেন দিন দিন আরও গভীর হয় । আমাদের সম্পর্ক যেন কোন শয়তানের কুমন্ত্রণার শিকার না হয় । ❤️ 😂 😮 😢

বেঁচে থাকুক স্বামী স্ত্রীর অটুট বন্ধন ❤️ 😂 😮 😢

দিন দিন বৃদ্ধি হোক #বৈধ_ভালবাসা । ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

অনেক বিষয় বিবেচনা করে গল্পটা শেষ করলাম । জানিনা আপনাদের কতটুকু মনের খোরাক পুরন করতে পেরেছি । তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করছি । গল্পটা শেষ হওয়াতে মন খারাপ করবেন না । কারণ শেষ না হলে নতুন করে শুরু করবো কিভাবে। ❤️ 😂 😮 😢

আল্লাহ যেন সকলকে ভাল রাখেন । ❤️ 😂 😮 😢

আবার নতুন কোন গল্প নিয়ে হাজির হব ইংশাআল্লাহ" আপনাদের কাছে । আশা করি আপনারা আমার পাশে থাকবেন । ❤️ 😂 😮 😢

এই কামনায় আমি, ❤️ 😂 😮 😢

@হেদায়েতের গল্প ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

সমাপ্ত ,,,,,,,,,, ❤️ 😂 😮 😢

Advertisement
Ad Space Available
Previous Next
Join the Chapter Discussion
SPEED
18px
1.8