বিয়ে পাগলের গল্প ( বৈধ ভালোবাসা )

বিয়ে পাগলের গল্প, পর্ব ৫০

#বিয়ে_পাগলের_গল্প : ❤️ 😂 😮 😢

#বৈধ_ভালবাসা ❤️ 😂 😮 😢

#পর্ব: ৫০ (অর্ধশত পর্ব) ❤️ 😂 😮 😢

#গল্প_বুড়ি_তিলোত্তমা (#মিষ্টি) ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আপু উত্তরে বলল, আলহামদুলিল্লাহ "" তোমাদের বেবি সেভ পজিশনে চলে আসছে । সত্যি আল্লাহ কত মহান । আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম হয়তবা আরও একটু সময় লাগবে । যাক আল্লাহ সবার দোয়া কবুল করছে । আপু কথা শুনে আমার চোখে বেয়ে পানি ঝরতে শুরু করলো । আমি বারবার আলহামদুলিল্লাহ বলছিলাম আর আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছিলাম । আমার বর তো খুশিতে আপু সামনেই আমার কপালে চুমু দিয়ে দিল । আমি তো লজ্জায় শেষ । আপু তো হেসেই যাচ্ছে আর বলছে, এমন বউ পাগল আমি আমার লাইফে দেখি নাই । তোর দুলাভাইকে তোর কাছে দীক্ষা নিতে পাঠাতে হবে । আপু কথা শুনে তিনজন হাসছি । আপু আমাকে সেই আগেই মতই সাবধানে চলতে বললো । কারণ কেবল ১১ সপ্তাহ । তিন মাস হতে এখনও বাকি ।আমি আর সাহিল আপুর চেম্বার থেকে বের হতেই দেখছি দরজার কাছে মামী আর সায়লা দাড়িয়ে আছে । ওরা খবর জানার জন্য অধীর আগ্রহে দাড়ীয়ে আছে । আমি মিষ্টি করে হেসে বললাম, আলহামদুলিল্লাহ " সব ভাল আছে । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সন্ধ্যার আগেই নানুবাড়ি পৌঁছালাম । আজ নানু বাড়ি এসে এত শূণ্য শূন্য লাগছে । মনে হচ্ছে যেন আম্মু নাই, তো কেউ নাই । সত্যি মা বাড়িতে না থাকলে মনে হয় পুরা বাড়ি ফাঁকা ফাঁকা লাগে । ইফতারের পর থেকে যে তুষার আমার গলা ধরে আছে আর কি বলবো । আম্মু নাই নানু নাই আমিও নাই । বেচারার চারদিকে ফাঁকা ফাঁকা । তারপরও মামুনী আমাদের প্রতি যথেষ্ট আন্তরিক । সায়লা তো আজকাল সারাদিন ফোনেই ব্যস্ত থাকে । আমার নানু থাকলে নিশ্চিত বলতো, এত ফোনাফোনি করলে তো, তোর অকালে কানডা যাবো । কানে কিছুই হুনবি না কানে কালা হইয়া যাবি । সাহিল দেখছি মামী আরবাজ, আবরার আর তুষারের জন্য শপিং করে নিয়ে আসছে । মনে মনে ভালই তো । আম্মু আর মামা আবার উমারাহতে যাওয়ার সময় আমাদের সবাইকে একগাদা শপিং করে দিয়েছে । সাহিল আমার কানে কানে বলছে,, ❤️ 😂 😮 😢

------ এই শুনো তোমার জন্য আছে । সারপ্রাইজ বাসায় গিয়ে বলবো । ❤️ 😂 😮 😢

----- সারপ্রাইজের আগে বল, আপুর সামনে তখন ঐ টা কি করলা ? রোযা রমযানের দিন । ❤️ 😂 😮 😢

----- ওহ্ ঐ কথা । তখন আমি খুশিকে এক্সাইটেড হয়ে কি করছি আমি তো নিজেই জানিনা । আর শোন রমযান মাসে বউকে কিস করা যায় । যদি না কামোত্তেজনা মনোভাব না থাকে । আমি হাদীসে দেখছি ❤️ 😂 😮 😢

‘★আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ ❤️ 😂 😮 😢

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সওমের অবস্থায় আমাকে চুমু দিতেন। তোমাদের মধ্যে কে এমন আছে যে, নিজের কামোদ্দীপনাকে আয়ত্বে রাখতে পারে, যেমন আয়ত্বে রাখতে সক্ষম ছিলেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কামোদ্দীপনাকে। ❤️ 😂 😮 😢

(মুসলিম হাদিস নং ২৪৬৫) ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

------- তাহলে ঠিক আছে । ❤️ 😂 😮 😢

------ হুম এখন তো আরও ঠিক আছে । কারণ ইফতার হয়ে গিয়েছে । ❤️ 😂 😮 😢

------ হুম তাই তো । ভাল হও ভাল হতে পয়সা লাগে না । কারণ এ কদিন আজেবাজে চিন্তা না করে শবে কদর খোঁজায় মনোযোগ দাও । কারন রাসূল সাঃ বলেছেন, ❤️ 😂 😮 😢

‘★আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ ❤️ 😂 😮 😢

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল ক্বদ্‌রের অনুসন্ধান কর। ❤️ 😂 😮 😢

(সহিহ বুখারী, হাদিস নং ২০১৭) ❤️ 😂 😮 😢

----- হ্যা তো অবশ্যই করবো। কিন্তু তুমি এই এটা কি বললা ? বউকে ভালবাসা আজেবাজে চিন্তা , তুমি জানো স্ত্রীকে ভালবাসা রাসূল সাঃ একটি সুন্নত । ❤️ 😂 😮 😢

আমি সাহিলের কথা শুনে মুচকি হাসলাম । আজকাল আমার বর আমাকে আমার অস্র দিয়েই আমাকে কুপকাত করে । কোন কিছু হলে আমাকেও হাদীসের রেফারেন্স দিয়ে দেয়। নানুবাড়ি দুদিন থেকে সাহিলদের বাসায় চলে এলাম । ঈদের আর তো কদিন বাকি মাত্র । বাড়ি থেকে আসার সময় তুষারটা আমাকে জড়িয়ে ধরে কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো । কেননা এবারের ঈদে আম্মু নানু আমি কেউ নাই । বেচারা নিজেকে খুব একা মনে করছে । কিন্তু আমিই বা কি করবো ? ওর কান্নায় আমার কলিজা ছিড়ে গেল । অনেক কষ্টে শান্ত করে চলে এলাম । ❤️ 😂 😮 😢

আম্মু ওরা নাকি আল্লাহ আনলে জুনের ৬ তারিখে দেশে ফিরবে । আর ৭ তারিখে সায়লার বিয়ে । সব মিলিয়ে সবাই ব্যস্ততার মাঝে আছে । আমরা প্রতিনিয়ত নানাজ্বীকে মিস করি । মাঝে মাঝে ভুলেই যাই যে তিনি আমাদের মাঝে আর নেই । সাহিল বারবার নানাজ্বীর রুমে যায় । আবার হতাশ হয়ে ফিরে আসে । গত রাতেই দেখছি বারান্দায় গিয়ে কাঁদছে । আমি টের পেয়ে বিছানা ছেড়ে গিয়ে দেখি এই অবস্থা । আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, কেন যে আমি দাদাকে ভুলতে পারছি না । রাত হলে বিছানায় যখন গা এলিয়ে দেই ঠিক তখনি আমার চোখের সামনে দাদার মুখটা ভেসে আসে । আমি সাহিলকে বললাম ধৈর্য্যধারন কর । দেখবে আল্লাহ আস্তে আস্তে সব কিছুই সহজ করে দিবেন । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আজ ২৮ শে রমজান । সকালবেলা বাবাকে দেখছি, ওনি চাল ওজন দিচ্ছেন । আমি ভেবে পাচ্ছিনা ওনি চাল দিয়ে কি করবেন । পরে বাবাকে জিজ্ঞেস করে জানতে পারলাম বাবা এই চাল দিয়ে ফিতরাহ আদায় করবেন । কারণ নানাজ্বী সবসময় চাল দিয়ে ফিতরাহ আদায় করতেন। ❤️ 😂 😮 😢

আমি বাবাকে প্রশ্ন করলাম, বাবা চাল কেন ? আমরা কি টাকা দিতে পারিনা ? বাবা আমাকে একটি হাদিস শুনালেন,, ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

★ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ ❤️ 😂 😮 😢

মুসলিমদের প্রত্যেক আযাদ, গোলাম পুরুষ ও নারীর পক্ষ হতে সদকাতুল ফিতর হিসেবে খেজুর অথবা যব-এর এক সা’ পরিমাণ [৪৭] আদায় করা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফরয করেছেন। ❤️ 😂 😮 😢

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যামানায় দীনার, দিরহাম ইত্যাদি মুদ্রা চালু ছিল। কিন্তু দীনার, দিরহামের দ্বারা অর্থাৎ আমাদের যামানায় প্রচলিত টাকা পয়সার দ্বারা যাকাতুল ফিতর আদায় করার প্রমাণ কোন হাদীস পাওয়া যায় না। তাঁরা তাঁদের খাদ্যবস্তু দিয়েই ফিতরা আদায় করতেন। ❤️ 😂 😮 😢

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর এ ব্যবস্থাপনায় বহুবিধ কল্যাণ নিহিত আছে। ফিতরাহ দানকারী যখন ফিতরার খাদ্যবস্তু কিনে তখন বিক্রেতা উপকৃত হয়। ফিতরাহ গ্রহণকারী খাদ্যবস্তু বিক্রি করে দিলে ফিতরাহ গ্রহণ করে না এমন সব গরীব ক্রেতা উপকৃত হয়। ❤️ 😂 😮 😢

(মুসলিম হাদিস নং ১৫০৪) ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

এজন্য ফিতরাহ খাদ্যবস্তু দিয়ে আদায় করা উত্তম । আর মিষ্ট মা কি আর বলবো, আমরা ইসলামের নিয়মনীতি মানি কিন্তু কোরআন সুন্নাত অনুযায়ী না । কারণ আমরা কি করি ফিতরাহ দেই টাকা দিয়ে আর যাকাত দেই কাপড় দিয়ে । যেখানে ফিতরাহ দেয়ার কথা খাদ্য দিয়ে আর যাকাত দেয়ার কথা টাকা দিয়ে । আর রাসূল সাঃ হাদীসে ফিতরাহ আদায় করার কথা বলছেন, ❤️ 😂 😮 😢

★(আবদুল্লাহ্‌) ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ ❤️ 😂 😮 😢

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকদেরকে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই [৪৮] সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দেন। ❤️ 😂 😮 😢

(মুসলিম হাদিস নং ১৫০৯) ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

কিন্তু অনেককে দেখি ঈদের পরদিন পর্যন্ত ফিতরাহ আদায় করে । এই হচ্ছে আমাদের ইসলামি নিয়মনীতি পালনের সিস্টেম । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

বাবার কথাগুলো আমার খুব ভাল লাগলো । আমাদের বাড়িতেই তো আম্মুকে দেখি টাকা দিয়ে ফিতরাহ দেয় । আম্মুকে এই বিষয়ে সচেতন করতে হবে । ❤️ 😂 😮 😢

আর মামার টাকার যাকাত অবশ্য টাকা দিয়েই দেয় । মামা আবার যাকাত দেয়ার সিস্টেম ভাল । মামা আম্মুকে বলে, আপা যাকাতের টাকা ভেঙ্গে ভেঙ্গে না দিয়ে এমন ভাবে দিবি যাতে মানুষের উপকারে আসে । যেমন গরীব মানুষ যে টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেনা, বা কোন অসুস্থ মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না বা কোন মানুষকে সামান্য কর্মসংস্থানের ব্যবস্থ্যা করে দেয়া । আমার আম্মু আবার এমন মানুষ খুঁজে বের করে কয়েকজনকে টাকা টা দিয়ে দেয় । এক এক বছর এক একজনকে দেয়। এভাবে দিলে মানুষের চাহিদাটা একবারে পূরণ হয় । আমরা সবাই যদি সঠিক ভাবে যাকাত আদায় করতাম । তবে মনে হয় দুনিয়াতে গরীব মানুষ থাকতো না । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা দিয়েছে । বাহিরে বাচ্চারা খুশিতে চিৎকার চেঁচামেচি করছে । কেউ কেউ জোরে জোরে বাজি ফাটাচ্ছে । মনে মনে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ আমার সবগুলো রোযা রাখার তৌফিক দান করছেন । ❤️ 😂 😮 😢

ইচ্ছে ছিল ছাদে গিয়ে চাঁদ দেখবো । কিন্তু মা সন্ধ্যার পর এই অবস্থায় ছাদে যেতে মানা করলেন । কারণ সন্ধ্যার পর থেকেই জ্বীন আর শয়তাদের চলাফেরা বেশি । আমার ননদেরা দেখছি মেহেদী লাগানোতে ব্যস্ত । সায়লা আমাকে লাগাতে বলছে, কিন্তু আমার ভাল লাগছে না । সায়লা মহারানী আজ মেহেদী লাগাবে না । কারণ দুদিন আগে মেহেদী লাগালে তার মেহেদীর রং নষ্ট হয়ে যাবে। ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

মা দেখেছি রাতেই সব সেমাই পায়েস সব রান্না করে রাখছে । কারণ সাহিলদের এখানে ঈদের জামাত অনেক ভোরে হয় । আর এখানে মেয়েদের জন্য ঈদের নামায পড়ার ব্যবস্থা করা হয় । কারণ রাসূল সাঃ মেয়েদের ঈদের নামাযের ব্যাপারে বলেছেন, ❤️ 😂 😮 😢

★উম্মু ‘আতিয়্যাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ ❤️ 😂 😮 😢

তিনি বলেন, আমাদেরকে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আদেশ করেছেন। আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিত্বর ও ঈদুল আযহাতে বের করে দেই- পরিণত বয়স্কা, ঋতুবতী ও গৃহবাসিনী সবাইকে। তবে ঋতুবতী মহিলারা সলাত থেকে বিরত থাকবে। বাকী পুণ্যের কাজে ও মুসলিমদের দু‘আয় শারীক হবে। আমি বললাম : হে আল্লাহর রসূল! আমাদের কারো কারো চাদর ওড়না নেই। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তার জন্য বোন তাকে নিজ চাদর বা ওড়না পরিয়ে দিবে। ❤️ 😂 😮 😢

(সহিহ মুসলিম, হাদিস নং ১৯৪১) ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আর ঈদুল ফিতরের নামাযে যাওযার আগে মিষ্টি মুখ করা সুন্নত । এজন্য মা আগে থেকেই সব সব কাজ গুছিয়ে রাখছেন । ❤️ 😂 😮 😢

আমার খুব খুশি লাগছে । কাল আমি ঈদের নামায পড়তে যাবো । এর আগের ঈদের নামাযগুলো আম্মুর সাথে বাসায় পড়েছি । কারণ আমাদের দু-চার এলাকার মাঝে মেয়েদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয় না । যেখানে রাসূল সাঃ মেয়েদের ঈদের নামাযের গুরুত্ব দিয়েছে । সেখানে একদল মূর্খ মানুষ এই নামাযের বিরোধিতা করে । এজন্য ১০০ ঈদের জামাতের ৯৯ জামাতেই মেয়েদের নামাযের ব্যবস্থা রাখে না । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সকালবেলা ফোন দিয়ে আমার ভাইটার খোঁজখরব নিচ্ছি । এদিকে দেখছি সবাই গোসল দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারন দুই ঈদের নামাযে যাওয়ার আগে গোসল দেয়া মুস্তাহাব । মেঝ মাদের পানির পাম্প নষ্ট হইছে । এজন্য সবগুলো এখানে আসছে । এখন দেখছি আমার গোসলের সিরিয়াল পাওয়া কষ্ট । সাহিল আমাকে বলছে তার সাথে গোসল দেয়ার জন্য । আমি তো ওরে বড় একটা না"বোধক উত্তর দিয়ে দিয়েছি । আমাকে বলছে, তার সাথে গোসল না দিলে নাকি আমি জামাত পাবো না । ঘড়ির দিকে তাকিয়ে দেখছি সময় নেই । আর ঐ দিকে তো একজন বের হচ্ছেন তো আরেকজন ঢুকছে । কি আর করা বরে সাথে একসাথে ওয়াশরুমে ঢুকলাম । সাহিল শাওয়ার ছেড়ে তার নিচে দাড়িয়ে আছে । আমি ওযূ করে একপাশে দাড়িয়ে আছি । লজ্জায় আমার প্রাণ যায় যায় । সাহিল আমাকে একটানে তার বুকের সাথে লেপটে নিলো । দুজনেই ভিজে যাচ্ছি । সাহিল আমার নাকে নাক ঘঁষে কানে কানে ফিসফিস করে বলছে, ধৈর্য্যধারণ যেমন সহজ আবার ধৈর্য্যধারন তেমনি কঠিন । শুধু যদি তুমি অসুস্থ না থাকতে তবে তোমার মজা আমি দেখতাম। ওর কথা শুনে আমি ওরে আস্তে ধাক্কা দেই । সাহিল বাঁকা একটা হাসি দিয়ে বলে, তুমি আমাকে যত দূরে সড়াবে আমি তোমার তত কাছে থাকবো । আর শোন রাতের বেলা আমার সাথে ঘুমানো দোষের না আর এক সাথে গোসল দিলেই দোষ হল । আমি ওর কথা শুনে কি বলবো বুঝতে পারছি না । ❤️ 😂 😮 😢

ওদিকে আমার রুমে এসে কে যেন আমার খোঁজ করছে । আমি মনে মনে আল্লাহকে ডাকছি । আর বলছি মানসম্মান বাঁচাও । কিন্তু যে বিচ্চু পোলাপান এক একটা । সায়কা বাহিরে থেকে বলেই দিল, ভাল করছো বউমনি দাদাইয়ের সাথে গোসলে ঢুকছো । না হলে এতক্ষণে সিরিয়াল পেতে না । সায়কার কথা শুনে তো আমার লজ্জায় মাথা কাটা। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হব । আরেকজন বলছে তার শরীর মেজে দিতে । তার দাদী নাকি তার দাদার কত শরীর মেজে গোসল করিয়েছে । এখন আমি করবো না কেন ? কি আর করার বরের আবদার । না রেখে তো উপায় নেই । মনে মনে বলি দাদা মরার পর আমার বর দেখছি দাদা দাদা ভাব নিচ্ছে । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আমি সুতি একটা থ্রীপিছ পড়ে কালো রংয়ের আবায়া পড়লাম । তার সাথে হাতে পায়ে মোজা পড়ে মুখের নেকাব আটকিয়ে দিলাম। ❤️ 😂 😮 😢

আর সাহিল দেখছি সাদা রংয়ের পাঞ্জাবি আর পায়জামা পড়ছে । তার সাথে মাথায় সাদা রংয়ের টুপি দিয়ে, গায়ে আতর মাখলো । আজ দুজনকে হুজুর হুজরানী লাগছে । সাহিল আমার নেকাব খুলে কপালে ভালবাসার পরশ দিয়ে বললো মাশাআল্লাহ । আজ তো বাবুর আম্মু আব্বুকে অন্যরকম সুন্দর লাগছে । মনে মনে বলি বাহ্ কি সুন্দর । নিজেই নিজের প্রশংসা করছে । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আমরা সবাই হালকা মিষ্টি মুখ করে সবাই মিলে নামায পড়তে মাঠে গেলাম । মহিলাদের জন্য আলাদা পাশে সামিয়ানা টানানো হইছে । বাড়িতে শুধু নানীমা আর পাশের বাড়ির একজন রয়েছে । নানীমার ইদ্দতের সময় চলছে । এজন্য তিনি বাড়ির বাহিরে বের হবেন না । আমরা মেয়েরা নামায পড়ে বাসায় আসলাম । মহিলা নামায পড়ে বের হয়ে আসার পর পুরুষেরা আসবে। যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না হয় । ❤️ 😂 😮 😢

একটুপর বাবা চাচা আর সাহিল ওরা সবাই চলে আসছে । ওরা সবাই নানীমার পাশে গিয়ে বসলো । নানীমা অঝরে কেঁদে যাচ্ছে । সত্যি বাস্তবতা কতটা কঠিন । যার সাথে এতগুলো বছর সংসার করলো আজ সে নেই । ভাবতে কেমন বুকের ভিতর মোচড় দিয়ে উঠে । জীবনের কতগুলো সময় তার সাথে পাড় করছে । আর আজ সেই মানুষের বিয়োজনে নানীমার ব্যাথার শেষ নেই । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সাহিল রুমে মন খারাপ করে বসে আছে । আমি ওর পাশে দাড়িয়ে দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম । ভালবাসা এমন এক মলম যা পৃথিবীর সকল দুঃখ কষ্ট আর গভীর জখম ও আস্তে আস্তে সারিয়ে দেয় । আমি সাহিলের কোলে বসে গলা জড়িয়ে ধরে বললাম,, ❤️ 😂 😮 😢

----- আমার বাবুর আব্বুর মন খারাপ কেন ? ❤️ 😂 😮 😢

------ নাহ এমনিতেই, দাদার কথা খু্ব মনে পড়ছে । ❤️ 😂 😮 😢

------ কষ্ট পেয়ে কি করবে বল । আমাদের তো বাস্তবকে মেনে নিতেই হবে । প্লিজ সোনা মন খারাপ করে থেকো না । তোমার বাবুরা আমাকে বারবার বলছে তাদের বাবার মন খারাপ কেন ? ❤️ 😂 😮 😢

সাহিল আমার কথায় হেসে দিয়ে বলে,, ❤️ 😂 😮 😢

----- ওহ্ এজন্যই বুঝি বাবুর আম্মুর এত আদর । ❤️ 😂 😮 😢

আমি সাহিলের নাকের সাথে নাক ঘঁষে বললাম,, ❤️ 😂 😮 😢

-----হুম ❤️ 😂 😮 😢

------ বাবুর আম্মুকি বাবুর দেয়া শাড়ীটা পড়বে না । ❤️ 😂 😮 😢

----- হুম পড়বো তো । যদি বাবুর আব্বু পড়িয়ে দেয় তবে । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

সাহিল আমার জন্য কমলা আর কালো কম্বিনেশনে টাংগাইলের জামদানী শাড়ি কিনছে । শাড়ীটা দেখতে বেশ সুন্দর । সাহিল পরম যত্ন সহকারে আমাকে শাড়ী পড়িয়ে দিচ্ছে । হঠাৎ সাহিল তার ঠোঁটা আমার পেটে ছোঁয়াতেই আমি কেঁপে উঠি । সাহিল বারবার পেটে হাত বুলাচ্ছে আর চুমু খাচ্ছে । আর বলছে, তুমি ভেবোনা এ আদরগুলো তোমাকে দিচ্ছি । এ সবগুলো আদর আমার দুটো ছোট্ট সোনামনির জন্য । আমি মনে মনে বলি, রথ ও দেখছো আর কলাও বিক্রি করছো । ❤️ 😂 😮 😢

আমার শাড়ী পড়া কমপ্লিট করে সাহিল আমাকে আয়নার সামনে দাড়া করিয়ে বলল, আমার বাবুদের মাকে তো একদম পুতুল পুতুল লাগছে । আমি লজ্জা পেয়ে সাহিলের বুকে মুখ লুকালাম । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

গতকাল সায়লার শ্বশুড় এসে বৌমাকে ঈদের সব গিফট দিয়ে গিয়েছে । সায়লা আজ লাল রংয়ের জামদানী পড়ছে। সাব্বির আর সাহিল দুজনে এক সাথেই শপিং করছে । এজন্য তো ননদ ভাবী দুজনের শাড়ী জামদানী । তাও আবার কিনছে বাজিতপুরের হাট থেকে । এই বাজিতপুরে টাংগাইলের শাড়ীর হাট বসে । নানা রকমের টাংগাইলের শাড়ী এখানে পাওয়া যায় । হঠাৎ বাহিরে বাইকের হর্ণ বেজে উঠলো। জানালা দিয়ে তাকিয়ে দেখছি সাব্বির এসেছে । সাব্বির আসতেই সব বিচ্চু বাহিনী বেচারাকে ঘিরে ধরছে । সবাই তো নতুন দুলাভাইয়ের কাছ থেকে ঈদ সালামি নিলো । সাহিল সাব্বিরকে দেখে বাহিরে গেল । আর অমনি সবগুলো সালামির জন্য সাহিলকে ধরলো । সাহিল সবাইকে ৫০ টা করে দিলো । আমি মনে মনে বলি আমার বর কি কৃপণ । সাব্বিরের আসার খবর শুনে আমার ননদিনী লজ্জায় কোথায় লুকাবে জায়গা পাচ্ছে না । আমি সায়লাকে বললাম, আজ যেখানেই লুকাও না কেন ? সেখান থেকেই খুঁজে বের করবে । ❤️ 😂 😮 😢

সাব্বির সবার সাথে দেখা সাক্ষাৎ করে সায়লার রুমে গেল । জানিনা আমার ননদ যে কি করছে ? আজ আবার নিজে খাটের নিচে লুকাইছে নাকি আল্লাহ জানে । ❤️ 😂 😮 😢

সাহিল রুমে ঢুকতেই আমার হাতে চকচকে ৫০ টাকার বান্ডিল দিয়ে বলল, সবাইকে সালামি দিও । তুমি তো ওদের নতুন ভাবী তুমি বেশি টাকা সালামি দিলে ওরা বেশি খুশি হবে। এজন্য আমি ওদের কম করে দিয়েছি । ❤️ 😂 😮 😢

সাহিলের কথাগুলো শুনে বেশ ভাল লাগলো । এভাবেই একজন জীবনসঙ্গী আরেক জীবনসঙ্গীকে অন্যের কাছে সম্মানীও করে তুলে । সত্যি আমার বরটা বড্ড স্পেশাল । ❤️ 😂 😮 😢

মামী ফোন দিয়েছিল, আমার ভাই নাকি মাঠে নামাজ পড়তে গিয়ে একগাদা খেলনা কিনে আনছে । তার ভাগিনা হবে নাকি ভাগ্নী সে কো জানে না। এজন্য হাঁড়িপাতিল থেকে শুরু করে পুতুল, গাড়ি আরও যত রকমের খেলনা সব নিয়ে আসছে । আল্লাহর কি মহিমা । নতুন শিশুর আগমন শুধু বাবা মাকেই খুশি করে । পুরো একটা পরিবারের মাঝেই খুশি নিয়ে আসে । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আমার সব ননদের সালামি দিলাম । তারা তো খুশিতে গদোগদো । ওরা সবাই বলছে দাদাই খুব কৃপণ আর বৌমনি খুব ভাল । আমি ওদের বললাম, দাদাই টাকা না দিলে বৌমনি কোথায় থেকে দিল ? সবাই আমাকে জড়িয়ে ধরে বলছে, আরে বাহ্ আমাদের বৌমনির দাদাইয়ের জন্য কত টান । ❤️ 😂 😮 😢

ওদিকে সাব্বির প্রায় ১ঘন্টা পর সায়লার রুম থেকে বের হলো । সাব্বির আসার পর কোন কিছুই খাইনি । আমি সাব্বিরকে খাওয়ার জন্য টেবিলে ডাকলাম । এদিকে সামিহা বলল, বৌমনি দুলাভাইকে ঝাল কিছু খেতে দিও না । এতক্ষণ তো মিষ্টি খাইলো, এখন আবার মিষ্টি খাইলে বেচারার গা গুলাবে। সামিহার কথা শুনে সাব্বির মনে হয় লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে । মনে মনে বলি, এত লজ্জা পাইলে তোমার ১২টা বাজবে। একটা না দুটো না পাঁচ পাঁচটা শালিকা। সায়লা দেখছি এখনও রুমের ভিতর ঘাপটি মেরে বসে আছে । আমি ওর রুমে ঢুকতেই বেচারি লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল । সত্যি লজ্জা নারীর মাঝে অন্যরকম সৌন্দর্য ফুটিয়ে তুলে । ❤️ 😂 😮 😢

★★★ ❤️ 😂 😮 😢

আজ বাড়িতে আবার বিয়ের ধুম পড়ছে । গ্রামের লোক এক একজন এক এক কথা বলছে । কেউ বলছে বাড়ির মুরব্বি মারা গেলে নাকি সেই বছর বাড়িতে বিয়ে হতে নেই । মানুষজন কোথা থেকে এমন কুসংস্কার পায় আল্লাহ জানে । আল্লহ তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজনরা তিনদিন শোক পালন করবে । শুধু মাত্র স্ত্রী ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করবে । কিন্তু আমরা হাদীসে উপেক্ষা করে নিজেরাই মনগড়া নিয়মনীতি বানাই । একজনের মৃত্যুর সাথে সাথে তো সব শেষ হয়ে যায় না । যদি তাই হত তবে হাদিসে আসতো তোমরা এক বছর ধরে শোক পালন কর । আর যদি একবছর পর আরেকজন মারা গেল । তবে আমার মনে হয় না সারাজীবনে মানুষের বিয়ে সাদী হবে। ❤️ 😂 😮 😢

নানাজ্বী মারা যাওয়ার পর তো অনেকে আমাকে তার লাশ দেখতে দিবে না । কেননা বাচ্চা পেটে থাকলে নাকি লাশ দেখতে নাই । আমিও সবাইকে বলছি, আল্লাহ চাইলে তো আমিও লাশ হতে পারি । কারণ মৃত্যু অনিবার্য সত্য । এজন্য এসব কথা হচ্ছে কুসংস্কার । আল্লাহর রাসূল আমাদের দিনে ৭০ বার করে মৃত্যুকে স্মরণ করতো বলছে । আর আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করি । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আম্মু ওরা গতকাল উমরাহ করে এসেছে । আজ সায়লার বিয়ে উপলক্ষে সবাই আসছে । এতদিন পর আম্মুকে দেখে আমার কি যে ভাল লাগছে । আমার নানু দেখছি একদম শান্ত হয়ে গিয়েছে । তার ভাইয়ের মৃত্যুর শোক তাকে এখনও তারিয়ে বেড়াচ্ছে । ❤️ 😂 😮 😢

বাড়িতে খুশির ধুম থাকলেও সবার মনের কোনে একজন মানুষের শূন্যতা ছিল । যা হয়তবা কোনদিন পূরণ হওয়ার নয় । আলহামদুলিল্লাহ " ভালই ভালই সায়লার বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হয়েছে । এখন সায়লার বিদায়ের পালা । মা আর সায়লা তো সেই কখন থেকে কাঁদছে । তার সাথে ছয় বোন । আসলে ওরা ৬ টা বোন এমন ভাবে থাকতো মনে হত এক মা বাবার ৬ মেয়ে । ওরা বোনেরা বোনেরা কখনও ঝগড়া, মারামারি এসব কখনও করতো না । এরা সবগুলো ছিল মানিক জোড় । ❤️ 😂 😮 😢

আমারও কষ্টে বুকটা ছিড়ে যাচ্ছে । সায়লা আমার ননদ ছিল সম্পর্কে । কিন্তু ওর সাথে আমার আসল সম্পর্ক ছিল বোন আর বন্ধুর । সায়লা আমাকে বিয়ের পর যেভাবে সাপোর্ট করছে । সাধারনত কোন ননদ তার ভাবীকে এতটা সাপোর্ট করে না । ওর এই বিদায় বেলায় সবার মনেই কালো মেঘের ছায়া । সায়লা বিদায়ের সময় যা ভাবিনি তাই ঘটলো । বাবা আর সাহিল সব চেয়ে বেশি ভেঙ্গে পড়ছে । খুব কষ্টে বুঝিয়ে সায়লাকে পাঠানো হল । সায়লার সাথে ওর শ্বশুরবাড়ি আমার নানু, তুষার, আর সায়কা গেল । আমার নানুকে বলে দিলাম, সায়লাকে যেন বেশি ভয় ডর না দেখায় । কারন বিয়ে রাতে এমনিতেই মেয়েদের ভয়ের শেষ থাকেনা । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

দেখতে দেখতে আমার সাত মাস কেটে গেল । পেটটা বেশ বড় হইছে । আমি ছোট খাটো মানুষ তার এই বিশাল পেট । সত্যি নড়াচড়া করা বড় কষ্ট । সাহিলতো এখন প্রায় সব সপ্তাহে আসার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আল্লাহ সব মিলিয়ে খুব ভাল রাখছে । ওদিকে ছোট মার সামনের মাসে ডেলিভারি ডেট । কি বাবু হবে সে কাউকে বলেনি । শুধু আমি আর ছোট মা জানি । ছোট মাকে সবাইকে বলতে নিষেধ করছি । কারণ মেঝ মা যে লোক । এতো আবার কোন বিষয়ে পজিটিভ কিছু বলতে পারেনা । অবশ্য মেঝ মা আগের থেকে একটু সোজা হইছে । সায়মা বিয়ে হওয়ার পর থেকে । কারণ সায়মার শ্বাশুড়ি তো মেঝ মাকে সেই রকম গেঁড়াকলে রাখে । তবে সায়মার শ্বাশুড়ি সায়মাকে যথেষ্ট ভালবাসে । আর এ বাড়ির মেয়ে গুলোই ভালবাসার মত । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

আজকাল আমার বেশি অস্থির লাগে । কোন কাজ ঠিকমত করতে পারিনা । সায়লাটাও গত মাসে ঢাকা চলে গিয়েছে । সাহিল আর সাব্বির ভাই মিলে একটা ফ্লাট ভাড়া করছে । আমাকেও নাকি ঢাকা নিয়ে যাবে। কারণ সাহিল আমাকে নিয়ে কোন রিস্ক নিতে চাচ্ছেনা । ওর ইচ্ছা আমার ডেলিভারি ঢাকা সি.এম.,এইচে করাবে । এজন্য আমাকে সামনের সপ্তাহে ঢাকা নিয়ে যাবে । আমার একদম যেতে ইচ্ছে করছে না । কিন্তু কি করার ওর উপর তো আমার জেদ চলবে না। বিশেষ করে আমার প্রেগন্যান্সির ব্যাপারে । সায়লা তো খুব খুশি আমি ঢাকা যাব । কারণ ও বেচারি বাসায় একা থাকতে থাকতে বোর হয়ে গিয়েছে । ❤️ 😂 😮 😢

ঢাকা যাওয়ার আগে মুনা আপু একবার চেকাব আর আল্ট্রা করতে বললো । দুমাসের মধ্যে আর আল্ট্রা করা হয়নি । আমি মা আর সাহিল আল্ট্রা করতে আপু হসপিটালে গেলাম । আপু সব চেকাব করে বলল, সব ভাল আছে । মা আবার আপুকে বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করলো, কি বাচ্চা ? ❤️ 😂 😮 😢

আপু বলল,,,,,, ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

গল্প পড়ে কমেন্ট লিখতে কৃপনতা করলে গল্প লেখা বন্ধ করবো । আর যদিও লিখি যারা কমেন্ট করবে, তাদের ইনবক্সে গল্প পাঠিয়ে দিব। অলসেরা ইফতারিতে বসে বসে মুড়ি খাবে । আজকের পর্ব পাবিলিক করলাম কিন্তু কালকে আর পাবলিক করবো না ইংশাআল্লাহ ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

♣আমি দুঃখিত কারো ম্যাসেজের রিপ্লাই দেইনি বলে। কারণ অনেক ম্যাসেজ আসছে, আমার এতগুলো ম্যাসেজের রিপ্লাই দেয়া সম্ভবনা । আমার প্রচন্ড মাথা ব্যাথা । কি লিখছি আমি নিজেও জানিনা । ভুলত্রুটি ক্ষমা করবেন । ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

#চলবে,,,,,,,,,, ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

. ❤️ 😂 😮 😢

#জাযাকাল্লহ_খইরন★★★ ❤️ 😂 😮 😢

Advertisement
Ad Space Available
Previous Next
Join the Chapter Discussion
SPEED
18px
1.8