বিয়ে পাগলের গল্প ( বৈধ ভালোবাসা )

বিয়ে পাগলের গল্প, পর্ব ৩৬

বিয়ে_পাগলের_গল্প : ❤️ 😂 😮 😢

বৈধ_ভালবাসা ❤️ 😂 😮 😢

পর্ব : ৩৬ ❤️ 😂 😮 😢

গল্পকার : গল্প_বুড়ি_তিলোত্তমা ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

হঠাৎ মাঝ রাতে সাহিলের হাতের স্পর্শে ঘুম ভেঙ্গে যায় । আমি চোখ মেলে তাকিয়ে দেখি সাহিল আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে । আমি কিছুই বুঝতে পারছিনা এত রাতে রাগের কি হল ? আমি ঘুম ঘুম কন্ঠে সাহিলকে বলছি,, ❤️ 😂 😮 😢

----- এই কি হয়েছে ? এত রাতে ঘুমানো বাদ দিয়া বসে আছো কেন ? ❤️ 😂 😮 😢

----- কি হয়েছে মানে তুমি জিজ্ঞেস করছো ? তুমি কি মানুষ ? ❤️ 😂 😮 😢

হায় আল্লাহ আমার বরের মাথায় আঘাত লাগছে কি না । মাঝ রাতে আমাকে বলে, আমি মানুষ কি না । কি আশ্চর্য ! ❤️ 😂 😮 😢

----- এই আমি আবার কি করলাম ? ❤️ 😂 😮 😢

----- কি করলা মানে ? তুমি কি কিছুই বুঝনা ? ❤️ 😂 😮 😢

আহারে বেচারার মনে হয়, পায়ের ব্যাথা বেশি করছে । আর আমি পড়ে পড়ে ঘুমিয়ে আছি । আসলে আমার রাতে কয়েকবার উঠে সাহিলের খোঁজ নেয়া উচিৎ ছিল । কিন্তু আমি কুম্ভ করণের মত ঘুমিয়েছি । ❤️ 😂 😮 😢

----- সরি গো ! আসলে আমার এভাবে ঘুমানো ঠিক হয়নি । তোমার প্রতি খেয়াল রাখা উচিৎ ছিল । ❤️ 😂 😮 😢

----- হইছে আমার খেয়াল রাখতে হবে না । যে নিজের খেয়াল করতে পারে না । সে আরেকজনের কি খেয়াল করবে ? ❤️ 😂 😮 😢

----- এই তুমি মাঝরাতে কি শুরু করলে ? আম্মু কিন্তু তাহাজ্জুদ পড়তে উঠে । যদি শুনে এই মাঝরাতে দুজন কথা কাটাকাটি করছি । কি হবে ভাবতে পারছো ? ❤️ 😂 😮 😢

----- হুম সব ভেবে নিয়েছি । আচ্ছা তুমি এদিক হয়ে ভাল করে ঘুমাও তো । ❤️ 😂 😮 😢

মনে মনে বলি, এই কথা বলতে এত কাহিনি করার কি দরকার ছিল । আমার এভাবে শোয়াতে নিজের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, বলেই পারতো । এই বলে কাত হতেই আমি শেষ । পিঠের ব্যাথায় চিৎকার দিয়ে ইন্না-লিল্লাহ বলে উঠলাম । আর অমনি সাহিল আমার মুখ ছাপিয়ে ধরলো । আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে । সাহিল চোখের পানি মুছে দিয়ে ওর ফোন থেকে আমাকে একটা ছবি দেখালো । ছবি দেখে আমি অবাক । আমার ঘাড়ের নিচ থেকে পিঠ বরাবর কালো জখম হয়ে আছে । এতক্ষণে সব রহস্যের অবসান হল । এজন্য তো পিঠে এত ব্যাথা করছিল । যার ফলে আমাকে উপুড় হয়ে শুতে হয়েছিল। আর রাতে সাহিলের ঘুম ভেঙ্গে আমার পিঠের দিকে নজর পড়ছে । এজন্য তার এত রাগ । আমি কি বুঝছি নাকি যে আমি এত ব্যাথা পাইছি । ভাবছি খড়ের গাদায় পড়ছি, কি আর হইছে । কিন্তু বুঝি নাই ৪৫ কেজি ওজনের মানুষটা যে, ধপ করে এত স্পিডে পড়লাম । এতে তো এতটুকু হওয়ার ছিল । আল্লহর অশেষ রহমত হাত পা ভাঙ্গে নাই । ❤️ 😂 😮 😢

সাহিল পরম যত্নের সাথে আমার পিঠে মলম লাগিয়ে দিল । এই তো স্বামী স্ত্রীর ভালবাসা । স্ত্রীর কষ্টে স্বামী কষ্ট পায় আর স্বামীর কষ্টে স্ত্রী কষ্ট পায় । সম্পর্কের সার্থকতা তো এখানেই । সাহিল আমার গাল টেনে বলল, ❤️ 😂 😮 😢

এমনটা করলে কি হয় বল ? নিজের দিকে তো খেয়াল রাখতে হবে । কারণ আমি তো সব সময় তোমার কাছে থাকব না । এজন্য তোমার নিজের প্রতি নিজেকেই কেয়ারিং হতে হবে । ❤️ 😂 😮 😢

আমি সাহিলের কথার কোন জবাব না দিয়ে ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম । ❤️ 😂 😮 😢

আমাদের বাড়িতে আসছি আজ তিনদিন কেটে গেল । এখন সাহিল আল্লহর রহমতে আগের থেকে অনেকটা সুস্থ । আর কাটা ঘা শুকাতে তো সময় লাগবেই । আমার পিঠ ব্যাথা তো তেমনি আছে । সেরে উঠতে সময় লাগবে । ডাঃ নানা বলল, কেটে গেলেও নাকি অনেক ভাল হত । কারণ পিঠের মাংস মনে হয় পঁচে গিয়েছে । এমন দূর অবস্থা । না ঠিকমত ঘুমাতে পারছি । না কোথাও পিঠ ঠেকিয়ে বসতে পারছি । ❤️ 😂 😮 😢

সাহিলদের বাড়িতে এক্সিডেন্টের ব্যাপারে এ কদিনে কিছু জানানো হয়নি । আজকেই আম্মু ফোন করে বাবাকে বলছে । এজন্য আজ ওনারা আমাদের বাড়িতে আসছে । বিকাল হতেই ওনারা চলে যেতে চাইছেন । আমাদের বাড়ির কেউ তো তাদের যেতে দিতে চাইছে না । কিন্তু মা বাবা কিছুতেই থাকতে চাইছেন না । কারণ নানাজ্বীর শরীর নাকি খুব একটা ভাল যাচ্ছে না । কদিন পর তো রমযান চলে আসবে । সব মিলিয়ে সবার ব্যস্ততা । সাহিল মা বাবার সাথে বাড়ি চলে গেল । বেচারার মনটা বেশ ভার ছিল । কয়েকবার বলতেও চেয়েছিল আমি যেন ওর সাথে চলে যাই । কিন্তু বলে উঠতে পারিনি । কারণ আমি কতদিন পর বাবারবাড়ি এসেছি । তারপর আবার সামনে রমযান মাস । তখন তো আর বারবার আসা যাওয়া সম্ভব হবে না । আর সাহিলের ছুটিও প্রায় শেষের দিকে । এপ্রিলের ২২ তারিখে ওকে জয়েন করতে হবে । ❤️ 😂 😮 😢

আম্মু এসে আমার হাতে বড় বড় দুইটা টিফিন বক্স ধরিয়ে দিল । এতে সাহিলদের বাড়ির সবার জন্য খাবার আছে । মায়েদের কত চিন্তা । মেয়ে শ্বশুরবাড়ি থেকে আসলেও কত আয়োজন করে । আবার চলে যাওয়ার সময় ও কত আয়োজন করে । মায়েরা তাদের কষ্টের ত্যাগে মাঝে চায় মেয়েরা ভাল থাক । কিন্তু কজন শ্বশুরবাড়ির লোক এর মর্ম বুঝে । তার পরও মেয়েদের পান থেকে চুন খসতেই শ্বশুরবাড়ির লোক বাবারবাড়ি নিয়ে একগাদা কথা শোনায় । আমি বক্স গুলো ব্যাগে তুললাম । আর মনে মনে ভাবছি, বুঝিনা বাবার বাড়ি থাকার দিনগুলো কেমন করে এত তাড়াতাড়ি কেটে যায় টের পাওয়া যায় না । তেমনি আজ আমাকে শ্বশুরবাড়ি ফিরতে হবে । মাত্র এক সপ্তাহ থাকলাম । মনে কত আশা ছিল একদম রমযানের দুদিন আগে যাব । কিন্তু তা আর হল না । নানাজ্বীর শরীর ভাল না আর সাহিলের ও ছুটি শেষ । এজন্য আজকেই যেতে হবে আমাকে । আমার বর তো দুদিন আগে এসে বসে আছে আমাকে নেয়ার জন্য । তুষারের খুব মন খারাপ । বাড়ির অন্য সবার মন খারাপ থাকলেও সবাই বুঝে যে, মেয়ে হচ্ছে পর ধন । একে নিজের করে রাখা যায় না । আর একবার অধিকার হাত ছাড়া করলে পরে আর অধিকার খাটানো যায় না । ❤️ 😂 😮 😢

আমি সব গুছিয়ে রেডি হচ্ছি । তুষার এসে ঘ্যান ঘ্যান শুরু করছে । সকাল থেকে ও যা শুরু করছে । একবার ফোনের চার্জার লুকিয়ে রাখছে, আবার পার্স । এখন আবার জোরাজোরি করছে না যাওয়ার জন্য । ওরে কেমনে বুঝাই মেয়েদের বিয়ে হলে শ্বশুরবাড়ি নিজের হয় আর বাবারবাড়ি পর হয় । মামা এসে সাহিলের জন্য আনা ল্যাপটপ সাহিলের হাতে দিল । সাহিল নিতে চাইলো না । কিন্তু মামা খুব জোর করে দিল । আর মামী দিল কমপ্লিট ড্রেস । আহা! জামাইদের কত আদর । আমার বেচারা বর তো এসব পেয়ে লজ্জায় মূর্ছা যাচ্ছে । ❤️ 😂 😮 😢

ভাগ্যিস ওকে এসব বিয়ের পর পর দেয়নি, তবে মনে হয় ও যৌতুক ভেবে বসতো । আর বেচারা নিজেই নিজের ইজ্জতের ফালুদা করত । ❤️ 😂 😮 😢

মামা তুষারের ঘ্যান ঘ্যান করা দেখে। তুষারের জন্য আনা ল্যাপটপ এনে তুষারকে দিল । যাতে করে আমি যাওয়ার সময় ও জামেলা না করে । কিন্তু আমার ভাইয়ের এ নিয়ে আবার এক নতুন দুঃখ । এজন্য বলছে, ❤️ 😂 😮 😢

----- আপু তুই থাকলে কত মজা হত । দুজনে ল্যাপটপ নিয়ে ঝগড়া করতে পারতাম । ❤️ 😂 😮 😢

------ এই ভাই তুই আমাকে মিস করিস নাকি ঝগড়া । ❤️ 😂 😮 😢

------ দুটোই । ❤️ 😂 😮 😢

------ আমি থাকলে জীবনেও ল্যাপটপ কিনতে দিতাম না । ডেক্সটপ কিনতাম । কারণ তোর সাথে ঝগড়া বাধলে টানাটানিতে ল্যাপটপ দুভাগ হত । এজন্য ডেক্সটপ বেটার হত । ❤️ 😂 😮 😢

----- আপু তা সত্যি বলছিস । কিন্তু তোর আর কদিন থেকে গেলে কি এমন হয় । পাশের বাড়ির মিমি আপু তো ১২ মাসের সাড়ে ১২ মাস বাপের বাড়ি থাকে । তাতে কি হয় বল ? ❤️ 😂 😮 😢

------ এই ওর মত আমি নাকি ? ওর বর দেশের বাহিরে থাকে এজন্য ও এখানেই থাকে । আর ১২ মাসে সাড়ের ১২ মাস কেমনে থাকে রে ? ❤️ 😂 😮 😢

----- কেমন আবার । বারো মাস থাকার পর আরও ১৫ দিন বাড়তি থাকে । তবে হল না সাড়ে ১২ মাস । ❤️ 😂 😮 😢

------ হি হি হি । যা বলছিস ভাই । ❤️ 😂 😮 😢

ভাইরে সবার জীবন তো আর এক ভাবে চলে না । মিমি শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব পালন করে না । এজন্য ওকে শ্বশুরবাড়ি থাকতে হয় না । আর মেয়েরা বিয়ের পর বেশি বাপের বাড়ি থাকলে, নানান জন নানান কথা বলে । মিমির বর তো একটা মস্ত সাইজের গাধা । নিজের বউ নিজের বাড়ি না রেখে বাপেরবাড়ি রাখে । আর বউ বরের টাকা দিয়ে যা ইচ্ছা করে বেড়ায় । ❤️ 😂 😮 😢

তুষার আমাকে জড়িয়ে ধরে বলছে, ❤️ 😂 😮 😢

আপু সাহিল ভাইয়াকে বলে তোকে রেখে দেই । ❤️ 😂 😮 😢

----- না রে ভাই । জানিস না নানাজ্বী অসুস্থ । ❤️ 😂 😮 😢

----- তাই কি হইছে । তুই যখন ছিলি না তখন কি করতো ভাইয়ারা ? ❤️ 😂 😮 😢

----- ওরে পাগলু আমার । তখনকার ব্যাপার আলাদা আর এখন কার ব্যাপার আলাদা । আচ্ছা তুই বিয়ে করলে তোর বউকে কোথায় রাখবি বল তো ? ❤️ 😂 😮 😢

------ কেন ? আম্মুর কাছে রাখব । ❤️ 😂 😮 😢

-----:- তোর বউকে কেন বাপের বাড়ি রাখবি না ? সেও তো কারো বোন হবে, মেয়ে হবে। ❤️ 😂 😮 😢

----- আপু সত্যি তো ব্যাপারটা চিন্তার । ❤️ 😂 😮 😢

----- ভাইরে একেই বলে, ❤️ 😂 😮 😢

নিজের বেলায় পোড়ে মন ❤️ 😂 😮 😢

আর পরের বেলায় ঠনঠন ❤️ 😂 😮 😢

সবাই তোর মত চায় নিজের বউকে নিজের বাড়িতে রাখতে । আবার বোনকেও চায় নিজের কাছে রাখতে । ❤️ 😂 😮 😢

তুষার আমার কথা শুনে মন খারাপ করে বসে পড়লো । ভাইটা আমার এখনও অনেক ছেলে মানুষ । ও এখনও অনেক কিছু বুঝে না । ❤️ 😂 😮 😢

মেয়েরা যতটা অল্প বয়সে সংসার সম্পর্কে বুঝে। ছেলেরা তা বুঝেনা । কারণ মেয়েরা বেশির ভাগ সময় মায়ের সাথে সংসারে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়। কিন্তু ছেলেরা তা হয় না । এজন্য মেয়েদের সংসার সম্পর্কে ধারণা একটু বেশি থাকে । আমার ভাইটা বোন হলে ঠিকই বুঝতো । তার বোনের সত্যি থেকে যাওয়ার কো উপায় নেই । আজ না হয় কাল যেতে হবেই পরের বাড়ি । ❤️ 😂 😮 😢

বাড়ির সবার থেকে বিদায় নিয়ে আমরা বের হব । তখন তুষার সাহিলের কাছে বায়না ধরলো ""''' ❤️ 😂 😮 😢

♥ ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

চলবে,,,,,,,,,, ❤️ 😂 😮 😢

🎁🎁🎁 ❤️ 😂 😮 😢

♦ ❤️ 😂 😮 😢

! ❤️ 😂 😮 😢

★বানানের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন"'। ❤️ 😂 😮 😢

#জাযাকাল্লহ_খইরন💜💔💔💔💜 ❤️ 😂 😮 😢

Advertisement
Ad Space Available
Previous Next
Join the Chapter Discussion
SPEED
18px
1.8